স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, সদর মডেল থানাধীন পইল উত্তরপাড়া এলাকায় জনৈক শাহজাহানের বসতঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। অভিযানের এক পর্যায়ে ঘরের বারান্দা সংলগ্ন প্রথম কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

