বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে এক সভায় দৈনিক যুগান্তর ও চ্যানেল এস প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সালেহ আহমদ আবিদকে সেক্রেটারী করে এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জুবায়ের আহমদ সহ-সভাপতি, দৈনিক যায়যায়কাল প্রতিনিধি মিয়া মোহাম্মদ সিজিল সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাবিবুর রহমান নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হুমায়ূন কবীর অর্থ সম্পাদক, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি সাব্বির হোসেন দপ্তর সম্পাদক, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, দৈনিক দেশবাংলা প্রতিনিধি এফআর হারিছ, দৈনিক ন্যাশনাল টাইমস সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ কার্যনির্বাহি কমিটির সদস্য, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমির আলী ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো: সোহান মিয়াকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

