স্টাফ রিপোর্টার ॥ গাজায় নিরীহ মুসলমানদের মুক্তি কামনায় হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লীয়ান অংশগ্রহন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে থানার এস আই মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাহফুজ মিয়া উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের শফিকুলের ছেলে। ওসি আব্দুলাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাহফুজ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক এলাকা থেকে অজ্ঞাতসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মাধবপুর থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন-শিমুলঘর সড়কের মাঝামাঝি এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাত (৩০) পুরুষের লাশ দেখতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মিষ্টির প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ৯টার দিকে বাবনাকান্দি গ্রামের নুর উদ্দিনের ৬ বছরের ছেলে তাদের পালিত একটি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায়। ঘাস ..বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে তিনটি গরুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে সালিশ বৈঠকের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি সমাধান করা হয়। জানা যায়- সম্প্রতি উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কৃষক শাহ নৈবালী মিয়া হাওর থেকে গরু নিয়ে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম প্রান্তে পল্লী বিদ্যুতের মেইনলাইন মাটিতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের এর আজ ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের ১৬ এপ্রিল করোনা মহামারীর সময় চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে সার ও বিজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। উপজেলা কৃষি অফিসার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের স্নানঘাট গ্রামের দুদু মিয়া নামের এক ব্যক্তির বসতবাড়িতে জমজমাট জুয়াখেলার আসর বসছে। এতে বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা সকাল থেকে মধ্যরাত জুয়াখেলায় মন্ত্র হচ্ছে। এর ফলে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী জানান, স্নানঘাট গ্রামের লাল মিয়ার ছেলে সামছু মিয়া ও জাহির আলীর ছেলে সিরাজুল ইসলাম নেতৃত্বে ও উত্তর ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত হামলা ও মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে লাখাইয়ে বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিম বুল্লা গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা। ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা পশ্চিম বুল্লা গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বুল্লা বাজার প্রদক্ষিণ শেষে হযরত শাহ বায়োজিদ (রহঃ) মাজার সংলগ্ন মাঠে পথসভায় ..বিস্তারিত
ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে ব্যবসায়ীদের পাশে থাকবে। তবে ব্যবসায়ীদেরকেও নীতি নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা করতে হবে। বিএনপি কোনো অন্যায়ের সাথে থাকবে না। ব্যবসায়ীদের যে ..বিস্তারিত
গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় ডেস্ক রিপোর্ট ॥ ইসরায়েলের আগ্রাসনের পর এই জুন মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার টিভি চ্যানেল ‘ফ্রান্স ৫’ এর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়। আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল তারিন আক্তার নামে এক শিক্ষার্থী। সে চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারিন উপজেলায় আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সদ্য প্রয়াত কুতুব আলীর মেয়ে ও আমুরোড উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মানবিক বিভাগের ছাত্রী তারিনের বৃহস্পতিবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় ..বিস্তারিত
ঐতিহ্যবাহী জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠানের উদ্বৃত্ত অর্থ স্কুলে সৌর বিদ্যুৎ স্থাপন ও একটি শতবর্ষ মুক্তমঞ্চ নির্মাণে ব্যয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় স্কুলের কমনরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী উদযাপন পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও পুনর্মিলনী উদযাপন পরিষদের ..বিস্তারিত
জুমার খুৎবায় মাওলানা আব্দুর রহমান সেলিম এম এ মজিদ ॥ হবিগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে ১১ এপ্রিল জুমার খুৎবায় মাওলানা আব্দুর রহমান সেলিম বলেছেন- ইসরাইল একটি অভিশপ্ত জাতি। তারা আল্লাহর লানত প্রাপ্ত জাতি। ফিলিস্তিনের শিশু মহিলা ও সাধারণ মানুষের উপর তাদের নির্যাতন পুরো বিশ্বকে অবাক করেছে। আমেরিকা তাদের অন্যতম সহযোগি। বাংলাদেশের আলেম সমাজ একমত পোষন ..বিস্তারিত
আমার মেহমানভাগ্য ভালো আতাউর রহমান কানন ১৩ জুন ২০০৮, শুক্রবার। আজ ছুটির দিন বাসাতেই ছিলাম। তবে সারাদিনই মেহমানদারি করতে করতে সময় কোথা দিয়ে চলে যায় টেরও পেলাম না। দুপুর ২টায় ব্যাচমেট-বন্ধু উপসচিব রহমত উল্লাহ দস্তগীর আসে। সে একসময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ম্যাজিস্ট্রেট ছিল। তখন আমি হবিগঞ্জ সদরের উপজেলা ম্যাজিস্ট্রেট। দস্তগীর এখন ঢাকায় আর তাঁর স্ত্রী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ড ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রাচীন ঐতিহ্য ধারণ করে যথাযথ মর্যাদার সাথে চা বাগানে পালন করছে দন্ড উৎসব। গত কয়েকদিন ধরেই বাগানে বাগানে চললে এ উৎসব। চলতে চৈত্র মাসের শেষদিন পর্যন্ত। উপজেলার পারকুল চা বাগানের পারকুল দন্ড নাট্য সংস্থা এখন রয়েছে দেউন্দির ফাড়ি গেলানিয়া চা বাগানে। চা বাগানের ৮৫টি জাতিগোষ্ঠীর শ্রমিকদের নিজস্ব ভাষা-সংস্কৃতি-কৃষ্টি, ইতিহাস, পুজা-পার্বণ ইত্যাদি। এ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ভূমিকম্পের বৃত্তে যেন আটকে পড়েছে বাংলাদেশ। সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের মাত্রা বেশি না হলেও আতঙ্ক ছড়িয়েছে নগর থেকে গ্রামে। মায়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের কথাই বার বার মনে করাচ্ছে এমন ছোট ছোট ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায়। এ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তীব্র তাপদাহের পর বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার হবিগঞ্জে সামান্য বৃষ্টি হয়। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুৎ এলেও সামান্য সময়ের ব্যবধানে আবারো চলে যায়। এভাবে বিদ্যুতের ভেলকিবাজী খেলা চলে বেশ কয়েক ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদ(২৯)কে গ্রেফতার করেছে। ধৃত সাজু আহমদ কামারগাঁও গ্রামের মৃত সোনাফর মিয়ার পুত্র। তাকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, শুক্রবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদকে গ্রেফতার ..বিস্তারিত
অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন বিভিন্ন মসলার মোড়কজাত করে বাজারজাতের অভিযোগ নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ গেইট সংলগ্ন শাহীন এগ্রো প্রোডাক্ট এন্ড বেভারেজ মসলা কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জেলা খাদ্য অফিসার মো: শাকিব হোসাইনের উপস্থিতিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এর নেতৃত্বে উবাহাটা ইউনিয়ন পরিষদ গেইট ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৫টি চা বাগান সহ লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগান দীর্ঘস্থায়ী খরার কবলে পড়েছে। এর আগে চা বাগান দীর্ঘস্থায়ী এমন খরার কবলে পড়েনি। আগে খরার মৌসুমে মাঝে মধ্যে বৃষ্টি হবার ফলে ফাগুন চৈত্রমাস থেকে সবুজ চা পাতা সংগ্রহ করা গেছে। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ খরায় চা গাছের শিকড় শুকিয়ে চা গাছ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোয়াই এয়ার ট্রাভেলস্ এর সত্ত্বাধিকারী মাওলানা মুফতি আবুল হাসিম। ৩১ মার্চ ঈদুল ফিতর এর নামাজ আদায়ের মাধ্যমে এ ঈদগাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। মুফতি আবুল হাসিমের মা-বাবার রূহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসেবে গ্রামবাসীর জন্য ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা মরহুম মুহাম্মদ আব্দুল কবির শিক্ষা বিস্তার, সমাজসেবা, ধর্মানুরাগের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন। সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী থেকে শুরু করে, শিক্ষানুরাগী আর সৎ ও শোভন মানুষ কী ছিলেন না তিনি। এত গুণের সমাহার সাধারণত ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় না। মঙ্গলবার জহুর চান বিবি মহিলা কলেজ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা খসরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে পুলিশের একটি টিম শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খসরু মিয়া লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আলোচিত মাদক ব্যবসায়ী ফয়সলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে গুইবিল সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে আসছেন। তার মাদক ব্যবসায় বাধা দিলেই ঘটে বিপত্তি। যারা বাঁধা দেয় তাদের উপর নেমে আসে নির্যাতন। এমনকি ফয়সলের পরিবার তার মাদক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো সারা দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে ‘সরকারি ফার্মেসি’ চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে, যেখানে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে। গুণগত ও মানসম্পন্ন ..বিস্তারিত
আনজুমান মফিজুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ শিশুর লাশ দাফন করেছে। গতকাল জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া। প্রসঙ্গত, ৭ এপ্রিল হবিগঞ্জ ২৫০ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১০ আলোকিত মানুষ বানানোর কারিগর (শিক্ষক)-কে সংবর্ধনা দেয়া হয়েছে। ৬৬ বছরের পুরোনো এ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট নুরুল আমিন শোয়েব। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জালাল উদ্দিনের পরিচালনায় স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে সংবর্ধনা কমিটির দায়িত্ব পালন ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে গাভী লালন পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির ২৫ জন সদস্যের মাঝে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম ও উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামি চেরাগ আলী ওরফে কাওসারকে (৪০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও তাওহীদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম জঙ্গল বহুলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, চেরাগ আলী একজন ..বিস্তারিত
আজমিরীগঞ্জে তোলপাড় ॥ প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দুটি হত্যা মামলার আসামী হয়েও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা নলিউর রহমান তালুকদার প্রকাশ্যে ঘুরাফেরা সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তিনি নিজ গ্রাম শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে ঈদুল ফিতরের জামাতে বক্তব্যও দিয়েছেন। এনিয়ে গোটা আজমিরীগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা বাইপাস সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আঞ্জব আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় বহুলা বাইপাস সড়কের কবির কলেজের রাস্তায় প্রাণ কোম্পানীতে শ্রমিক বহনকারী নাভানা গরু ব্যবসায়ী আঞ্জব আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক প্রদত্ত জিআর চাল ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কার্যালয় হতে প্রদত্ত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল দুপুরে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ..বিস্তারিত
ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরাইলের গণহত্যা, বোমা হামলা ও দখলের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ হবিগঞ্জ জেলার উদ্যোগে সোমবার বিকাল ৫টায় আরডি হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ হবিগঞ্জ জেলার সদস্য কমরেড নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ নুরুজ্জামান চৌধুরী, ফয়সল আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, কৃষক নেতা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোপূর্বে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। এবারের ..বিস্তারিত
নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে \ গাঁজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বাহুবল উপজেলা। উপজেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার দিনভর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা একই সুরে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতায় ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। পাশাপাশি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরও নিন্দা জানিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার বাদ আছর উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট \ ইসরাইলের প্রতিষ্ঠান দাবি করে সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও জুতা বিক্রয় প্রতিষ্ঠান বাটায় ভাংচুর করেছে স্থানীয় জনতা। সোমবার (৭ এপ্রিল) দুপুরের পর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে বের করা বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে বিক্ষুব্ধ লোকজন নগরীর মিরবক্সটুলায় কেএফসির শাখায় ভাংচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ পবিত্র ওমরাহ পালন শেষে হবিগঞ্জ ফিরে পিতা-মাতা ও বড় বোন সহ শায়েস্তানগর কবরস্থানে সকল মুর্দাগণের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সোমবার বিকাল ৩টায় তিনি হবিগঞ্জ এসে পৌঁছেন। প্রথমেই শায়েস্তানগরে জি কে গউছ তার পিতা-মাতা ও বড় ..বিস্তারিত
আক্তার হোসেন আলহাদী \ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ ও হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে বানিয়াচংয়ের আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী ছাত্রজনতা সংহতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন। ফিলিস্তিনি যুবকের আহ্বানে আয়োজিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিশ্বব্যাপী হরতাল কর্মসূচি সফল করার জন্য সারাদেশে একযোগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি ..বিস্তারিত
আমি বৈষম্যের শিকার, দাবি ব্যারিস্টার সুমনের স্টাফ রিপোর্টার \ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকেলে সুমনকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে আওয়ামী লীগ কর্মী ছাদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ছাদ মিয়া প্রজাতপুর গ্রামের মৃত ইছব উল্লার পুত্র। সে একটি রাজনৈতিক মামলার পলাতক আসামি ছিলো। ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি \ শহরের টাউন মডেল পুকুর খনন ও আবর্জনা অপসারণ কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার বিকেল থেকে এক্সকেভেটরের মাধ্যমে এই কাজ শুরু করা হয়। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলে। পুকুর খনন ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান ও পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি \ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার ৫৮নং আসামী আব্দুল মান্নান নানু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। নানু উপজেলার নোয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও নূরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ দেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে। তারা শায়েস্তাগঞ্জ থানা ..বিস্তারিত
আরাধন সভাপতি রাজ্জাক সম্পাদক স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আরাধন দাশ ২শ’ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালেক ৭৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান আঙ্গুর পেয়েছেন ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কবির কলেজের সামনের বাইপাস সড়কে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে হামলা চালিয়েছে। দুর্বৃত্তরা প্রাইভেট কারের লুকিং গ্লাস, সাইড গ্লাস, সামনের পিছনের হেড লাইট ভাংচুর করে। গত ৪ এপ্রিল রাতের বেলায় দুইবার দুর্বৃত্তরা প্রাইভেট কারে হামলা করে। এসময় কারে থাকা গাড়ির মালিক ও চালক আহমেদ রবিনকে টেনে হেচড়ে বের করার চেষ্টা করে। ..বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার বার বার বিপুল ভোটে নির্বাচিত পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি. কে গউছ এর সাথে মাধবপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল সোমবার পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান ও পৌর বিএনপি নেতা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সুমন মিয়া ও রনি মিয়া। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী বর্বরোচিত হামলা ও মুসলিম নিধনের প্রতিবাদে হবিগঞ্জের আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল সোমবারের আদালত কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মসূচির প্রতি সংহতি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে বিস্কুটের প্রলোভন দিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত ৯টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। এ প্রতিনিধিকে দেখে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, তার ৫ বছরের ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

