আক্তার হোসেন আলহাদী ॥ জুলাই-অভ্যুত্থানের অন্যতম অকুতোভয় বীর সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছে বানিয়াচং ছাত্র সমাজ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় বড় বাজারে হাদীকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশের শরীফ ওসমান হাদীরা থামবে না। একজন ওসমান হাদীকে যদি হত্যা করা হয় তাহলে হাজার হাজার ওসমান হাদী জন্ম নিবে। শরিফ ওসমান হাদীদে গুলি করে থামানো যাবে না। কারণ আমরা আবার সবাই হাদী হয়ে ফিরে আসবো। মশাল মিছিল শেষে উপস্থিত সবাই হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।