জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলের স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় তিনি উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন। দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বেলা দেড়টার দিকে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বাহুবল উপজেলা পরিষদে আসলে প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে। পরে পরিষদের কনফারেন্স রুমে সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, কৃষি অফিসার চিন্ময় কর অপু, মৎস্য কর্মকর্তা সামিউন আসিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন রায়, নির্বাচন অফিসার, সমাজসেবা কর্মকর্তা ও বাহুবল মডেল থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সকল কর্মকর্তাদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।