স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জে ছাত্রলীগের বিশেষ কর্মীসভায় যোগ দিচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা আরো সুসংগঠিত করার লক্ষ্যে এই বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়েছে। কর্মীসভাটি সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ..বিস্তারিত
গত ২৮ আগস্ট বুধবার লন্ডনের নিডা হাউজে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে গত বছর যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসা সামসুউদ্দিন মাসুমের সাথে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জবাসীর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং তথা হবিগঞ্জের কৃতি সন্তান সামসুউদ্দিন মাসুম গত বছর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসেন এবং অত্যন্ত সফলতার সাথে কোর্স সম্পন্ন করে বাংলাদেশের উদ্দেশ্যে গত শনিবার যুক্তরাজ্য ত্যাগ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জালিয়া বস্তির মোজাফর আলীর ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সাত্তালিয়া এলাকার নুর মিয়ার ছেলে জসিম (২৫)। ১ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার মিরাশি ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই শহীদুল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার হবিগঞ্জে পতাকা উৎসব হবে। সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই পতাকা হস্তান্তর করা হবে। হবিগঞ্জ জেলার দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উপহার দিবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানের ছাত্র যুবক ও বাগানের শ্রমিকরা ‘মদ গাঁজার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে লস্করপুর চা বাগানে মিছিল বের হয়ে চা বাগানের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে মাদক নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত প্রধানমন্ত্রীর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগরের মকসুদ আলীর পুত্র আইয়ুব আলী (২৫) ও চুনারুঘাট উপজেলার জাজিউড়া গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আবুল কালাম (৩০)। সূত্র জানায়, রবিবার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী দাউদনগর কাঁচা বাজারের পাশে একটি ভাড়াটিয়া ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আগে নতুন বিদ্যুত সংযোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বার বার ধর্ণা দেয়া লাগতো। এখন সময় পরিবর্তন হয়েছে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা নতুন সংযোগ দেয়ার জন্য আপনাদেরকে খুঁজবে। শুধু বিদ্যুত সেক্টরে নয় প্রত্যেকটি ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন হয়েছে। বিদ্যুত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- পুলিশের ব্যারিকেড সৃষ্টি করে বিএনপির আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না। মামলা-হামলার ভয় উপেক্ষা করেই বিএনপি রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে। কোন তন্ত্রমন্ত্র দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। তিনি রবিবার বিকালে বিএনপির ৪১ তম ..বিস্তারিত
সাদিকা তাসনিম, নবীগঞ্জ থেকে ॥ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ওই এলাকায় শাখা বরাক নদীর ওপর একটি সেতু না থাকায় এ দুর্ভোগের শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বর্ষায় নৌকা এবং হেমন্তে বাঁশের সাঁকো নিয়েই যেন তাদের জীবন আষ্টেপৃষ্টে বাধা। নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে গিয়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জাকারিয়া চৌধুরী। প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। উপস্থিত সকলের সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে লাখাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বামৈ চৌধুরীপাড়ায় র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবউল্লাহ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে এক ফার্নিচার ব্যবসায়ী। অবশেষে বিয়ের স্বীকৃতি না দেয়ায় ওই যুবতী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বাহুবল উপজেলার দিঘিরপাড় গ্রামের জহুর আলীর অষ্টাদশী কন্যা লাভলী আক্তারের ফেসবুকের মাধ্যমে গত ২ বছর আগে পরিচয় হয় কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র ফার্নিচার ব্যবসায়ী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে শুরু করে মাধবপুর উপজেলা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অর্ধশতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার অধিকাংশতেই পাওয়া গেছে এডিস মশার লার্ভা। শুধুমাত্র স্টার সিরামিক কোম্পানীরই ৩৯ শ্রমিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের তিন শ্রমিক ভর্তি হয়েছে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। শিল্প কারখানার এই সমস্যা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ’৭৫ সালে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। তারপর শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা শেখ হাসিনাকে হারাতে চাই না। তাই এই আগস্ট মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে অনুপ্রবেশকারীরা যাতে আওয়ামী লীগে প্রবেশ ..বিস্তারিত
