স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সার আক্রান্ত হয়ে জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুলের পুত্র, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র তাসিন আহমেদ মারা গেছে (ইন্না…রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) সে মারা যায়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মদপান করে মুল্লুক আহমেদ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন তাকে কৌশলে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। রবিবার রাত প্রায় ১ টায় এ ঘটনা ঘটে। মুল্লুক আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত শওকত আলীর পুত্র ও স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী। আটককৃতরা ..বিস্তারিত
মহান বিজয় দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শচীন্দ্র কলেজ ছাত্র মিলনায়তনে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানে সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রসূন আচার্য্য এবং বাংলা বিভাগের জেষ্ঠ্য প্রভাষক মিহির রঞ্জন সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ..বিস্তারিত
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সভাপতি এবং অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ সমাবেশ এবং মিষ্টিমূখ পার্টি ও মহান বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হবিগঞ্জ জেলার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সাংবাদিক মোজাহিদ আনসারির সভাপত্বিতে এবং সাবেক ছাত্র ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সাতবর্গ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে র্যাব-১৪ মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানের মাদক ব্যবসায়ী অমিত তাঁতীকে (৪০) আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী অমিত তাঁতী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মৃত সুরেন্দ্র তাঁতীর ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বেলা পৌনে ১১টায় গোপন সংবাদের ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। হবিগঞ্জবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু, অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিজয় দিবস উদযাপনে এবারও হবিগঞ্জে ব্যাপক কর্মসূচি নেয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের ..বিস্তারিত
নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান বাহুবলের মিরপুর সানরাইজ প্রি-ক্যাডেট এন্ড ডিজিটাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে এবং বিকাশ দেব ও সঞ্জয় দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিখিল ..বিস্তারিত
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘদিনের বিরোধ অবসানের পর অবশেষে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা পরিষদ ডাক বাংলোতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ..বিস্তারিত
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফা হবিগঞ্জের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজান মোঃ আবদুল আওয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ ..বিস্তারিত
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে দুর্জয় হবিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি রাসেল ..বিস্তারিত
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন পূজা পরিষদের উপদেষ্টা ফণী ভূষন দাস, সাবেক সভাপতি পূণ্যব্রত চৌধুরী ..বিস্তারিত
মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের মাধবপুরে ভিক্ষা চাওয়ায় বেলু মিয়া (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার গাজী সুলায়মান শাহ্-এর মাজারে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা বলতে পারছে না আহত বেলু মিয়া। সে বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের সুফি মিয়ার ছেলে। বেলু মিয়ার ছোট ভাই ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব লাখাই থেকে ॥ সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লাখাইয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন পর নিজের পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছেন বানিয়াচঙ্গের মথুরাপুর গ্রামের ফারজানা বেগম। ফারজানা বেগম মথুরাপুর গ্রামের মরহুম ইয়াসিন উল্ল্যাহর কন্যা। ফারজানা বেগম জানান, একই গ্রামের আব্দুল মমিন, সোনাহর মিয়া, আব্দুর রহিম, আলী আক্তার ও আলী হায়দর গং ৮ বছর ধরে জোরপূর্বক তার পৈত্রিক সম্পত্তি দখল করে রাখে। তিনি জায়গার দখলে ..বিস্তারিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার খোয়াই মুখ গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, সহ-সভাপতি ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষে ৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৩০ জন নারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন বাজারে তরফ মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়। এর আগে ১১ ডিসেম্বর তরফ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৫ ..বিস্তারিত
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ২য় বারের মতো হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী নির্বাচিত হওয়ায় তাদের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমির হোসেন ..বিস্তারিত
জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও থেকে সাজাপ্রাপ্ত আসামী পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর থানার এসআই জুয়েল সরকার ও এএসআই সুমনের নেতৃত্বে একদল পুলিশ ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হল ইউনুছ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০) ও তার পুত্র রনি মিয়া (২০)। পুলিশ জানায়, একটি মারা-মারি মামলায় তাদের বিরুদ্ধে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- প্রশাসনের উপর নির্ভর করে পৃথিবীর কোন স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। জনগণ তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলকে রাজপথে নামতে দেয় না আওয়ামী লীগ। মঙ্গলবার লাখাই ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় স্বর্ণের দোকানে বিজয় দিবসে পতাকা টানাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রদীপ বণিক (৫৫) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রদীপ বণিক বগলা বাজারে শ্রী গুরু শিল্পালয়ের ম্যানেজার ছিলেন। শ্রী গুরু শিল্পালয়ের মালিক রঞ্জিত কুমার বণিক জানান, সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গুঙ্গিয়াজুড়ি হাওর থেকে কাজল (৩০) মিয়া নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সে বানিয়াচঙ্গ উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গুঙ্গিয়াজুড়ি হাওরে কামাল মিয়ার ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ..বিস্তারিত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাচাই প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন সাজিদা বেগম। তিনি হবিগঞ্জ পৌরসভাস্থ সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ সদর উপজেলা ও জেলা শাখার সভাপতি। তিনি হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মোঃ সামছু মিয়ার সহধর্মীনি। বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শুধু রাজনীতিতেই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্বে প্রভাবশালী নারী নেত্রীর তালিকায় এবং সফল প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ স্থান অধিকার করেছেন। তাঁর কর্মকান্ডের অনুকরণে কাজ করলে নারী সমাজ আরো এগিয়ে যাবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা ..বিস্তারিত
মঈন উদ্দিন আহমেদ ॥ আজ ১৬ ডিসেম্বর ৪৮তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্থিত্ব প্রতিষ্ঠার দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চুড়ান্ত বিজয় অর্জন করেছিল। ১৯৭১ সালের ৭ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পচা পেঁয়াজ বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪৫ টাকা কেজি দামে ২ কেজি পেঁয়াজ ক্রয় করে ৫শ’ গ্রাম (আধা কেজি) পঁচা পেঁয়াজ পেয়েছেন অনেক ক্রেতা। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ নিতে লাইনে দাঁড়িছেন বেশ ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ মারুগাছ গ্রামের মৃত ভিংরাজ মিয়ার পুত্র জয়নাল আবেদিনকে (৫৩) ২২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গত শনিবার রাত ১০টা ৩০ মিনিটে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশনায় লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একদল ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের বকুল মিয়ার স্ত্রী ছুগেরা খাতুনকে তার ভাসুর ফজলু মিয়া ও সবুজ মিয়া মামলার জের ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। রবিবার বেলা ২টার দিকে ঝুড়িয়া বড়বাড়ি গ্রামে ছুগেরা খাতুনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত ছুগেরা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরাহ হজ¦ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। গতকাল রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মেয়র তাঁর মা, স্ত্রী ও পুত্র সন্তানকে সাথে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিয়া এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করেন। আগামী ২ সপ্তাহ তিনি সেখানে অবস্থান করে ২৮ ডিসেম্বর দেশে ফিরবেন। পবিত্র ওমরাহ পালনকালে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল হক লিটনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে। মাধবপুর থানার এসআই আবুল কাশেম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে আসামী লিটনকে গ্রেফতার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মামলা হামলার ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না। এই ভয়কে উপেক্ষা করেই আমরা বিএনপি করি, এতে আমরা গর্ববোধ করি। তিনি বলেন, বিএনপি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। গতকাল রবিবার এক বিবৃতিতে এই অভিনন্দন জানিয়ে তিনি বলেন- গত ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী ..বিস্তারিত
বাংলাদেশের তিন তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুলতানীয়া লাইব্রেরী পয়েন্টে পথসভায় মিলিত হয়। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানার্থে স্মার্ট কার্ড প্রদান করবে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস। গতকাল জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নির্দেশনা মোতাবেক জেলা নির্বাচন অফিস হবিগঞ্জ ও আওতাধীন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিএনপি নেতা আমিনুল ..বিস্তারিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এমএ রবের উমেদনগরস্থ সমাধিতে উমেদনগর যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ আঃ খালেক, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন টিটু, মোতালিব, আলী হোসেন, আবদুলাই, উজ্জল, রোমান ছাদির, সাজ্জাদ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার মিরাশী ইউনিয়নের সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের সম্মাননা, স্কুলের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, বিষয়মূলক উপস্থিত বক্তব্য ও শিক্ষার মান উন্নয়নে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর সকাল ১০টায় ছাত্র ..বিস্তারিত
