স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মাধবপুর ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, ওসি মোঃ মাহাবুব মোরশেদ খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিছ আলী দুলা মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমূখ।
লাখাই ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম এর পরিচালনায় আলোচনায় অংশ নেন ওসি মোঃ জাহিদুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ প্রমূখ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ।
নবীগঞ্জ ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকিল আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরপ্রতীক নূর উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক হায়দার খান, সদস্য সচিব অবনী কান্ত দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী প্রমূখ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ রোডে অবস্থিত বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