ডা. মোহাম্মদ আবদুল ওয়াহাব ‘প্রতিদিনই উঠে নূতন সূর্য প্রতিদিনই আসে ভোর’। জীবনের প্রতিটা দিন বৈচিত্রময়। একেকটা সকাল, দুপুর, বিকেলও নিঃসন্দেহে একেক রকম। সাথে সাথে দ্রুত পরিবর্তনশীল প্রকৃতির মত হয়ত মানুষের মনটাও। উল্টোদিকের শারদীয় মৃদু বাতাস, নৌকা চলার ছলাৎছলাৎ শব্দ, আকাশে ক্ষুধার্ত পাখির কিচিরমিচির, নদীতীরে ভাদ্র মাসে কুকুরদলের ঘেউ ঘেউ, চোখের পাতায় উদীয়মান সূর্যালোকের উষ্ণ পরশ, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, একজন শিক্ষকই পারেন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে জাতির উন্নয়নে নিযুক্ত করতে। ছাত্রছাত্রীর চিন্তা-চেতনা ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেন শিক্ষকেরা। সন্তানের কাছে তার পিতা-মাতা যেমন আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত তেমনি একজন শিক্ষকও তার ব্যক্তিত্ব, আদর্শ, কর্মের গুণে শিক্ষার্থীর কাছে আদর্শ ও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নায়েবের পুকুর পাড়ে অবস্থিত চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপ থেকে চুরি করে নেয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ওই পূজা মন্ডপের মন্দিরে ঢুকে চোরেরা ৩টি কাসা-পিতল, থালাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মন্ডপে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় ফেলা দেখতে পান। বিষয়টি হবিগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট রামনগরে অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। টঙ্গিরঘাট রামনগর গ্রামবাসির উদ্যোগে শনিবার বিকালে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি উত্তম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, লস্করপুর ..বিস্তারিত
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত এক মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাহুবল উপজেলার নন্দনপুর বাজারের পাশ থেকে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের নেতৃত্বে জুয়া খেলা অবস্থায় দুই জুয়াড়িকে আটক করা হয়। আটক জুয়াড়িরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত আলাই মিয়ার স্ত্রীর গৃহকর্মীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মী রামিমার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে। রামিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মাছমা গ্রামের নিম্বর আলীর কন্যা। তবে কি কারণে কিংবা কিভাবে তার গলায় ফাঁস দেয়া হয়েছে সে সম্পর্কে কেউ সুনির্দিষ্ট করে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে। বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার থেকে শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৪১ হিজরি। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীর ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা দিয়ে ধর্ষণের ঘটনা রফা-দফা করেছেন স্থানীয় মাতব্বররা। বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। ওই ছাত্রী ও তার পরিবার প্রভাবশালীদের ভয়ে কোথাও অভিযোগ করতে সাহস করছে না। গত শুক্রবার দুপুরে রফিক সর্দারের বাড়িতে শাহ আলম সর্দার ও মরম আলী সর্দারের উপস্থিতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। চেহলাম উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল শিরনী বিতরণ করা হয়। গতকাল বেলা ২টায় শহরের শংকর সিটির রমা কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জাতীয় ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে উঠায় বিনা টিকেটের ১৪ যাত্রীকে আটক করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার দুপুরে রেলওয়ে আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে, ৩০ আগস্ট শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তাদের আটক করা হয়। এ সময় আরও বেশ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের মাতব্বররা বিষয়টি রফাদফার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অবশেষে