নিজস্ব প্রতিনিধি ॥ ‘নতুন করে ভারতীয় আধিপত্য আর কেউ বরদাস্ত করবে না’ বলে হুশিয়ারি করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আমি দীর্ঘদিন নির্বাসনে ছিলাম। ১২ বছর নির্বাসনে থাকার পর ৫ আগস্ট বিপ্লবের পর আমি বাংলাদেশে এসেছি মাটির টানে। আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমি জীবন দিয়ে হলেও মাধবপুর-চুনারুঘাটবাসীর উন্নয়ন করতে চাই। এলাকার রাস্তা-ঘাটসহ লেখাপড়ার মান উন্নয়ন করতে চাই। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত পর্যন্ত মাধবপুর উপজেলা বিভিন্ন হাটে বাজারে গণসংযোগ শেষে ধর্মঘর ইউনিয়নের বটতলা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত ৫ আগস্টের বিপ্লব আমাদের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে। আমাদের দেশে কিছু কিছু নেতা আছে তারা মনে করে এই দেশ, এই অঞ্চল তাদের বাবার সম্পত্তি। আমরা কারো দাসত্বগিরি করতে চাই না। আমরা স্বাধীন ভাবে মাথা উচু করে বেঁচে থাকতে চাই।