আমেরিকার মিশিগানে স্থানীয় একটি রেস্টুরেন্টে গত ২৩ জুন আমিনুল রশিদ চৌধুরী কাপ্তান এর সভাপত্বিতে চুনারুঘাট সোসাইটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যদের মধ্যে মোহাম্মদ সাইদুল হককে সভাপতি ও মোহাম্মদ কদ্দুসকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয় এবং আগামী ১৪ জুলাই স্থানীয় হেলমিক পার্কে এক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বনভোজনে সকলকে ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় ও পরিষদের নবনির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার থেকে ডাকাত ফারুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই ওমর ফারুক ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ বৈদ্যের বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩২ পিস ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এবং অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম এর যৌথ পরিচালনায় ..বিস্তারিত
লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এর ২২তম সভা হবিগঞ্জ শহরের আমির চাঁন্দ কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২০২৩-২৪ এর প্রেসিডেন্ট লায়ন মহিবুর রহমান চৌধুরী ও পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারী লায়ন মোঃ মঈন উদ্দিন খান। সভায় ২০২৪-২৫ সালের প্রেসিডেন্ট লায়ন মীর একেএম জামীলুন্নবী ফয়সল, সেক্রেটারী লায়ন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজারে বাউল শিল্পীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই বাউল শিল্পী ও গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, বাউল শিল্পী বিউটি ঘোষ মিরপুরের একটি অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে হবিগঞ্জ আসছিলেন। এ সময় একদল ডাকাত ..বিস্তারিত
আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দায়ী পঞ্চায়েত সর্দারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের ও দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ। নাগরিক আন্দোলনের পক্ষে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সভাপতি পীযূষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেনÑ শ্মশানে সমাহিত দুই শিশুর মরদেহ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাউল শিল্পী ইতি সরকারের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন প্রার্থনা করা হলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করেন। ইতোপূর্বেও আদালতে তার জামিন প্রার্থনা করা হলে আদালত তা নামঞ্জুর করেন। প্রসঙ্গত, শহরের উমেদনগরের সিরাজ মিয়ার কিশোরী কন্যাকে (১৪) চ্যানেল আইয়ে গানের সুযোগ করে দেয়ার কথা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন পর হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার করতে দেখা যায়। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ৩ দিন ধরে চলবে। গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকরা জরুরি বিভাগের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধবপুর এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক নূর এ আলম সিদ্দিকী, অতিরিক্ত উপ-পরিচালক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শিক্ষকদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার (১ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে কর্মবিরতি নিয়েছেন শিক্ষকবৃন্দ। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনগ্রেড প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে এই ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইয়াছির আরাফাত শহরের উমেদনগরের মোঃ আওয়াল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে দোষী সাব্যস্থ করে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন। সেই সাথে তাকে অর্থদন্ডেও দন্ডিত করেন। গতকাল সোমবার দুপুরে তিনি এ দন্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামি আওয়াল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালে বিপুল ..বিস্তারিত
