মৃত্যুর কারণ জানতে চুনারুঘাটে মৃত্যুর ৩ মাস পর আড়াই বছরের শিশু মায়িশা জান্নাতের লাশ কবর থেকে উত্তোলন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মৃত্যুর ৩ মাস পর মায়িশা জান্নাত নামে আড়াই বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাগবাড়ি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি বড়ুয়ার উপস্থিতিতে পিবিআই ইন্সপেক্টর মোঃ শরিফ উদ্দিন লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ ..বিস্তারিত
অনতিবিলম্বে কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ও তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে না দিলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা সভাপতি, শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা.। শুক্রবার বাদ জুমা কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধ ও তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে জেলা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উচ্ছেদ থেকে বাঁচতে আদালতের আশ্রয় নিয়েছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারসহ ৫টি ভূমিহীন পরিবার। অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে মঈনুল হক নামে এক ব্যক্তি হবিগঞ্জের জেলা প্রশাসকসহ ৩ জনকে বিবাদীভূক্ত করে নিষেধাজ্ঞার দাবিতে চুনারুঘাট সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের নিয়াজপুর মৌজায় জে.এল নং- ৮৭ ১নং ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- ধূমপায়ী শুধু নিজেকেই নয়, আশেপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে। ধূমপান ও মাদক সেবন তরুণদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে খেলাধূলার প্রসার ঘটাতে কাজ করে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ ১৪ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব আজিজুর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী। মরহুম আজিজুর রহমান ১৯৩৫ সালে নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনে উন্নতি করার প্রচন্ড ইচ্ছাশক্তি ছিল তাঁর। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে তিনি ব্যবসা জগতে প্রতিষ্ঠিত হন। একে একে প্রতিষ্ঠা করেন বিউটি ফুট ওয়্যার, শামীম ইলেক্ট্রনিক্স ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শকদের উপস্থিতিতে বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাফরার হাওরে কালারডোবা থেকে নৌকাবাইচ শুরু হয়ে আতুকুড়া তলিয়ে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৯টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাইচে ফাইনালে উত্তীর্ণ হয় বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের নৌকা ও ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বোনের সাথে বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে সাফিকুল ইসলাম নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। নিহত সাফিকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের হবিবুর রহমানের ছেলে। সূত্র জানায়, ওই গ্রামের হবিবুর রহমানের মেয়ে আকলিমা বেগম (৮) ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ..বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগার আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম জেলা জজ সামছুদ্দিন মাসুম বলেন, গণগ্রন্থাগার সভ্য ও আলোকিত সমাজ তৈরির সুতিকাগার। মেধাবী প্রজন্ম ও আদর্শ নাগরিক তৈরি করতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গণগ্রন্থাগারকে গণবিশ্ববিদ্যালয় বলা হয়। ছাত্রছাত্রীসহ সবাইকে গ্রন্থাগারমুখী হতে হবে। এশিয়ার বৃহত্তম ও ঐতিহাসিক গ্রাম বানিয়াচং। এখানে একটি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় আউয়াল মিয়া (৩০) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটকে রেখে মারধোর করার অভিযোগে কামড়াপুর বাইপাস সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আহত আউয়াল পশ্চিম ভাদৈ গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র, ..বিস্তারিত
সাদিকা তাসনিম স্বপ্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বেলা ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সদ্যপ্রয়াত চেয়ারম্যানপুত্র, আওয়ামী লীগ নেতাসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল ১৫ সেপ্টেম্বর বাছাই, ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ..বিস্তারিত
স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত ৮টার দিকে কাকাইলছেও মধ্যবাজারে আগুন লাগে। স্থানীয়রা জানান, ঝড়া রায়ের চা’র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে রঞ্জন দেবের ওয়ার্কশপের দোকান, কাজল মিয়ার লেপের দোকান ও ঝড়া রায়ের চা এর দোকান পুড়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ ২ ছিচকে চোরকে আটক করেছে। আটককৃতরা হলো সদর উপজেলার পইল গ্রামের মৃত রজব আলীর পুত্র জমির আলী (২৫) ও উজ্জল মিয়ার পুত্র ইমন মিয়া (১৮)। শুক্রবার সকালে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের মাছুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের মামলা রয়েছে। ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক অনুর্ধ১৭) ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় লাখাই উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। এ উপলক্ষে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাতাখলা গ্রাম থেকে আল আমীন (২২) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আল-আমিন রাতের খাওয়া দাওয়া শেষে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। সকালে আল-আমিনের কোন সাড়া শব্দ না পেয়ে তার পিতা বসতঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে দেখতে পান ..বিস্তারিত
