ডেস্ক রিপোর্ট ॥ ভূমি সংক্রান্ত রাজস্ব ও দেওয়ানি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে দেশব্যাপী ৬১টি জেলায় কেস ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এর মাধ্যমে ভূমি মামলা ব্যবস্থাপনা করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে আদালত ও ভূমি অফিসগুলোকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে আনার ফলে বিচারাধীন মামলার সংখ্যা কমে আসবে বলে ..বিস্তারিত
মেয়র আতাউর রহমান সেলিম বললেন- রাস্তা ড্রেন অবকাঠামো উন্নয়ন ও সড়কবাতি খাতে বাজেটে রয়েছে ২০ কোটি টাকা ॥ নিজস্ব তহবিল হতে পুরাতন খোয়াই নদী পরিস্কারসহ বিশেষ পরিচ্ছন্নতা কাজে ধরা হয়েছে ৪৫ লাখ টাকা ॥ গত ৩ বছর ৩ মাসে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে ২৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৭শ ৭৬ টাকার ১৬৩টি উন্নয়ন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ফুটপাতে ফলের দোকান বসিয়ে দখল করে নিয়েছে ফল ব্যবসায়ীরা। এর ফলে শায়েস্তাগঞ্জ পৌর শহরসহ বাজারের সর্বত্রই লেগে থাকে যানজট। চলাচলের সুবিধার্থে সড়ক বর্ধিত করা হয়েছে। পথচারীদের সুবিধার্থে করা হয়েছে ফুটপাত। তবে সবই যেন গুটি কয়েক ব্যবসায়ীর দখলে। ফল সবজিসহ বিভিন্ন সামগ্রীতে ভরে আছে রাস্তার দু’পাশ। কর্তৃপক্ষের তদারকি না থাকায় এমন পরিস্থিতি ..বিস্তারিত
কাজী মাহমুদুল হক সুজন ॥ হত্যার হুমকি পেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সার্বক্ষণিক নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ করা হয়েছে। হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ৩ জুলাই পুলিশ সুপার ডিএসবি স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, ..বিস্তারিত
লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে হাতে বিয়ের কাবিননামা নিয়ে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন শুরু করছিলেন কিশোরী। এ ঘটনায় এলাকার মানুষ তাকে দেখতে ভীড় জমায়। চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। রবিবার রাতে শ্বশুর বাড়ির লোকজন ওই কিশোরীর উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ..বিস্তারিত
দুর্নীতি অঢেল ধনসম্পদ তাকে ‘মীর’ থেকে করেছে ‘সৈয়দ’ ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) ড্রাইভার সৈয়দ আবেদ আলী (জীবন)। তিনি মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান। সেখানে কুলির কাজ করেন। একটা সময় ফুটপথে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করছেন। এরপর গাড়ি চালানো শিখে পিএসসিতে চাকরি নেন। আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ২০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে আফরোজ মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যে মোঃ জালাল মিয়া (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুলাই) বিকেলে সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। জালাল চুনারুঘাট উপজেলার গণকিরপাড় হুরার টিলা এলাকার মোঃ জহুর হোসেনের পুত্র। চুনারুঘাট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৭ জুলাই) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নেমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য শিবপাশা পৌর এলাকার বাসিন্ধা গৌর চন্দ্র রায় (৭৩) পরলোকগমন করেছেন। ৮ জুলাই ভোর ৫ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় এজহারভুক্ত পলাতক আসামী চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চৌমুহনী-ধর্মঘর সড়কের তুলশীপুর নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুলাল সিদ্দিকী চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মরহুম ইউসুফ আলী মেম্বারের ছেলে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মহিলা মেম্বার বাহার বেগম (৩৫) সহ ২ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইকবাল হোসেন ভূইয়া মামলার বরাত দিয়ে জানান, পূর্ব বিরোধের জের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর দাখিল মাদ্রাসার সভাপতি ফরাশ উদ্দিন বাবু মিয়ার বিরুদ্ধে মাদ্রাসার ৬টি পুরাতন আকাশি গাছ বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাতা সদস্য ওয়ারিশান মোঃ আব্দুল আজিজ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাদ্রাসার গাছ বিক্রির ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগে আব্দুল আজিজ বলেন- ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার নামে এক মহিলা নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত সিএনজি যাত্রী মিতু আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার রাত প্রায় ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ..বিস্তারিত
বহুলা মডেল স্কুলে ঈদ পুণর্মিলনীতে এমপি আবু জাহির স্টাফ রিপোর্টার ॥ বাড়ির সামনে রাস্তার জন্য কিছু জায়গা রেখে তারপর পরিকল্পিতভাবে বসতঘর অথবা সীমানা প্রাচীর নির্মাণের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার (৭ জুলাই) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ৮ জুলাই (সোমবার) থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। ফলে, আগামী ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে। শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ..বিস্তারিত
হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বৃক্ষ রোপনের প্রস্তুতি হিসেবে জুলাই মাসের প্রথম দিন হতে ওই এলাকায় কার্যক্রম জোরদার করা হয়। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে নতুন স্টেডিয়ামের পাশে সড়ক সংলগ্ন স্থানে ঝোপ-জঙ্গল পরিস্কার করা হয়েছে। রাস্তার পূর্ব পাশে ..বিস্তারিত