স্মৃতিচারণ আব্দুস শহীদ মামুন যতটুকু মনে পড়ে ১৯৯৮ সালের কথা। খালাম্মা তখন হাসপাতালে। অপারেশন হবে দুপুর ১টার দিকে। বাসায় গিয়ে দেখি খালুজান ছাত্র-ছাত্রীদের অত্যন্ত মনযোগের সাথে পড়াচ্ছেন। কোনো টেনশন নেই। খালাম্মার বিষয়ে জিজ্ঞেস করতে হাসিমুখে বললেন, সবাই হাসপাতালে আছে। তুমিও যাও। জিজ্ঞেস করছিলাম খালু আপনি যাবেন না? স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন আল্লাহ তায়ালাই দেখবেন। এই শিক্ষার্থীরা ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মাধবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ২৩ জুন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন বাহুবল উপজেলার রশিদপুরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়েও ইঞ্জিন মেরামত করতে না পেরে পরে বিকল্প ইঞ্জিন এনে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় ট্রেনটি। গতকাল সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ ..বিস্তারিত
বিশেষ প্রতিবেদন…….. মোঃ মামুন চৌধুরী ॥ গরম তেলে ভাজা খাবারের প্রতি বাঙালির টান বরাবরই। তেলে ভাজা মানে চপ, সিঙ্গারা দেখলেই যেন আর লোভ সামলানো যায় না। সব বয়সী মানুষের কাছেই সিঙ্গারা প্রিয় একটি খাবার। হালকা খাবার হিসেবে সিঙ্গারা সব মানুষের কাছেই বেশ জনপ্রিয়। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পুরানবাজারের পুরাতন ব্রিজের একপাশে মিলন বসাকের দোকানে ২৭ বছর ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে মাধবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (১ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের পাশে মাধবপুরের জনগণ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে আব্দুল বারিক কনভেনশন হল এ সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজি সমন্বয়কারী মোঃ আব্দুর রকির এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর পিএফজি সমন্বয়কারী ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। গতকাল সোমবার মোড়াকরি ইউনিয়নের পানিবন্দী মানুষের চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন দাস সহ মোড়াকরি ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ। পরে স্থানীয় জেলেরা যেন চায়না দুয়ারী জাল ব্যবহার না ..বিস্তারিত
রোটাবর্ষ ২০২৪-২৫ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ শহরে ৩টি ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। গতকাল সোমবার অনুষ্ঠিত র্যালীতে অংশগ্রহণকারী ক্লাব তিনটি হলো- রোটারী ক্লাব অব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব খোয়াই, রোটারী ক্লাব অব সেন্ট্রাল। শহরের টাউন হলের সামনে র্যালী পরবর্তী আলোচনা সভায় রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন ..বিস্তারিত
অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তামিল না করে প্রতারণা ও জালিয়াতি করায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার ॥ মামলার সাক্ষীর প্রতি অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তামিল না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রতিবেদন দেওয়ায় চুনারুঘাট থানার পুলিশ সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে হবিগঞ্জ সদর কোর্টের পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসেন গত ২৭ জুন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন তিনটি ..বিস্তারিত
এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাহাড়পুর বাজারের কাছে মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের পুত্র প্রলয় দাস (৭) ও একই গ্রামের রুবেল দাসের পুত্র সূর্য দাস (৬)। স্থানীয় সূত্রে জানা ..বিস্তারিত
বঙ্গবন্ধু কাপে জয়ী হয়েছে আহম্মদপুর প্রাইমারী স্কুল এবং বঙ্গমাতা কাপ বিজয়ী হলো সোয়াবই প্রাইমারী স্কুল
মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন পড়া-লেখার পাশাপাশি খেলাধূলার প্রয়োজন রয়েছে। খেলাধূলা মানুষের মন ও শরীর সুস্থ সবল রাখে। মন ও শরীর সুস্থ থাকলে শিক্ষার্থীদের মানসিকতার বিকাশ ঘটে। তিনি শনিবার বিকালে মাধবপুর উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও ..বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৯৭০ কেজি পণ্য ও ১০ বস্তা আটা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের এক কর্মচারিকে আটক করা হয়। গতকাল শনিবার রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সুনারু এলাকার মাধব পালের মেসার্স অর্জুন এন্টারপ্রাইজে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ হত্যার জন্য মাঠে নেমেছে, নিজ নির্বাচনী এলাকার থানার ওসি মারফত বিষয়টি জানতে পেরে নিরাপত্তা শঙ্কায় জিডি করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। গতকাল শনিবার ঢাকার শেরে বাংলানগর থানায় ডিজি করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এই সংসদ সদস্য। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ এমপি’র প্রচেষ্টায় বানিয়াচং-জলসুখা-আজমিরীগঞ্জ সড়ক সংস্কারের জন্য ৩২ কোটি টাকা অনুমোদন দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এ খবর ছড়িয়ে পড়ায় আজমিরীঞ্জ উপজেলাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বানিয়াচং-জলসুখা-আজমিরীঞ্জ সড়কটি বেহাল অবস্থায় ছিল। এতে চলাচলে চরম দুর্ভাগে ছিলেন উপজেলাবাসী। রাস্তাটি সংস্কারে আজমিরীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী ..বিস্তারিত
