নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৬ পদে ২৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ক্লাব মিলনায়তনে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, সহকারী কমিশনার প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সহকারী কমিশনার অলিউর রহমান অলি ও ছনি আহমেদ চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন যথাক্রমে- এমএ বাছিত, এসআর চৌধুরী সেলিম ও উত্তম কুমার পাল হিমেল। সহ-সভাপতি পদে ৫ জন ফরম গ্রহন করলেও ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- কিবরিয়া চৌধুরী, হাবিবুর হমান শামীম, মুরাদ আহমদ ও শাহ সুলতান আহমদ। সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোঃ আলমগীর মিয়া ও মোঃ সেলিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন ফরম নিলেও ৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমদ ও অঞ্জন রায়। কোষাধ্যক্ষ পদে ৩ জন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- সাগর আহমেদ ও শাহরিয়ার আহমদ শাওন। নির্বাহী সদস্য ৮ পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোঃ ফখরুল আহসান চৌধুরী, এম এ মুহিত, এটিএম জাকিরুল ইসলাম, নিজামুল ইসলাম চৌধুরী, গৌছুজ্জামান চৌধুরী, মোঃ সরওয়ার শিকদার, নাবেদ মিয়া, তৌহিদ চৌধুরী, এম মুজিবুর রহমান, উত্তম কুমার পাল হিমেল, আনোয়ার হোসেন মিঠু, ফখরুল ইসলাম চৌধুরী ও এম এ আহমদ আজাদ।
প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

