সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর পরিচালনায় স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জেলা বিএনপির সদস্য ও করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত।
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, নুরুল ইসলাম, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর ছেলে হবিগঞ্জ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ জিএম মঈন উদ্দিন সাঁকো, কন্যা শিক্ষানবীশ আইনজীবী ফারহানা বিনতে সালেহ সুমী, সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, প্রয়াতের চাচা মোঃ গোলজার আলী, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা জালাল আহমেদ, আবদুল মতিন, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, লাখাই সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ, প্রেসক্লাবের সদস্য নোমান মোল্লা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন ও কামরুল হাসান সুজন।
আলোচনা শেষে মিলাদ মাহফিলে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।

