স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, আলী ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ আলী সরকারের পিতা ডাক্তার মোঃ ইউনুছ আলী সরকার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ তার নিজ বাড়ি শায়েস্তাগঞ্জের ছনাও গ্রামে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ বেলা ২ টায় বাহুবলের সাতকাপন সারংপুর গ্রামে মরহুমের দাদার বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে দাফন সম্পন্ন হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

