স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মোহাম্মদ আঃ বাছিরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ রোমান মিয়া, রিপন মিয়া, হারুন মিয়া, জিসান, নজির মিয়া, আব্দুল মতিন, সোহাগ মিয়া, সুমন মিয়া, বাবলু লিটন মিয়া, আমির উদ্দিনসহ ছাত্রদলের নেতাকর্মী।