স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দি শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ও শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলিকে ডিভিশন-১ (প্রথম শ্রেণির বন্দির মর্যাদা) প্রদান করতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে তার নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে ডিভিশন-১ (প্রথম শ্রেণির বন্দির মর্যাদা) প্রদানের আদেশ দেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোটর মেকানিককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল লুটের অভিযোগ উঠেছে। গত ২৩ জুলাই রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ থেকে বালিয়ারি গ্রামের সজল দেবের পুত্র মোটর সাইকেল মেকানিক সুবীর দেব (২৫) বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে বালিয়ারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা নগদ ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই সোমবার বিকালে লাখাই উপজেলার বুল্লা হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। সূত্রে জানা যায়, লাখাই উপজেলার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সরকারি খাস ভূমি বন্দোবস্ত এনে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের মোঃ মন্তাজ আলীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মাহতাবপুর, আলীপুর ও রাহেলা গ্রামের ১৩ ভুক্তভোগী। লিখিত আবেদনে তারা উল্লেখ করেন- অভিযুক্ত মন্তাজ আলী একজন ধুরন্ধর, টাকা আত্মসাতকারী, প্রতারক লোক। আবেদনকারী সকলেই ভূমিহীন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ ও পথচারীরা বেওয়ারিশ কুকুরের ভয়ে রাস্তায় চলাচল করতে গিয়ে ভীতসন্ত্রস্ত। ভাদ্র ও শ্রাবণ মাসে কুকুরের উপদ্রব বৃদ্ধি পায়। প্রতি বছরই বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেলে পৌরসভার পক্ষ হতে ওইসব বেওয়ারিশ কুকুরকে আটক করে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তবে দীর্ঘদিন ধরে ভ্যাকসিন প্রয়োগ না ..বিস্তারিত
ডিবি অফিসে আলোচনা শেষে ভিডিও বার্তা স্টাফ রিপোর্টার ॥ সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার (২৮ জুলাই) রাতে ডিবি অফিসে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় সহিংসতা ও অনাকাক্সিক্ষত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য নিয়ে কারসাজি করলে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রোববার হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। সংসদ সদস্য ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে উন্নয়নমূলক কাজ সম্পর্কে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল রবিবার (২৮ জুলাই) সকাল ৮টায় কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ডেবড়া, ইমামবাড়ী বাজার (চরগাঁও), খরিয়া, রমজানপুর, পুরানগাঁও ও শাহাপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ সম্পর্কে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ..বিস্তারিত
রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে স্টাফ রিপোর্টার ॥ শিথিলের সময় বাড়িয়ে হবিগঞ্জসহ সারা দেশে কারফিউ বলবৎ রয়েছে। হবিগঞ্জ জেলায় কারফিউ শিথিলের সময় গতকালের মতো আবার বাড়ানো হয়েছে। ২৮ জুলাই রাত ৯টা থেকে ২৯ জুলাই ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ। আজ ২৯ জুলাই ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ থাকছে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি’র রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। একই সাথে আদালত তাকে একদিনের জন্য জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সেই সাথে হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল রবিবার দুপুরে অলি’র উপস্থিতিতে আদালত পৃথক দুইটি আদেশ দেন। প্রসঙ্গত, গত বুধবার (২৪ জুলাই) ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ নীলচে বেগুনি জলচর পাখি ‘কালিম’। অনেক এলাকায় এই পাখিকে কালেম বলেও ডাকা হয়। বাংলাদেশের হাওর, খাল-বিল ও জলাশয়গুলোতে এদের সবচেয়ে বেশি দেখতে যাওয়া যায়। তবে, শিকারিদের কারণে এখন এই পাখি হবিগঞ্জে তেমন একটা দেখতে পাওয়া যায় না। রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা ফরেস্টার দিবাংকর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হাবিবুর রহমানকে (৩৫) আটক করেছে র্যাব-৯। গতকাল রবিবার (২৮ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি আভিযানিক দল বাহুবলের মিরপুর থেকে তাকে আটক করে। গতকাল সন্ধ্যায় তাকে বাহুবল থানায় হস্তান্তর করেছে র্যাব। আটক হাবিবুর রহমান বাহুবল ..বিস্তারিত
