মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় আল মোবারাকা পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাড়ে ১২ টায় সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি খালি তেলবাহী লরির পেছনে ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের সুপারভাইজার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা সৈয়দ জামানের ছেলে সৈয়দ আশরাফুজ্জামান ফয়সল (৪৭) ঘটনাস্থলেই নিহত হন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।