স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাসকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে থানার ওসির নির্দেশে পুলিশের একটি টিম পুকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।