উত্তোলিত বেতন সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সাথে অধ্যক্ষ পদে প্রতি মাসে ৪৩ হাজার টাকার বেতন স্কেলে গৃহীত ৯ লাখ ১৯ হাজার ৮শ’ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার জন্য তাকে নির্দেশ দেয়া হয়েছে। শুধু তাই নয়, এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে টুপিয়াজুরী গ্রামের ব্রীজ সংলগ্ন এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত উজ্জল মিয়া কাউরিয়াকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র। আহত উজ্জল মিয়া জানান- হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ১৮ তারিখের ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ আনুমানিক ৩০ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন হবিগঞ্জ মেডিকেল কলেজটির ভৌত অবকাঠামো ও স্থায়ী ক্যাম্পাস না হওয়ার জটিলতায় কলেজটি স্থানান্তরের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবী জানিয়েছে হবিগঞ্জ পৌর খেলাফত মজলিস। গতকাল বাদ এশা চৌধুরী বাজারস্থ কার্যালয়ে পৌর শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ ‘জন্মিলে মরিতে হয়’ এই চিরন্তন সত্যের পথ ধরে মানুষ একদিন পরপারে পারি জমায়। সাড়ে তিন হাত জমির ওপর গড়ে ওঠে প্রাণহীন দেহের বসতবাড়ি। ক্ষমতাবান-বিত্তশালী থেকে শুরু করে শ্রমজীবী মানুষেরও শেষ আশ্রয় হয় কবরস্থান নামের এই ঠিকানায়। এই ঠিকানার সৌন্দর্যবর্ধনের জন্য এগিয়ে আসে দিলুয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ ..বিস্তারিত
হবিগঞ্জ শহরে সর্বপ্রথম কবি তাহমিনা বেগম গিনি ছাদ বাগান শুরু করেন মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকা একসময় ছিল তেঘরিয়া ইউনিয়নের অন্তর্ভূক্ত। তখনকার সময়ে শ্যামলী এলাকায় চোখে পড়ার মতো তেমন কোন ঘরবাড়ি ছিল না। হাতে গোনা কয়েকটি বাসা-বাড়ি ছিল তাও আবার টিনের। হবিগঞ্জ শহর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে কবি ও সমাজকর্মী তাহমিনা বেগম ..বিস্তারিত
কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ও বিকালে উপজেলার পৃথক জায়গায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের জোয়ার লালচান গ্রামের আমির আলীর কন্যা সামিনা খাতুন (২০) ও ১০নং মিরাশি ইউনিয়নের মহদিরকোণা গ্রামের ময়না মিয়ার পুত্র অনিক মিয়া (১৮)। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর কমিটি গঠন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম উপেক্ষা করে অনেকটা জোরপূর্বক নিজের মত করে কমিটি গঠন করতে চেয়েছিলেন। একপর্যায়ে প্রায় আড়াইশ কাউন্সিলরকে অনেকটা ভয়ভীতি দেখান। তিনি বলেন আমার সিদ্ধান্ত না মানলে কমিটি গঠন বন্ধ করে দিব। স্কাউটের কোন কমিটি হবে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চারগাঁও আব্দাপুটিয়ায় বালুভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসব চিনি ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিপন সিংহ। এর আগে রবিবার দিবাগত রাতে ডিবির এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল এর ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজির মুসলিম ধর্মীয় নেতা হাফেজ তোফায়েল আহমেদ মনিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় থেকে ডাকাতি মামলার পলাতক আসামি জামাল মিয়াকে (৪০) আটক করেছে র্যাব-৯। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হয়। আটক জামাল বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। র্যাব জানায়, বাহুবল থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি জামাল। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পালিয়ে আত্মগোপনে ছিল। তাকে ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী যাদবপুর যুব সমাজের উদ্যোগে, যাদবপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন ১০) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুটিজুরী বাজার সংলগ্ন যাদবপুর মাঠে পুটিজুরী বিজয় বাংলা স্পোর্টিং ক্লাব ও গেম চেঞ্জারস্ ক্রিকেট ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেলা ২ টার দিকে টসে জিতে বিজয় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং সাবেক শিক্ষিকা রাবেয়া খাতুনের ছেলে অ্যাডভোকেট মো. জাকারিয়া বার এট ‘ল’ ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের হল্বর্ন-এর বিপিপি ইউনিভার্সিটি ও বিএসবি-এর অধিনে ওয়েলস-এর বার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি শীঘ্রই ইংল্যান্ডে অবস্থিত অনারেবল সোসাইটি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়াসহ ৪ গ্রামের অপরাধ দমন কমিটির স্বেচ্ছাসেবকরা বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ও অটোরিক্সা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটককৃতদের কাছ থেকে ৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় লাখ টাকা। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামের পতিকী রায়ের ছেলে ..বিস্তারিত
ডাক্তারের চেম্বারে বসে চিকিৎসা দেন নার্স। একজন কনসালটেন্ট সপ্তাহে দুদিন হাসপাতালে আসেন। দুপুরবেলা দেখা যায় ল্যাবে তালা এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। লক্ষাধিক মানুষের সেবার একমাত্র আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছুদিন পূর্বে শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হরিধর সরকার। ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাটিয়াজুরী ইউনিয়নের সিরাজনগর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। মোঃ আশ্রব আলীর সভাপতিত্বে ও সুলতান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট সরকার মোঃ শহীদ, উপজেলা বিএনপির ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের ভৌত অবকাঠামো ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের পক্ষ থেকে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংসু সোম মহান। স্মারকলিপিতে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে স্বাক্ষর করেন আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ ও সদস্য ..বিস্তারিত
