স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২ টার দিকে সদর থানার ওসি দেলোয়ার হোসেন, ওসি তদন্ত সফিকুল ইসলাম, এসআই ধ্রুবেশ চন্দ্র দাসসহ একদল পুলিশ বহুলায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত সুলতান উল্লার ছেলে গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরজত আলী (৪৫) ও মৃত জহুর আলীর ছেলে গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিতু মিয়াকে (৫০) গ্রেফতার করেন। গতকাল সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।