নবীগঞ্জ প্রতিনিধি ॥ আপন ঠিকানায় ফিরে গেলো নবীগঞ্জ প্রেসক্লাব। চড়াই উৎড়াই বাঁধা বিপত্তি সহ অনেক প্রতিক্ষার পর অবশেষে গতকাল শনিবার নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনে কার্যকরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম শুরু পূর্বে অনুষ্ঠানিক ভাবে শহরের নবীগঞ্জ সরকারী জে কে স্কুল রোডে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এম,এ আহমদ ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের প্রধান ফটকে এ্যাম্বুলেন্স চালক ও রোগীর স্বজনদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দ্বিগিদিক ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন আহম্মেদ সভাপতি, খোলা কাগজের প্রতিনিধি সাব্বির হাসান সাধারণ সম্পাদক, সাপ্তাহিক খবর প্রতিনিধি বিল্লাল হোসেন খাঁন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মোঃ আবুল খায়ের সহ-সভাপতি এবং আমার সংবাদের প্রতিনিধি আলমগীর কবির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবেক সভাপতি ও দৈনিক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বড়কুটা গ্রামে তালাক গ্রহণ না করায় শাহেনা খাতুন (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও শ^শুরবাড়ীর লোকজন। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বড়কুটা গ্রামের মৃত ইনছান উল্লার পুত্র আব্দুল আজিজের সাথে ৩০ বছর পূর্বে বিয়ে হয় শাহেনার। সম্প্রতি আব্দুল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লাখাই-হবিগঞ্জ সড়কের হখাইরপুল ব্রিজের নিচ থেকে জাহির মিয়া (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মন্নান লাশ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর ..বিস্তারিত
কোটা সংস্কার আন্দোলন ডেস্ক রিপোর্ট ॥ সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের দাবিতে আজ রবিবার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন বরাবর স্মারক লিপি দেবেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ..বিস্তারিত
ফেসবুকে ভিডিওতে তুলে ধরা হয়েছে সুজন মাতলামি করছিলেন ॥ প্রচার হওয়া ভিডিও’র প্রতিবাদ করে সুজন বললেন- আমার সাথে এমন কোন ঘটনা ঘটেনি স্টাফ রিপোর্টার ॥ মদ্যপান করে মাতলামি করা অবস্থায় জনতার উত্তম-মধ্যমের শিকার হয়েছেন হবিগঞ্জ শহরের আলোচিত আসামী বিপ্লব কুমার রায় সুজন। বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এখন সামাজিক ..বিস্তারিত
দিনের বেলা শহরে প্রবেশ করছে ট্রাক-লড়ি ॥ গাড়ি থামিয়ে চলছে মালামাল লোড-আনলোড ॥ চলছে দানবরূপি ট্রাক্টর জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ পৌর শহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে লেগেই থাকে যানজট। অসহনীয় এই যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ যাত্রীসাধারণকে। শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার পিডিবি’র উদ্যোগে শহরে মাইকিং করে এ তথ্য প্রচার করা হয়। পিডিবি’র নির্বাহী প্রকৌশলী জানান, শহরের ত্রুটিপূর্ণ লাইন মেরামতসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের উপরে থাকা গাছের ডালপালা ছাটাই করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে মেরামত সাপেক্ষে সময় পরিবর্তন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী খোকন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই কৃষ্ণধন সরকারের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেই ওই এলাকার বাসিন্দা ইসলাম আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ভাবিকে মারপিট ও পুলিশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আহমেদ হারুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই কৃষ্ণধন সরকারের নেতৃত্বে একদল পুলিশ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হারুন মোহনপুর এলাকার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ সাবাজ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে চুনারুঘাট থানার এএসআই মনির হোসেন ও আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি টমটম গাড়ী জব্দ ..বিস্তারিত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারসহ ৩টি প্রতারণা মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস,এম আলী হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এস এম আলী (৩৫) সিলেট গোলাপগঞ্জ থানার জিআর- ২২৪/১২, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ..বিস্তারিত
উত্তম কুমার পাল হিমেল ॥ নৌকা ভ্রমণে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া চান মিয়ার পরিবারকে নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা নগদ ১ লাখ ১১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল জাহান চৌধুরী ও বানিয়াচংয়ের কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলীর মাধ্যমে মৃতের ..বিস্তারিত