সদর উপজেলার পইলের নৌকা চ্যাম্পিয়ন ও বানিয়াচঙ্গের দৌলতপুরের নৌকা রানার্সআপ এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার স্নানঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্নানঘাট ইউনিয়নের হুগলি বিল হাওরে এ ঐতিহ্যবাহী অনুষ্ঠিত হয়। গত ২২ জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় ৭টি নৌকা অংশগ্রহণ করে। গতকাল হাজার হাজার জনতার উপস্থিতিতে ফাইনালে ২টি নৌকা অংশগ্রহণ করলে ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে। গতকাল রবিবার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান তিনি। এর আগে, সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে আন্দোলনকে ঘিরে সহিংস তান্ডবের কারণে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (২৮ জুলাই) দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে। এতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের কথিত সোর্স ইকবাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৯। গত শনিবার রাতে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা। র্যাব সূত্র জানায়, সে দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। ভুল তথ্য দিয়ে সে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সাধারণ মানুষকে হয়রানি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ লুট ও চাঁদাবাজির অভিযোগে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিমকে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইন্স এ ফিরিয়ে নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চোরাই মোবাইল উদ্ধারের কথা বলে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের জান্নাত টেলিকমের মালিক আলী আহমদ ..বিস্তারিত
শোকসভায় এমপি আবু জাহির স্টাফ রিপোর্টার ॥ মোঃ আব্দুর রহিম জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং দুঃসময়ে এলাকাবাসীর পাশে থেকে মানুষের মন জয় করেছেন। তাঁর চলে যাওয়ার মধ্য দিয়ে হবিগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। রিচি ইউপি চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত মোঃ আব্দুর রহিম এর স্মরণে গতকাল ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সিক্স লাইনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন জায়গায় ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মাণ নিয়ে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়কের প্রায় ২০টি স্থানে জনগণের সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা-সিলেট মহাসড়কের সিক্স লাইন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর ৩ মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি। আগামী এক মাসে তা পুরোপুরি অর্জিত হবে কিনা এ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। গত বোরো মৌসুমে হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার ৭৩৭ হেক্টর জমিতে প্রায় ৫ লাখ ২০ হাজার ৬৫০ টন ধান উৎপাদন হয়েছিল। গত ৩ এপ্রিল থেকে সরকারি গুদামে ..বিস্তারিত
রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে স্টাফ রিপোর্টার ॥ শিথিলের সময় বাড়িয়ে হবিগঞ্জসহ সারা দেশে কারফিউ বলবৎ রয়েছে। হবিগঞ্জ জেলায় কারফিউ শিথিলের সময় আরো বাড়ানো হয়েছে। ২৭ জুলাই রাত ৮টা থেকে ২৮ জুলাই ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ। আজ ২৮ জুলাই ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ থাকছে না। ২৮ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ খরতাপে পুড়ছে। রোদে বেরোলেই শরীরে লাগছে আগুনের ছ্যাকা। এ অবস্থায় বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা-ভ্যান চালক এবং দিনমজুর তীব্র গরমে হাঁসফাঁস করছেন। এদিকে প্রচন্ড গরমে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। এর মাঝে বেশ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সদর ..বিস্তারিত
বর্ষা মৌসুমে হাওর নবযৌবনে উদ্যোমরূপে সেজে ওঠে। হাওরে সাথে মিশে আছে মানুষের জীবন জীবিকা ও আবহমান বাংলার লোকজ সংস্কৃতির সুবিশাল ঐতিহ্য। হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের ভাটি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শনিবার শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন “শব্দকথা লেখক পাঠক ফোরাম” শিল্প, সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের নিয়ে হাওর কেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরার জন্য আয়োজন করেছে “শব্দকথা ..বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এসএম সাব্বিরের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে তাকে তার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাব্বিরের মা বিলকিস আক্তার বলেন, আমার সন্তান কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল থেকে এসএসসি পাশ করে ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত ১৭ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আজ রবিবার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এবার সরকারি-বেসরকারি অফিস আজ থেকে পরবর্তী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলেছে অফিস। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারের একটি স’মিল থেকে বিপুল পরিমাণ চোরাই সেগুন গাছের টুকরো উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় গাছ পাচারকারীরা পালিয়ে যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লস্করপুর, রাণীগাঁওসহ বিভিন্ন চা বাগানের মূল্যবান গাছ রাতের আঁধারে পাচার করছে একটি চক্র। আর এসব গাছ স্বল্পমূল্যে স’মিলের কতিপয় ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ কোটা সংস্কার আন্দোলনে সহিংস পরিস্থিতিতে কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণায় শূন্যের কোটায় পর্যটক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান। এ কয়েকদিনে পর্যটকের হইহুল্লোড় ও সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্বস্তিতে বন্যপ্রাণী। এছাড়া চলতি মাস থেকে ৩৫ টাকার টিকেট ১১৫ টাকা করায় এমনিতেই পর্যটক কমে গিয়েছিল। সাতছড়ি জাতীয় উদ্যানে বন ফাঁকা, গাছ উজাড় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ দ্বিতল ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি এনজিও কার্যালয় থেকে টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৬ জুলাই) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের মাহমুদাবাদে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবনের মালিকানাধীন বাসায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ময়লা আবর্জনার স্তুপ জমে উঠেছে। আর তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে অসহ্য হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। বেড়েছে মশার উপদ্রবও। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অভিযোগ- ওয়ার্ডগুলো পরিস্কার করে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। আর এসব থেকে রোগ জীবানুসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ হাসপাতাল নিয়মিত ..বিস্তারিত
কারফিউয়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ও রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ শহরের চৌধুরীবাজার জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে জেলা আওয়ামী লীগ। মিলাদ ও দোয়ার প্রাক্কালে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ..বিস্তারিত
বায়তুস সালাম জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ সৈয়দ মিজান ইব্রাহীম ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার (গোসাইপুর) এলাকাস্থ বায়তুস সালাম জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ বলেছেন, মহান রাব্বে কারীম সূরা বাকারাহ’র ২৭৫নং আয়াতের প্রারম্ভে ইরশাদ করেন- যারা সুদ খায় কিয়ামতের দিন তারা সে ব্যক্তির ন্যায় দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ ..বিস্তারিত
আজ ২৭ জুলাই বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৭ সালের ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপী পুরনো ঢাকার সদরঘাটের কাছে রূপমহল সিনেমা হলে তৎকালীন পাকিস্তান সর্ববৃহৎ গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ২৭ জুলাই জন্ম নেয় সারা পাকিস্তান ভিত্তিক সর্বপ্রথম সাম্রাজ্যবাদ বিরোধী, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ন্যাপ গঠনে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ৭টি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে সিলেটের ওসমানীনগর, দক্ষিণ সুরমা ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ওসি রাশেদুল হক ব্রিফিংকালে সাংবাদিকদের অভিযানের বিষয়ে জানান। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দায়িত্বপালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থার অবণতি হলে বৃহস্পতিবার তাকে সিলেট প্রেরণ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ছিনতাইকারীর উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই শহরের কোথাও না কোথাও ছিনতাইর ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালীবাড়ি ক্রসরোড এলাকায় বগলা বাজার এলাকার বাসিন্দা ওমর আলীসহ বেশ কয়েকজন পথচারী ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, শহরের শ্মশানঘাট, আনোয়ারপুর বাইপাস ..বিস্তারিত
