আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শেখ মিফতা হোসেন তাসবী বাংলাদেশ নুরানী তালীমুল কোরআন বোর্ড পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে এ প্লাস পেয়েছে। শেখ মিফতা হোসেন তাসবী এ সাফল্য অর্জন করায় তার দাদু, বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ মাদ্রাসার শিক্ষকগণ অনেক আনন্দিত। তারা তাসবীর এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।