আইনমন্ত্রী আনিসুল হক বললেন স্টাফ রিপোর্টার ॥ যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ সদস্যসহ হত্যা করেছিল সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকার কথা অস্বীকার করতে পারব না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১২ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আবারো সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃমঙ্গল) শ্রেষ্ঠ হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সকালে সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিস থেকে স্বীকৃতি ক্রেস্ট গ্রহণ করেন মেডিকেল অফিসার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ ৩ জেলার (হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসির (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি) সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শ্রীমঙ্গল ইন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিলেট বিভাগের উল্লেখিত ৩টি জেলার ২৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩শ’ সদস্য অংশ নেন। শ্রীমঙ্গল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক ..বিস্তারিত
নগদ সাড়ে ৮ লাখ টাকা সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও এক হাজার পাউন্ড নিয়ে গেছে চোরেরা নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগরে উপজেলা সংলগ্ন খাদ্য গুদামের পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী সালেহ আহমেদ চৌধুরীর বাসায় চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, লন্ডন প্রবাসী সালেহ আহমেদ চৌধুরী ও তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরের প্রধান সড়কের উভয় পাশ দখল করে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় যানজট লেগেই থাকে। তার সাথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে দায়িত্ব পালনকারীরা অতি নিরবে রয়েছেন। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, শহরের দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও পুরানবাজারে সড়কের উভয় পাশ দখল করে দুই শতাধিক ..বিস্তারিত
সংসদীয় স্থায়ী কমিটির সভায় এমপি আবু জাহির স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজ দ্রততম সময়ের মধ্যে শুরু করার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন। এছাড়া লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ দুর্নীতি স্টাফ রিপোর্টার ॥ ছাগলকান্ডে আলোচিত মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ২৩৬৭ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া, তার ১১৬টি ব্যাংক হিসাবে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং শেয়ারবাজারে ২৩টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা সহায়তার চেক হস্তান্তর করেন। এবার ৫০ হাজার টাকা করে ৪ জন সাংবাদিক চিকিৎসা সহায়তার অনুদান পেয়েছেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে কাঁঠাল বোঝাই পিকআপ উল্টে পিকআপ চালক শিবলী মিয়া (২০) নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবলী মিয়া বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের পুত্র। জানা যায়, শিবলী মিয়া মুছাই চা বাগান থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ নিয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা ..বিস্তারিত
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে গাছ থেকে সুধির চন্দ্র দাস (৭২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার সম্পদপুর প্রকাশিত কালাখারৈল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সুধির চন্দ্র দাস ওই গ্রামের মৃত দয়াল দাসের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ১নং ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তি ভিত্তিক কর্মচারিদের নিয়মিত করণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগদান করেছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এজিএম এইচ আর বদরুল ইসলাম ও লাখাই জোনাল অফিসের এজিএম ..বিস্তারিত
বিশেষ প্রতিবেদন… মোঃ মামুন চৌধুরী ॥ বাহুবল উপজেলার কামাইছড়া থেকে পাহাড়ের শুরু। পুরাতন মহাসড়ক (কামাইছড়া) থেকে প্রায় ৫ কিলোমিটার গেলে মুছাই পাহাড়ি বাজার। প্রবেশ করে এ বাজারের মাঝামাঝি স্থানে একটি ফলের দোকান চোখে পড়বে। দোকানটির মালিক মোঃ আক্কাছ আলী। তার দোকানে বারোমাসি ফল পাওয়া যায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে ফল বিক্রি হয়। সড়ক ..বিস্তারিত
ছেলেকে ভারতে পাঠিয়ে অপহরণ মামলা মাধবপুর প্রতিনিধি ॥ মিথ্যা মামলা করায় বাদীকে এক বছরে কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিফাত উল্লাহ। দন্ডপ্রাপ্ত আসামী হলেন মামলার বাদি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে মোঃ আব্দুল হামিদ। রায় ঘোষণার সময় আসামী মোঃ আব্দুল হামিদ আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১১ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য আজিজুর রহমান শায়েলের অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় তিনি শহরস্থ ল্যাব এইড হাসপাতালে ডাঃ পূর্ণেন্দু বিশ^াসের কাছে চিকিৎসার জন্য আসলে ডাক্তার জানিয়েছেন- তার পায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যেতে হবে। এসময় তার সাথে ছিলেন সাংবাদিক জুয়েল চৌধুরী ও এমএ হাকিম। প্রসঙ্গত, সম্প্রীতি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালে মুক্তিযোদ্ধা বাতিলে পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মুন ডায়াগনস্টিক সেন্টারের গোডাউন থেকে একটি সুজুকি মোটর সাইকেল চুরি হয়েছে। তাছাড়া দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে একটি মোটর সাইকেল চুরি হওয়ার তথ্য পাওয়া গেছে। সিসি টিভি ক্যামেরায় ভিডিও ধারণ থাকলেও তা দেখে চোর সনাক্ত করা যায়নি। এ নিয়ে মোটর সাইকেল মালিকদের মাঝে চোর আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে শাহজিবাজার পাওয়ারের মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের চুক্তির মেয়াদ গত ৯ ফেব্রুয়ারি শেষ ..বিস্তারিত
