স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম ফয়সল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনক সম্পাদক ফিরোজ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, বিএনপি নেতা ফারুক রানা, সেলিম মিয়া, হারুন অর রশিদ, হাবিবুর রহমান, যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক কবির খাঁন চৌধুরী, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, সফিক মিয়া, সাবেক ছাত্রদল নেতা রনি আহমদ, রিংকু দেব নাথ, জুলহাস উদ্দিন রিংকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির প্রমূখ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশ দ্বার হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সৈয়দ ফয়সলকে একজন পরিচ্ছন্ন, সৎ ও কর্মঠ মানুষ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন। ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে দিতে হবে।

