জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৩ মে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও হবিগঞ্জ জেলার একমাত্র সংগঠক নাহিদ উদ্দিন তারেক। সভায় উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, শ্রমিক নেতা আবদুল বাছিত তরফদার মিঠু, সাবেক জিএস এডভোকেট নজরুল আজিজ জুনেদ, ফরহাদ আহমেদ আশিক, একেএম নাছিম, মীর দুলাল, ইফতেখার আহাদ নাঈম, সৈয়দ আবু সাদাত কাজল, হুমায়ূন কবির, নুরন্নবী ভূইয়া ইমন, আল-আমীন হোসেন চৌধুরী, নাঈম আজাদ তালুকদার, বদরুল আলম সর্দার, সালাউদ্দিন চৌধুরী সাঈদ, জিয়াউল হক মিশু জিতু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত হবিগঞ্জ জেলা কমিটিসহ সকল উপজেলা কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টিকে সুসংগঠনিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

