বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মমিনুর রহমান সজীবকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল রাতে আজমিরীগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকার বাসভবনে পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজীবের বাসায় তল্লাসী চালিয়ে তাকে না পেয়ে চলে আসেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আহমেদ। তিনি জানান, মমিনুর রহমান সজীব, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-আন্দোলনে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী মামলা রয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার পলাতক আসামী।