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ৩০ জুন রবিবার থেকে শুরু হচ্ছে। আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার ..বিস্তারিত
দাঁতের রোগ ক্যানসারের মতোই নীরব ঘাতক; যখন টের পাওয়া যায় তখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আতাউর রহমান কানন ২৫ এপ্রিল ২০০৭, বুধবার। সকাল ৯টায় অফিসে যাই। সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে আসি। কয়েকদিন ধরে আমার একটি দাঁতে মাঝে মাঝে ব্যথা করছে। প্রচন্ড ব্যথা না হওয়ায় আমি তেমন গুরুত্ব দেইনি। এখন ব্যথা বাড়ায় ..বিস্তারিত
World Bank এর অর্থায়নে BD Rural WASH for HCD প্রকল্পের আওতায় সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)এর সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহনে বাংলাদেশ থেকে ১৬ সদস্যদের একটি টিম ৩০ জুন থেকে ৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত শ্রীলংকায় AIT Extension, Thailand ও The Open University of Sri Lanka কর্তৃক যৌথভাবে আয়োজিত Exposure Visit Program on “Water, ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জে হাওর পাহাড় নদীর সাথে যুক্ত হয়েছে শিল্পাঞ্চল। ফসলি জমি আবাদ করে একের পর এক গড়ে উঠছে শিল্প প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। এরসাথে হারিয়ে যাচ্ছে তাল, নারিকেল, সুপারি ও খেজুরসহ নানা প্রজাতির গাছ। বাবুই পাখি আর তাদের নিপুণ বাসা বোনার কথা কার না জানা। হবিগঞ্জে এখন আর তেমন একটা চোখে পড়ে না ..বিস্তারিত
কামরুল হাসান ॥ নাম তুহিন মিয়া, বয়স ১০ বছর। নানার বাড়িতে নানা-নানির সাথে থেকে বড় হচ্ছে। নানা তাকে মাদরাসায় ভর্তি করান। গেল ঈদের ছুটিতে মাদরাসা থেকে নানার কাছে আসে। ছুটি শেষে মাদরাসা চালু হলেও তুহিন যাই যাচ্ছি করে কালক্ষেপন করছিল। গত ২৫ জুন বাড়ি থেকে বের হলে আর ফিরেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ পাঁচদিন ..বিস্তারিত
বিয়ে বাড়িতে আসা উসমানসহ তার কয়েক বন্ধু খালে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যান উসমান স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে লাখাই উপজেলায় বন্ধুর বিয়েতে এসে খালের পানিতে ডুবে মোঃ উসমান মিয়া ওরপে লোকমান হাওলাদার (২৬) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মহরমপুর গ্রামের চিকনপুর খালে এ দুর্ঘটনা ঘটে বলে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ গতকাল বাদ জুমআ বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণের চালকরা পড়েছেন বিপাকে। এতে যাত্রীদেরও গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। ফিলিং স্টেশনে এক মাসের জন্য বরাদ্দ পাওয়া গ্যাস নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি হয়ে যাওয়ায় এমনটা হয়েছে দাবি কর্তৃপক্ষের। গত ২৫ জুন থেকে হবিগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দেয়। আগামী ১ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারে দীপ্ত টিভি’র হবিগঞ্জ সংবাদদাতা ও দৈনিক হবিগঞ্জ সমাচারের প্রধান প্রতিবেদক আখলাছ আহমেদ প্রিয়কে হত্যার হুমকি দিয়েছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে গতকাল শুক্রবার বিকেলে ৬ জনের নাম উল্লেখসহ ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন আখলাছ আহমেদ প্রিয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ..বিস্তারিত
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসি রকিবুল ইসলাম খাঁন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ধর্মঘর আব্বাস আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৪০ ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের বিভিন্ন ছড়া থেকে রাতের আঁধারে বালু পাচার করা হচ্ছে। বালু পাচার করে প্রভাবশালীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। বালু উত্তোলনের ফলে হুমকীতে পড়েছে রাস্তা ও ব্রিজ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অভিযানের ভয়ে দিনের বেলায় বাগানের ছড়া থেকে বালু উত্তোলন করা ..বিস্তারিত
