পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় দুর্জয় হবিগঞ্জ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন ইনার হুইল ক্লাবের সদস্যরা। বিজয়ের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রওশনআরা আক্তার, সেক্রেটারী কুমকুম চৌধুরী, ট্রেজারার নীহারিকা হেলেন খান, চার্টার সেক্রেটারী সানজিদা মুহিব প্রীতি, সদস্য ব্যাংকার জান্নাতুল নাঈম টুম্পা।