ঐতিহ্যবাহি বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে এক পরামর্শ সভা গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ৩নং পুল পেট্টোল পাম্প সংলগ্ন বাইপাস সড়ক এলাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ অনু মিয়া। সভায় সিদ্ধান্ত হয়, ঐতিহ্যবাহি বহুলা গ্রামের সর্বস্তরের জনতা ও অত্র বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনের মাধ্যমে একটি জাঁকজমকপূর্ণ ..বিস্তারিত
বাপা নেতৃবৃন্দসহ হবিগঞ্জের বিশিষ্টজনদের বিবৃতি স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম পরিবেশ সংগঠক হবিগঞ্জের সন্তান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলকে হয়রানি, মানহানী ও প্রাণনাশের হুমকি তৈরী হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। সংবাদপত্রে বিবৃতি দিয়ে এসব কথা বলেন বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ..বিস্তারিত
বিচার চেয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগি স্টাফ রিপোর্টার ॥ পরিবার পরিকল্পনা বিভাগ হবিগঞ্জ-এর আওতাধীন পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউডি) নূরজাহান বেগম এর বিরুদ্ধে নবজাতকের প্রাণহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মোঃ সেলিম মিয়া প্রতিকার চেয়ে পরিচালক প্রশাসন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নোয়াহাটি এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতিতা ওই এলাকার মৃত প্রফুল্ল সরকারের কন্যা ঝুমা সরকার (২৫) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের অতিন্দ্র তালুকদারের পুত্র শংকর তালুকদার (৩০) ..বিস্তারিত
আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একই দিনে ভিন্ন ভিন্ন ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনটি ঘটনায় নিহত ৩ জনের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। নিহতদের নাম রুমা আক্তার (১৮), সিপ্রা রানী দাস (২৩) ও চান মিয়া (৩২)। এলাকবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বেগবান হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। বৈষম্যবিরোধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা ব্লকড’। রোববার (৭ জুলাই) পুরো দেশজুড়ে বাংলা ব্লকড কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। এ কর্মসূচির আগে ছাত্র সমাজের নিয়মিত কর্মসূচির অংশ হিসেব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ..বিস্তারিত
দুর্নীতি হঠাও-দেশ বাঁচাও দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চুনারুঘাটের আমুরোড বাজার ও নালমুখ বাজারে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জন কুমার রায়। সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড আঃ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই শিশুর মরদেহ বস্তায় ভরে পানিতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় ৭ মাতব্বরের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নিহত শিশু প্রলয় দাসের বাবা গোবিন্দ দাস বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- দীপেশ চন্দ্র সরকার, নিরঞ্জন তালুকদার, দীনমণি সরকার, অসিত দাস, ভীমলাল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় বসেছে লেবার পার্টি। প্রায় ১৫ বছর পর দলটি ক্ষমতায় গেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন দলটির প্রধান কিয়ার স্টারমার। দায়িত্ব গ্রহণ করেই নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী স্টারমার। প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় একজন মুসলিম নারী আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রথম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাতেই হবিগঞ্জ শহরের বাসায় ফিরেছেন। এর আগে গত ২৪ জুন সোমবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর ডান চোখটিতে অস্ত্রোপচার হয়। বেশ কয়েকদিন ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টার সময় বাহুবল উপজেলার মিরপুর বাজার চৌমুহনীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন এম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, সাংবাদিক এমআর শায়েল ও জুয়েল চৌধুরী। জানা যায়, হাসপাতাল থেকে সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলের ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ আন্তর্জাতিক স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এবারের সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ নারী। তারা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির আটজন, কনজারভেটিভ পার্টির দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আসমা আব্বাসী ৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মাইজগাও এর চকি গ্রামের নিবাসী, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম মৌলভী হাবিবুর রহমান চৌধুরী ও মরহুমা সৈয়দা হিফজুন্নেসা খানমের কনিষ্ঠ ..বিস্তারিত
আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধানিয়াল হাওর থেকে নিখোঁজের চারদিন পর মোঃ কাওছার রহমান (২৬) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কাওছার রহমান উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দরগা মহল্লার মোঃ আবুল মহসিনের পুত্র। বানিয়াচং থানার ওসি দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত ফজলুল করীমের ছেলে হেলাল উদ্দিন (কমল), করাব গ্রামের সহিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ, চনু মিয়ার ছেলে সহিদ মিয়া, সিংহগ্রামের আরজত আলীর ছেলে জুলহাস, জুলহাস মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ও মোড়াকরি গ্রামের হনু মিয়ার ছেলে আব্দাল ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ জাতীয় স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনের বিপক্ষে খেলছিলেন তিনি। খেলার মাঝেই হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন জিয়া। পরে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় খেলা শুরুর পর স্বাভাবিকভাবেই খেলছিলেন জিয়া। কিন্তু বিকেল ৫টা ..বিস্তারিত