রিচি ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মোঃ আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জু’মার নামাজের পর শহরের কোর্ট জামে মসজিদ, পোস্ট অফিস জামে মসজিদ, গরুর বাজার জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ (পুরান বাজার) ও কামড়াপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাফিলের আয়োজন করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার টুপিয়াজুড়ি গ্রামে বিষাক্রান্ত হয়ে ইমা আক্তার (১৩) নামে এক কিশোরী মারা গেছে। গতকাল শুক্রবার বিকেলে বিষক্রিয়ায় সে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণধন সরকার লাশের সুরতহাল রিপোর্ট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দক্ষিণ সাঙ্গর গ্রামের জনৈক ব্যক্তির অষ্টম শ্রেণি পড়–য়া মেয়েকে গত বৃহস্পতিবার রাতে একই ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, হরিপুর গ্রামের মোশাহিদ মিয়ার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী ইদ্রিস মিয়ার পুত্র শাহীদ মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে মোশাহিদ মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় ওই বাড়ির ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তায় সিলেটসহ সারা দেশে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে তেলবাহী ট্রেন সিলেট আসছে। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (২৬ জুলাই) সকালে বিজিবি’র চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) ..বিস্তারিত
রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কেউ বাসাবাড়ি থেকে বের হতে পারবেন না স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় কারফিউ আগের চেয়ে বেশি শিথিল করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ জেলায় কারফিউ থাকবে না। এ সময়টাতে কারফিউ শিথিল করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ ..বিস্তারিত
ঢাকায় ডিবি পুলিশের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ স্টাফ রিপোর্টার ॥ বগুড়ার যুবদলনেতা নুরে আলম সিদ্দিকি পিটন লন্ডন থেকে নির্দেশনা পান যে, পুলিশ সদস্যকে মারলে ১০ হাজার এবং ছাত্রলীগের নেতাকর্মীকে মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে। এ ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নুরে আলম সিদ্দিকির দুলাভাই মো. আব্দুল আজিজ ওরফে সুলতানকে। সুলতানকে গ্রেপ্তারের পর ..বিস্তারিত
হাইকোর্টের আদেশের দিনই বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানরা বিভিন্ন ব্যাংকে তাদের ১১৬টি অ্যাকাউন্টের মধ্যে অন্তত ৪০টি অ্যাকাউন্ট থেকে অর্ধশত কোটি টাকা উত্তোলন করেন স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করতেই এক দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টের সব টাকা তুলে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহ ধরে দেশে ট্রেন চলাচল করছে না। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও ট্রেন চলাচল না করায় যাতায়াতে মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে থেকে ট্রেন চলতে পারে সে বিষয়ে রেলওয়ের কোন কর্মকর্তা সঠিক করে কিছু বলতে পারছেন না। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেছেন, নিরাপত্তার বিষয়টি মাথায় ..বিস্তারিত
খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি আবু জাহির স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কোটা আন্দোলনের ভেতরে গিয়ে মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত আরেকবার প্রমাণ করেছে যে- তারা দেশ ও জাতির শত্রু। চোখ-কান খোলা রেখে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের লন ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের জঙ্গলে ১টি দাঁঢ়াশ ও ৪টি গোখরা সাপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর উপস্থিতিতে সাপগুলো অবমুক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, এর আগে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুরের ওয়াব মিয়ার বাড়ি ..বিস্তারিত
বিশেষ প্রতিবেদন… মো. মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা পাহাড়ের পাদদেশে আলীনগরে পরিবার নিয়ে বসবাস বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়ার। নির্লোভ এ বীর মুক্তিযোদ্ধার চাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। তিনি সব সময় দেশের মঙ্গল কামনা করেন। বয়সের ভারে ন্যুব্জ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জের জাম্বুরাছড়া থেকে চোরাই গাছ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে কালেঙ্গার রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে বিট কর্মকর্তা জুয়েল রানাসহ বনকর্মীরা অভিযান পরিচালনা করেন। বুধবার দিবাগত রাতের এ অভিযানে জাম্বুরাছড়া এলাকার একটি পুকুর থেকে ২৫ টুকরো পাহাড়ি সেগুন এবং গর্জন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ টানা ৫দিন পর পুরনো রূপে ফিরতে শুরু করেছে হবিগঞ্জ শহর। বেড়েছে যান চলাচল, সঙ্গে জন চলাচলও। রাস্তাঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি যানবাহনে জনসমাগম বেড়েছে। খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংকসহ সবধরণের দোকানপাট। কর্মস্থলমুখী মানুষ। এক সপ্তাহের অস্বস্থির যেন অবসান হয়েছে। সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনে পুরো দেশ অচলাবস্থার মধ্যে পড়ে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার মধ্যরাত ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

