বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলী (রহ.) স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল কদ্দুস নোমান। উপস্থিত ছিলেন মুফতি জুনাইদ আহমদ শাকির, কাজী ফাবাশ্বির আহমদ, মাওলানা মোতাসিম বিল্লাহ, যুব মজলিস জেলা সভাপতি হাফেজ তানযীল হাবিব, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান শাহিন, অ্যাডভোকেট আরমান হোসাইন, মুফতি আবু ইউসুফ চৌধুরী, মুফতি হাবিবুর রহমান জালাল, মাস্টার জবরুল আলম, আফজাল আহমদ, হাফেজ আব্দুস সালাম, মাওলানা ফখরুদ্দিন, মোহাম্মদ রাকিব আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কদ্দুস নোমান বলেন, মাওলানা আনোয়ার আলী ছিলেন একজন কর্মবীর এবং কর্মীবান্ধব নেতা। তিনি পরিবারের সদস্যদের যেভাবে আগলে রেখেছেন তেমনি সংগঠনের কর্মীদের আগলে রাখতেন। বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও তিনি বহু সামাজিক সংগঠন, বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। নম্র ভদ্র ও শান্ত মেজাজের মানুষ, কিন্তু ধর্মীয় বিষয়ে তিনি ছিলেন কঠোর। যেখানেই অনৈসলামিক কার্যকলাপ হতো সেখানেই তিনি প্রতিবাদে সোচ্চার হতেন। আল্লাহ তাআলা তার এই ভালো কাজের উসিলায় ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
মাওলানা আনোয়ার আলী (রহ.) এর স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে মাওলানা আনোয়ার আলী স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। এতে মাওলানা আব্দুল কদ্দুস নোমানকে আহবায়ক করে মাওলানা আশিকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান শাহিন, মাওলানা কাজী ফাবাশ্বির আহমদ, মাওলানা মাস্টার জাবরুল আলম, মাওলানা তানজিল হাবিব, মুফতি আবু ইউসুফ চৌধুরী, অ্যাডভোকেট আরমান হোসাইন, আফজাল আহমদ সামি, মোঃ রাকিব, মাওলানা লুৎফুর রহমানকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি জুনাইদ আহমদ শাকির। বিজ্ঞপ্তি