স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে দুই আইনজীবী সহকারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে আইজীবী সহকারি মোঃ সারাজ মিয়াকে (৪০) শানখলা নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অপরদিকে বানিয়াচং থানা পুলিশ ভবানীপুর থেকে হরিধন দাশ (৩৫) নামে অপর এক আইনজীবী সহকারিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তারা উভয়ই যুবলীগ নেতা। তাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