খোয়াই নদীর তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার। স্থানীয় অধিবাসী মোঃ রায়হান এর সহযোগিতায় শুক্রবার বিকেলে বজ্রপাত প্রতিরোধক ও পরিবেশ রক্ষাকারী তালের চারা রোপন করা হয়। এসময় নদী পাড়ের শিশু-কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতিমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত ..বিস্তারিত
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ৩০ জুন রবিবার থেকে শুরু হবে। আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ..বিস্তারিত
কেয়ারটেকার সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলার প্রভূত উন্নতি ঘটেছে, তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণহীন “বাষ্পরুদ্ধ কণ্ঠের আওয়াজ আমার কর্ণে ভেসে এলো- স্যার, আমার পরিবারকে দেখবেন, আস্সালামু আলাইকুম” আতাউর রহমান কানন ১২ এপ্রিল ২০০৭, বৃহস্পতিবার। গতকাল বিকেলে ঢাকার বাসায় এসে অবস্থান নিয়েছি। আজ সকাল ১০টায় শিল্প মন্ত্রণালয়ে গিয়ে সার বিতরণ ব্যবস্থা সম্পর্কিত সভায় যোগদান করি। সরকারি ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ চলছে বর্ষাকাল। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে পানি। কিছু কিছু এলাকা ডুবছে বন্যায়। এর মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটসহ সারা দেশে টানা ৮ দিন অতিভারী বর্ষণ হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অতিবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এতে মেধা তালিকার ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে আসন ফাঁকা রয়েছে ৫২টি। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ আরেফিন ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ৩০ জুন রবিবার। প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে আজ শনিবার থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল শুক্রবার সচিবালয় সূত্রে এ কথা জানা গেছে। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল কবরস্থান থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ উচাইল কবরস্থান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে চারিনাও গ্রামের ফুল মিয়ার পুত্র কামাল মিয়া (৩০) ও আলী হোসেনের পুত্র আমিনুল ইসলামকে (৩৫) গ্রেফতার ..বিস্তারিত
নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নবনির্বাচিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ (জুন) বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা পরিষদের ..বিস্তারিত
কাজী মাহমুদুল হক সুজন ॥ জাতীয় উদ্যান সাতছড়িকে পর্যটকদের আকর্ষণীয় স্থান করতে যা যা করা প্রয়োজন সবই করা হচ্ছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটির অর্ধবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন- হবিগঞ্জের চুনারুঘাট ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা দুবাই ট্যাক্সি কর্পোরেশন বাংলাদেশ থেকে বছরে অন্তত দুই হাজার ট্যাক্সি ড্রাইভার এবং মোটরসাইকেল চালক নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীরের ..বিস্তারিত
হবিগঞ্জ পৌরসভায় প্রাক-বাজেট মতবিনিময় ২০২৪-২৫ অর্থবছরের জন্য একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য হবিগঞ্জ পৌরসভায় প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) এর সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা পৌরসভার ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজডসহ ৬ রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকার সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ টাকায় ওইসব রোগী সুচিকিৎসা গ্রহণ করবেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। জানা যায়, স্ট্রোকে প্যারালাইজড ৩ জন, কিডনি রোগে আক্রান্ত ..বিস্তারিত
হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশের অবৈধ দোকানপাট, নির্মাণসামগ্রী ও মালামাল অপসারণ করতে হবে। হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় এমনই মতামত প্রকাশ করেছেন বক্তাগণ। বৃহস্পতিবার বেলা ২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন- হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মসূচীকে আরো বেগবান ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