হবিগঞ্জের মুখ আন্তর্জাতিক স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে রাজা চালর্সের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। অপরপক্ষে বর্তমান স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৪১২ আসন। এর ফলে ১৮ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের পাশে বালু, ট্রাক্টর ও বিদ্যুতের খুঁটি রাখায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সড়কের পাশ থেকে এসব অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেন না। জানা গেছে, শহরের দাউদনগর বাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত ওয়ানওয়ে সড়ক। এটি শহরের প্রধান সড়ক। এ সড়কের পাশে সরকারি জমির স্থানে স্থানে বালু ও ইট স্তূপ ..বিস্তারিত
হবিগঞ্জে সচেতন নাগরিক কমিটির মানববন্ধনে বক্তারা পঞ্চায়েত কমিটির নামে স্থানীয় সামন্তবাদী কয়েক গ্রাম্য মাতব্বর পাহাড়পুর গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বদলপুরে দুই শিশুর লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার প্রতিবাদে এবং পঞ্চায়েত কমিটির নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর পাহাড়পুর গ্রামের পঞ্চায়েত কমিটির নেতা দিপেশ সরকার গং ..বিস্তারিত
কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্ত্বর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে হাজার হাজার জনতা ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ঢাকা বেকারীর কর্মচারি নাজমুল পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে হবিগঞ্জ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করেছে। পুলিশ সূত্রে জানা যায়- বুধবার সন্ধ্যারাতে নোয়াপাড়া বাজারে মাহমুদুল হাসানের মালিকানাধীন ঢাকা-বেকারীর কর্মচারি নাজমুল অন্যান্য কর্মচারিদের সঙ্গে গোসল করতে যায়। ..বিস্তারিত
দক্ষিণ কোরিয়ার স্মার্ট লাইফ সপ্তাহে আমন্ত্রণ পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। স্মার্ট সিটি গড়ে তুলতে ব্যতিক্রমী ও সর্বাত্মক প্রচেষ্টার কারণে তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আগামী অক্টোবর মাসে সিউলের কোএক্সে প্রথমবারের মতো এ সপ্তাহ পালিত হবে। তথ্য ও প্রযুক্তির ব্যবহারে নাগরিকদের জীবনমান উন্নয়নে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট উইগো ও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ শহরে ‘ছাত্রসমাজের’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে। গতকাল পৌর টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এতে বক্তারা বলেন, ‘অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পঞ্চায়েতের চাপের মুখে দুই শিশুর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে আজমিরীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আজমিরীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সোহেল ভূঁইয়া এ আদেশ দেন। আজমিরীঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, গণমাধ্যমে খবর দেখে আদালত ..বিস্তারিত
প্রায় ৩৬ কিলোমিটার এ রেললাইনের শিক পাথর সিগন্যাল তার নাটবল্টু ও ওজন মাপার যন্ত্রপাতি এবং ৭টি স্টেশনের অবকাঠামোসহ কোটি কোটি টাকার মালামাল লুটপাট হয়ে গেছে মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ বন্ধ হয়ে আছে ২১ বছর ধরে। এ ফাঁকে রেলপথের মালামাল লুটপাট হয়ে গেছে। পরিত্যক্ত রেল পথটির সাথে জড়িয়ে আছে শায়েস্তাগঞ্জ জংশনের নাম। রেলপথটি আনুষ্ঠানিকভাবে ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা শেখ মাসুদুর রহমান। গত (২৬ জুন) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আহসান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যনির্বাহী কমিটির ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে সমাবর্তনের অনুমতি ও উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ হবিগঞ্জের মাধবপুরসহ সিলেট রেঞ্জের আওতাধীন ৩ থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মোহাম্মদ ..বিস্তারিত
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য অধ্যয়নরত শিশুদের মৌসুমী ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা বলেন- এনটিভি অত্যন্ত জনপ্রিয় টিভি হিসেবে পরিচিতি লাভ করেছে। সকলেই এই টিভির প্রশংসা করছে। হবিগঞ্জে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় ট্রাকের ধাক্কায় মিরজাহান মিয়া নামে এক টমটম চালক নিহত হয়েছে। এ ঘটনায় টমটমে থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক মিয়ার পুত্র। সূত্র জানায়, চালক মিরজাহান হবিগঞ্জ থেকে তার টমটমে যাত্রী নিয়ে বানিয়াচং বড় বাজারের ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ সরকারী নির্দেশনা অমান্য করেই চলছে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। ব্যাহত হচ্ছে ইউনিয়ন পর্যায়ে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সেবা। সরকারী নির্দেশনা অমান্য করেই যে যার মত করে কমিউনিটি ক্লিনিকে হাজির হচ্ছেন। যেন দেখার কেউ নেই। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ..বিস্তারিত
প্রতিকার চেয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামীদের বাড়িঘরে ব্যাপক লুটপাটের তান্ডবলীলা চালানো হয়েছে। বাদীপক্ষের লোকজন আসামীদের অন্তত ৫ শতাধিক বাড়িঘরে থাকা ধান, চাউল, গরু, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও ফার্নিচারসহ ১৫ থেকে ২০ কোটি টাকার মালামাল লুট করে ..বিস্তারিত