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুব ইউনিয়নের সংগ্রামী সভাপতি মো. আব্দুল হাকিম উচ্চতর প্রশিক্ষণের জন্য চীন গমন করেছেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মৃদুল কান্তি ..বিস্তারিত
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ জিহাদী বই বিলি করার সময় হেযবুত তাওহীদের দুই নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয় সাংবাদিক ছবি তুলতে গেলে নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেখে নেবে বলে হুমকি প্রদান করেন ওই নারীরা। শনিবার দুপুরবেলা বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মিজানুর রহমান (২৫) নামে এক কাঠমিস্ত্রীকে ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। তবে একই গ্রামের বাসিন্দা হওয়ায় এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭টায় তাকে এ সাজা দেয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের মখলিসুর রহমানের পুত্র মিজানুর ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক সাগর (৩৫) এর বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (২৫)। শনিবার বিকেল থেকে চলছে অনশন। প্রেমিক সাগর জারুলিয়ার আব্দুর নুর মিয়ার ছেলে ও প্রেমিকা কুমিল্লা জেলার মুরাদনগর থানার হীরাপুর গ্রামের বাসিন্দা। অনশনকারী যুবতী তার প্রেমিককে কাছে পেতে গত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছে। তবে আহতদের দাবি পুলিশের গাড়ি ইচ্ছাকৃতভাবে তাদের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। শনিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত ও পুলিশ সূত্র জানায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে এসে পৌঁছলে শায়েস্তাগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অত্যন্ত সাদাসিধে, ভদ্র, অমায়িক ব্যবহারের অধিকারী সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টারস্থ (তিনকোনা পুকুর পাড়) ফুলতলী ক্লথ স্টোরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পাবেল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ২টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে নবীগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের বিরোধ অবসান হয়েছে। নতুন নির্বাচন নিয়ে সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ মিমাংসা ও নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে ডাকবাংলোতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় নবীগঞ্জ প্রেসক্লাব বার্ষিক নির্বাচন উপলক্ষে সর্বসম্মতিক্রমে তফসীল ঘোষণা করা হয়। ২০১৩ সালে নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি ..বিস্তারিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশনের মিলনমেলা গতকাল নরসিংদীর ড্রিমল্যান্ড হলিডে পার্কে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় কলেজের সামন থেকে বাসযোগে পিকনিকে অংশগ্রহণকারীদের নিয়ে যাত্রা শুরু হয়। এতে অভিভাবকের দায়িত্ব পালন করেন বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল। যাত্রাপথে শায়েস্তাগঞ্জের জিএস ফিলিং স্টেশনে বাস থামিয়ে ..বিস্তারিত
যারা রাজনীতি করবেন তাদেরকে মুনাফিকী বাদ দিয়ে কর্মের মাধ্যমেই অবস্থান গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে ..বিস্তারিত
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত পড়ার চাপ দেয়া হয় না ॥ অধ্যক্ষ অজিত কুমার পাল ভবিষ্যতে স্কুলটিকে একটি মানসম্পন্ন জুনিয়র স্কুলে উন্নীত করার স্বপ্ন দেখেন মঈন উদ্দিন আহমেদ ॥ যুগোপযোগী শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে চাইল্ড হেভেন কেজি স্কুল। শিক্ষার্থীদের উপর অতিরিক্ত পড়ার চাপ না দিয়ে সরকার নির্ধারিত পাঠ্যবই পড়ানোর উপর গুরুত্বারোপ ..বিস্তারিত
‘তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ‘প্রাকৃতজন’ হবিগঞ্জ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আরডি হল প্রাঙ্গণে আলোক প্রজ্জলন ও কবিতা পাঠের অয়োজন করা হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোক প্রজ্জলন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনায় অংশ ..বিস্তারিত
হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আবারো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল তাঁরা সংসদ সদস্যের বাসভবনে এই শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সহ সভাপতি মনির রহমান ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) শৈলেন চাকমা, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের প্রচেষ্টায় দীর্ঘদিন পর নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন লোকড়া ইউনিয়নের যাদবপুর ও গোপলপুর গ্রামবাসী। এই কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে উপজেলা চেয়ারম্যান নিজেও তাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। এতে খুশি গ্রামবাসী। গতকাল বিকালে যাদবপুর ও গোপালপুর গ্রামে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