মুুমূর্ষ অবস্থায় গতকাল শনিবার সকালে ওই গৃহবধূকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতার স্বামী সাবাজ মিয়া জানান, তিনি জীবিকার তাগিদে প্রায়সময়ই বাড়ির বাইরে ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে নেশাগ্রস্থ পুত্রের অত্যচার সহ্য না করতে পেরে ধারালো অস্ত্রের আঘাতে পুত্রের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করেছেন পিতা। আহত জুবেদ মিয়াকে (৩৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কুর্শি গ্রামের দিলবাহার আহমেদ ওরফে দিলকাস মিয়ার নেশাগ্রস্থ পুত্র জুবেদ মিয়া প্রতিদিনের ন্যায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ সহোদর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৩৫) ও তার ভাই রাজু মিয়া (৫০)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, একই গ্রামের নূর আলমের সাথে আব্দাল মিয়ার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মিনা খাতুন (৩০) নামে এক নারী ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। তবে তার দাবি তিনি কখনো ঢাকা যাননি। হবিগঞ্জ থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। শনিবার সকালে মিনা জ্বর ও বমি বমি ভাব হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে ডেঙ্গু ..বিস্তারিত
মুক্ত মননে সুস্থ সাহিত্য চর্চায় সৃজনশীল লেখক ও পাঠক সৃষ্টির দৃঢ় প্রত্যয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সুরবিতানে সংগঠনের সাধারণ সভায় ২০১৯-২০২১ সেশনের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাসকে সভাপতি ও এম.এ ওয়াহিদকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত ..বিস্তারিত
রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সরকারি-বেসরকারি নানা দপ্তরে চাকুরীরত সিলেট শাবি’র প্রাক্তন এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে গঠিত স্বনামধন্য সামাজিক সংগঠন ‘সাস্টিয়ান-হবিগঞ্জ’র উদ্যোগে এবারও অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহা পরবর্তী গেট-টুগেদার-২০১৯। শুক্রবার জেলার মাধবপুর উপজেলার নয়ানাভিরাম পর্যটন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত শাহজিবাজার গ্যাস ফিল্ড ‘ফ্রুটস ভ্যালী’ এবং বাংলা ছায়াছবির শুটিং স্পট হিসেবে পরিচিত পিডিবি রেস্টহাউজে ..বিস্তারিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ২৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সভাপতি আশরাফ জালাল খান মনন ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন মিয়া স্বাক্ষরিত এক পত্রে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির আহ্বায়ক হলেন- অ্যাডভোকেট তারেক রহমান শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে প্রাণ কোম্পানীর এক কিশোরী শ্রমিককে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আটক সোহেল রানা (২২)। গত বৃহস্পতিবার সন্ধ্যার নিজের বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আশেঢ়া গ্রামের বায়জীদ মহুরীর পুত্র। শুক্রবার বিকেলে সোহেল রানাকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দীতে ধর্ষণের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের আলোচিত চা শ্রমিক নেতা সুজিত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। শুক্রবার দুপুরে নয়াপাড়া চা বাগান এলাকায় শত শত নারী-পুরুষক চা শ্রমিক সুজিত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা খেলু নায়েক, সন্তোষ নায়েক, দুলাল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যার হবিগঞ্জেও ভ্যাপসা গরম পড়েছে। গত ২ দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দু’শতাধিক শিশু ভর্তি হয়েছে। ইতিমধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এদিকে, হাসপাতালে সিট না পেয়ে মেঝেতে ও বারান্দায় পড়ে রয়েছে শিশু ও তার স্বজনরা। ডাক্তার ও নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে নৌকা বাইচের আয়োজন করে পার্শ্ববর্তী উমেদনগর টমটম মালিক সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল ৩টায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এর ফলে ওই রাস্তা দিয়ে সবধরণের যানবাহন চলাচল রাত ৭টা পর্যন্ত বন্ধ ছিল। কার্যত পুরো রাস্তার যোগাযোগ ব্যবস্থাই বন্ধ হয়ে পড়ে। নৌকা বাইচের কারণে আতুকুড়া বাজার থেকে উমেদনগরের দেওয়ান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিচার চেয়ে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি। কিন্তু আমরা বিচার পাইনি। ২৪ বছর আমাদের দেশের মানুষের কাছ থেকে খাজনা-ট্যাক্স নিয়ে লাহোরব্যাপি উন্নয়ন করেছিল পাকিস্তানীরা। তখন