নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বেলা ১ টা থেকে ৩ টা পর্যন্ত ৬ পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্লাব মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ করেন সহকারী নির্বাচন কমিশনার এটিএম সালাম, অলিউর রহমান অলি ও ছনি আহমেদ চৌধুরী। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন যথাক্রমে- এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল ও এসআর চৌধুরী সেলিম। সহ-সভাপতি পদে ৫ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তারা হলেন- কিবরিয়া চৌধুরী, মুরাদ আহমদ, শাহ সুলতান আহমদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম ও এম এ মুহিত। সাধারণ সম্পাদক পদে ২ জন যথাক্রমে- মোঃ আলমগীর মিয়া ও মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন যথাক্রমে- ইকবাল হোসেন তালুকদার, অঞ্জন রায়, জুয়েল আহমদ ও নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ পদে ৩ জন যথাক্রমে- সাগর আহমেদ, শাহরিয়ার আহমদ শাওন, নিজামুল হক চৌধুরী মনোনয়ন ফরম ক্রয় করেন। তাছাড়া নির্বাহী সদস্য ৮ পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- মোঃ সরওয়ার শিকদার, মোঃ ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, গৌছুজ্জামান চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, এম এ আহমদ আজাদ, আনোয়ার হোসেন মিঠু, তৌহিদ চৌধুরী, নিজামুল হক চৌধুরী, নাবেদ মিয়া ও কিবরিয়া চৌধুরী। আগামী ১৭ ডিসেম্বর বুধবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। একই দিন বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সদস্যবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

