স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন আক্তার এর নির্দেশনায় স্টিকারযুক্ত, সাইলেন্সার বিহীন অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। একদিনে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে এবং ১৫টি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করে। কোর্ট স্টেশন, চৌধুরী বাজার ও কামড়াপুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