পুলিশের উপর হামলা করে পালিয়ে যাওয়া মুছাকে ধরতে পুলিশের অভিযান ॥ মুছার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার এবং প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ। জিজ্ঞাসাবাদের জন্য মুছার বোনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ত্রাস দুটি হত্যাসহ বিভিন্ন মামলার আসামী দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ নেতা সোহান আহমেদ মুছাকে গ্রেফতার করতে গেলে ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ওই সড়কটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ঠিকাদার কাজ ফেলে রাখার ..বিস্তারিত
ডাঃ এসএস আল-আমিন সুমন কমলারাণীর দিঘী ঃ কমলারাণীর সাগরদিঘী বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত একটি বৃহদায়তনের জলাধার। ৬৬.০০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই দিঘীটি আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার হিসাবে স্বীকৃত। এই দিঘীটি খনন করান স্থানীয় সামন্ত রাজা পদ্মনাভ। দেশ-বিদেশে এটি রাণী কমলাবতীর দিঘী বা বানিয়াচং-এর সাগরদিঘী বা কমলারাণীর দিঘী নামে বহুল ..বিস্তারিত
মাদকের মা-বাবা হলো সিগারেট, তাই শিক্ষার্থীদেরকে সিগারেটসহ মাদকদ্রব্য থেকে বিরত থাকতে হবে এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম-সেবা) প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারের সুখ-শান্তি আসবে। তিনি বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা, এড়ালিয়া ও পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পইল উচ্চ বিদ্যালয়ের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শায়েস্তানগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেন, শেখ মুজিব ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে ১৫টি ইউনিয়ন দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বানিয়াচং সদর ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে। সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী বাজার থেকে যাত্রী নিয়ে বাহুবল সদরের উদ্দেশ্যে রওয়ানা হন সিএনজি ..বিস্তারিত
মহান আল্লাহ্ তা’আলা পবিত্র কুরআনুল কারীমের সুরাতুন নিসার ৯৩নং আয়াতে এরশাদ করেন- আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে হত্যা করলো তার প্রতিদান চিরস্থায়ী জাহান্নাম, আল্লাহর গজব এবং অভিশাপ। আর আল্লাহ্ তাআলা তার জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন। এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, কারবালার প্রান্তরে অভিশপ্ত এজিদ বাহিনী ইমাম হুসাইন (রাঃ) সহ যাদের হত্যা (শহীদ) করেছিল ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী ..বিস্তারিত
আজ শুক্রবার বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে সাফরার হাওরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, ..বিস্তারিত
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বানিয়াচঙ্গের কৃতি সন্তান পুলিশ সুপার সাইদুল হাসান। গতকাল পুলিশ সদর দপ্তরে সদ্য পদোন্নতি পাওয়া এআইজি’র কার্যালয়ে গিয়ে তিনি এই শুভেচ্ছা জানান। প্রসঙ্গত- পুলিশ সদর দপ্তরে কর্মরত এসপি সাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার শিক্ষানুরাগী মরহুম খুর্শেদ আলীর ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নবীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন নবীগঞ্জ পৌরসভার মেয়র পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, রহুল আমিন রফু, ছালিক আহমেদ চৌধুরী, ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, পৌর বিএনপির ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গৃহবধূ আমিনা হত্যা মামলার রায়ে ৫ আসামীকেই বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ঘটনার প্রায় ১৬ বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন। আসামীরা হলেন নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের সুলেমান মিয়া, আলাল মিয়া, লিল মিয়া, মলাই চন্দ্র দাস ও সালেমান। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার তার প্রতিষ্ঠিত হাজী ইয়াছিন স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বাদ মাগরিব মুসলিম প্লাজায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বানিয়াচং উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহীদ মিনার রোডে আধাঘন্টার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। মানববন্ধনে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামী কোম্পানীর আইসক্রিম খেয়ে শিক্ষার্থীসহ ১০জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৫ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সূত্র জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে বিভিন্ন কোম্পানীর আইক্রীম বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি এসব আইসক্রিম খেয়ে ১০ জন অসুস্থ হয়। অসুস্থদের ..বিস্তারিত
হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ২০১৯-২০ মেয়াদের কার্য-নির্বাহী কমিটির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সহ-সভাপতি মাঠের সাংবাদিক মোঃ মামুন চৌধুরী। ১২ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও নির্বাচন কমিশনার শাহ্ মশিউর রহমান কামালের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, সাংবাদিক ও কবি অপু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে এক বছর পর সিলেট থেকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে মেয়েটি মায়ের সাথে যেতে রাজি না হওয়ায় প্রেমিকযুগলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাবাসসুম এর ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের হাজী মোঃ জিতু মিয়ার স্ত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগকারীনি বৃহস্পতিবার তার সৎ নাতী ইমরান মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিচারক জিয়া উদ্দিন মাহমুদ অভিযোগ আমলে নিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ..বিস্তারিত
হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য মেজর জেনারেল শামীম চৌধুরী ও সেলিম চৌধুরীর মা আফিয়া হাবিব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার মরহুমার রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সবেদনা জানান। ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী উচ্চ শিক্ষা গ্রহণের নিমিত্তে যুক্তরাজ্য গমন উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে ও উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আশা কর্মকার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার মা’য়ের অভিযোগ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁনপুর চা-বাগানের কেতু কর্মকারের কন্যা। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সূত্র জানায়, গত বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে আশা। সাথে সাথে ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। তবে কোন কারণে তারিখ পরিবর্তন হলে ১৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ অভিযান শুরুর পূর্বে সাংবাদিকদের ব্রিফিং করে উচ্ছেদ অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। তিনি ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষকের নিক্ষিপ্ত বেতের আঘাতে ছাত্রীর চোখ নষ্টের ঘটনায় শিক্ষক নিরঞ্জন সরকারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও ..বিস্তারিত
মোহাম্মদ শাহ্ আলম ॥ ধুলিয়াখালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ডাক্তারসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমী ভদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৩ ধর্ষককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওই এলাকার সৈয়দ ফুরকান আলীর দোকানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সৈয়দ ফুরকান আলী আত্মগোপন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা শ্রীমঙ্গল উপজেলার বাড়াহুড়া গ্রামের বিদ্যুৎ রায় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ ..বিস্তারিত
গত সোমবার পূর্ব নির্ধারিত বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের প্রস্তুতি সভা লন্ডনের নিডা হাউজে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওযাত করেন চ্যানেল আইয়ের নিয়মিত ইসলামিক নাত ও গজল শিল্পী শাইখ হাফেজ জহিরুল ইসলাম। বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি আলী নেওয়াজ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জসহ সারা দেশের ৬টি স্থানে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রা শুরুর দিন থেকেই রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে করপোরেট শাখাসহ মতিঝিল, নারায়ণগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও চট্টগ্রামে এ ব্যাংকের কার্যক্রম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ধর্মঘর বিওপি’র মাইজহাটি এলাকা থেকে ২টি ভারতীয় গাভী ও ১টি বাছুর আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে নিজস্ব ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের হাবিলদার মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা এই গরু-বাছুর আটক করে। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ৫৫ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেঃ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অটোরিকশা চালিত সিএনজি চুরির সময় ২ ডাকাতকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকাবাসী সিএনজিসহ দুই ডাকাতকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো আন্তঃজেলার ডাকাত দলের সর্দার হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের সাধারণ সভায় এবারও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সফরসঙ্গী মনোনিত হয়েছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। উল্লেখ্য, ২০১৮ সালেও মোতাচ্ছিরুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ সভায় যোগদান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইনের মামলায় জাতীয় পার্টির নেতা নোমান মোল্লাসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/দ্রুত বিচার আদালতে নোমান মোল্লা সহ ৬ জন আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রাহেনা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ এবং সম্মান করেন গ্রামের দরিদ্র মানুষকে। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়েই আমরা জনগণের জন্য কাজ করেছি। শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপনসহ হবিগঞ্জবাসীর জন্য এমপি আবু জাহির যে উন্নয়ন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এই সকল কর্মকান্ডের জন্য তাঁকে অভিনন্দন জানাই। বুধবার সন্ধ্যায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন স্থগিত করেছে আদালত। নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদারের মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ বানিয়াচং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিনিয়র সহকারি জজ আদালতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার মঞ্চে আসছে জীবন সংকেতের নতুন নাটক ‘ন-বৃত্তীয়’। সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। আগামীকাল শুক্রবার নাটকটির ২য় প্রদর্শনী হবে। রুমা মোদক রচিত এ নাটকে নির্দেশনা দিয়েছেন মো. ফজলুর রহমান পলাশ। নাটকে অভিনয় করছেন অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, তন্বী ..বিস্তারিত
মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের বাহুবলে ধর্ষণের শিকার হয়েছে চার বছরের শিশু। গত শনিবার দুপুরে বাহুবলের মুদাহারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন শিশুটির মা। তিনি বলেন- শনিবার দুপুরে ঘুমিয়েছিল শিশুটি। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই শিশুর চাচা মো. কাসেম (১৮) ঘুমন্ত শিশুটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুর মা জানতে পেরে ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

