স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত নুরুজ্জামান হত্যা মামলায় আরজ মিয়া (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরজ মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি চরগাঁও গ্রামের মো. ছানু মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে চরগাঁও এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৩১) নিখোঁজ হন। পরদিন একটি পরিত্যক্ত বাগানবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আরজ মিয়াকে গ্রেফঢতার করে র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