বাঙালিদের মুখে হাঁসি ফুটানোর জন্য, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আলীগঞ্জ বাজারে ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দুই নৌকা একসাথে তরীতে ভিড়ার সাথে সাথে বেজে উঠে ঢোল। তাই কোন নৌকাকেই বিজয়ী করতে পারেননি বিচারকমন্ডলী। ফলশ্রুতিতে অসমাপ্ত রয়ে গেলো ঐতিহ্যবাহী কারারডোবার নৌকাবাইচ। আগামীকাল রবিবার এই নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আতুকুড়ার হাফরার হাওর থেকে নৌকা দৌঁড় শুরু হয়ে উমেদনগরস্থ কালারডোবা ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরে চুরি রোধকল্পে ব্যকস নেতৃৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর, হাজী আবুল হোসেন, চুনারুঘাট প্রেসক্লাব ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের চুনু মিয়ার পুত্র মো: রাতুল মিয়া (৩৫) ও উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের আশ্বব উল্লার পুত্র তামাশা মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই শরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিশ্চিন্তপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পলাতক ওয়ারেন্টের আসামী রাতুল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উচ্ছেদকৃত ভূমি আবারো দখলে চলে যাচ্ছে। এ নিয়ে মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটছে। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামড়াপুর বাইপাস থেকে বহুলা পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যাবার পর আবারো প্রভাবশালীরা এসব ..বিস্তারিত
লাখাই উপজেলার মনতৈল গ্রামের বিশিষ্ট মুরুব্বী মরহুম আরজুত আলী ও মোছাঃ ফরিদা খাতুনের কন্যা, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ সেলিম মিয়ার ছোট বোন মোছাঃ মারুফা আক্তার (নিলা) এর শুভ বিবাহ সিংহগ্রামের মজনু মিয়া চৌধুরী ও মোছাঃ মেহেরা খাতুনের ছেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাফেজ মোঃ ফাইজুল ইসলাম চৌধুরীর সাথে সম্পন্ন হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে ইউনুছ আলী (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে মারা গেছে। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈগাও গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র। শুক্রবার বিকেলে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুছ আলী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে রুবেল সরকার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে অর্থকড়ি লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রমজানপুর গ্রামের জ্যোতিস সরকারের পুত্র ও সন্দলপুর ডিসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, রুবেল ইমামবাড়ি ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটের উত্তর বাজার থেকে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ ক্যাম্প শ্রীমঙ্গলের টহল বাহিনী। ২৯ আগস্ট র্যাবের টহল চুনারুঘাট উত্তর বাজারে অভিযান চালিয়ে উজ্জল ভিলা থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে তাদের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন- পৌর শহরের বাল্লারোডস্থ বাবরু ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পবিত্র হজ্ব পালন শেষ করে শুক্রবার চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া কামনা করেন। তিনি বলেন সৌদিতে যখন আল্লার ঘরের সামনে পড়েছি তখন উপজেলার মানুষের কথা মনে পড়েছে তখন আমি সকলের জন্য দোয়া করেছি। আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর হবিগঞ্জে উদযাপিত হবে পতাকা উৎসব। এই পতাকা উৎসব সফল করতে হবিগঞ্জের প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বৃহস্পতিবার বিভিন্ন সময়ে স্ব স্ব উপজেলায় সংবাদ সম্মেলন করেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নার্সের প্রাণান্তকর চেষ্টায় এক প্রসূতি মহিলা এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের পর নবজাতক শিশুরা পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে প্রসূতি ব্যাথা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট কাশিপুর গ্রামের ফখরুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (২৫) হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হন। প্রচন্ড ব্যাথায় ছটফট করতে থাকলে ..বিস্তারিত
মঈন উদ্দিন আহমেদ ॥ জাতীয় পতাকা আমাদের গর্ব ও অহংকার, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর হবিগঞ্জে উদযাপিত হবে পতাকা উৎসব। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এখনও ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