ইন্টারনেটে ভারতীয় গল্প দেখে প্রতারণার কৌশল শিক্ষালাভ মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যা নয়, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল হুমকিদাতা সোহাগ মিয়ার উদ্দেশ্য। তিনি একজন প্রতারক। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দরিদ্র ক্যান্সার রোগী, চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিস্বত্ত্বার শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে বানের পানিতে গোসল করতে গিয়ে শরুফা আক্তার (৮) নামে এক শিশু ড্রেজারের পাইপে আটকা পড়ে মারা গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শরুফা বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের মারফত উল্লাহর কন্যা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরুফা আক্তার তার মায়ের সাথে সকালে নানা বাড়ি বদলপুর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ টি,আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র সম্মানিত ট্রাস্টি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন এর হবিগঞ্জ আগমন উপলক্ষে, টি,আলী স্যারের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা জাহেদ মাহমুদ আজিজ সুমন টি,আলী স্যারের জন্মস্থান সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহন করেন। টি,আলী স্যারের এলাকার ও স্যারের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ট্রাস্টিকে পাশে ..বিস্তারিত
বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় পরিবারের হতদরিদ্র মহিলারা সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে নির্মাণের ১০ বছর পেরিয়ে গেলেও উদ্বোধন হয়নি উইমেন্স কর্ণারের। উইমেন্স কর্ণার উদ্বোধন না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার ও আয় থেকে বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় পরিবারের হতদরিদ্র মহিলারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ময়না মিয়ার পুত্র কাউছার মিয়া (৩০), আছকির মিয়ার পুত্র ফারুক মিয়া (৪০) ও আলমগীর মিয়াকে (৩৫) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ..বিস্তারিত
৩ আসামীর যাবজ্জীবন ॥ প্রত্যেক আসামীকে ৫ লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আজিজুল হক এ ..বিস্তারিত
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরীতে ট্রাক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে পুটিজুরী আখঞ্জী ফিলিং স্টেশন সংলগ্ন ডুবাঐ বাজারের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ট্রাক চালক বরিশালের বাখেরগঞ্জের মৃত চাঁন মল্লিকের পুত্র বিল্লাল মল্লিক জানান, সিলেট থেকে পাথর বোঝাই ..বিস্তারিত
লাখাইয়ে বিভিন্ন শ্রেণি পেপশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইমাম চা বাগানের শ্রমিকদের মাঝে ৮ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান খাতের অনুকূলে এক কালীন চেক ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ারের সভাপতিত্বে এতে ..বিস্তারিত
আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ সময় ১ হাজার ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর বোনদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। সোমবার তিনি পাহাড়পুর গ্রামে গিয়ে নিহত শিশু প্রলয় দাস ও সূর্য দাসের পরিবারের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের শান্তনা দেন। এমপি রুয়েল নিহতের স্বজনদের ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোহাগ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সংস্থাটির প্রধান আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। সিটিটিসি’র প্রধান আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত বিন কুতুব এর ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ৪র্থ বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ধর্মঘর ইউনিয়নবাসীর পক্ষ হতে এই গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞ। ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। মাধবপুর থানার মিডিয়া সেল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াহাটি ধর্মঘর রাস্তার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ..বিস্তারিত
আশ্চর্যের বিষয় কৃষি বিভাগের বিএসদের কৃষকগণ চিনেন না এবং তাঁরা কৃষকদের কাছে কোন পরামর্শ নিয়ে গিয়েছেন বলে কৃষকগণ স্মরণ করতে পারেন না আতাউর রহমান কানন ১২ মে ২০০৭, শনিবার। সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে আমি বাসাতেই ছিলাম। সকাল ৯টায় হবিগঞ্জের সুধীজন সাবেক পৌর মেয়র শহীদ চৌধুরী আমার বাসায় আসেন। তিনি হবিগঞ্জের মাছুলিয়ায় প্রবাসীদের অর্থায়নে নির্মাণাধীন ডায়াবেটিক ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সিলেটসহ দেশের ৪টি বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ..বিস্তারিত