কার্যক্রম স্বাভাবিক ॥ বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়ায় অবস্থিত এনজিও নিশান সোসাইটির কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা কার্যক্রমে উপস্থিত থেকে গ্রাহকদের সেবা প্রদান করছেন। এতে গ্রাহক ও আমানতকারীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নিশানের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ। পরিকল্পনা অনুযায়ী গ্রাহকদের মুনাফা পরিশোধে প্রস্তুত রয়েছে প্রতিষ্ঠানটি। পরিচালকদের পক্ষ থেকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে দু’জনকে গ্রেফতার করেছে বিজিবি। বিজিবি সরাইল (২৫ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান-রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রেমিকার দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামে বাহুবলের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ইমরানকে বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। ইমরান ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, প্রায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বিরাট ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল আলম মোবারুল আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করলেও এখনো তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও সদ্য সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর আস্থাভাজন ছিলেন মোবারুল। দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম চালিয়ে গেছেন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়ার গণধর্ষণ মামলার আসামি সালমান আহমেদকে (২০) আটক করেছে র্যাব-৯। শনিবার রাতে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এড়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সালমানকে আটক করে। সে বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের লোকমান মিয়ার পুত্র। জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর এক প্রতিবন্ধী নারীকে এড়ালিয়া গ্রামে এনে গণধর্ষণ করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্ট ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে দলীয় মনোনয় জমা দিয়েছেন নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে হবিগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে নেতৃবৃন্দ ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান এর হাতে মনোনয়ন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের তৃতীয় অংশের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের দুটি পক্ষের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির ..বিস্তারিত
তাহমিনা বেগম গিনি ভালবাসার আবার দিবস হয় নাকি? প্রতিদিনিই তো ভালবাসা যায়। মা, বাবা, সন্তান, পরিবার, আশেপাশের প্রতিবেশী আত্মীয়স্বজন সবার সাথে যেমন ভালবাসা থাকে, তেমন মনোমালিন্য ও যে হয় না তা বলা সঠিক হবে না। কিন্তু তারপরও ১৪ই ফেব্রুয়ারীকে বিশেষ ভাবে ঠধষবহঃরহব ফধু অথবা ভালবাসা দিবস বলা হয়। এর পিছনে যে ইতিহাস তা প্রেমের ইতিহাস, ..বিস্তারিত
একদিকে, মুদি ব্যবসায় লোকসানসহ বিভিন্ন ব্যক্তি ও এনজিওর ঋণের টাকা পরিশোধের চাপ অন্যদিকে বিদেশে যাওয়ার জন্য দালালদের টাকা দিয়ে প্রতারণার শিকার এবং সবশেষে রাগে-দুঃখে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর ঋণগ্রস্ত পিতা বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আতিকপুর গ্রামে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ২৬ মামলার আসামী চুরি-ডাকাতির মূল হোতা আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব (৪৯)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত তালেব শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। শুক্রবার ভোর সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ কেউ গ্রেফতার এড়াতে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপন কিংবা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ জানায়, জেলাজুড়ে ..বিস্তারিত
ফেসবুকে অপারেশন ডেভিল হান্ট এর পক্ষে স্ট্যাটাস স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে অপারেশন ডেভিল হান্ট এর পক্ষে স্ট্যাটাস দেয়ায় আজমিরীগঞ্জের পশ্চিমভাগে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় যুবদল নেতা ফয়সল চৌধুরী তমালকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। আহত ফয়সল চৌধুরী তমাল পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা ..বিস্তারিত
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশন এর প্রবাসী শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সাইফুদ্দিন রুবেলকে (ফ্রান্স) সভাপতি, মো.আব্দুল হাকিমকে (চীন) সাধারণ সম্পাদক ও মো. জমশেদ মিয়াকে (ইউ.কে) সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশন ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাধবপুর আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার মাধবপুর প্রতিনিধি সাংবাদিক আলমগীর কবির এর মেয়ে হুমাইরা কবির আতিয়া। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফলাফল প্রকাশ করে। এতে মাধবপুর পৌর শহরের ফুলকপি পৌর কিন্ডারগার্টেন থেকে নার্সারিতে আতিয়া ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে থানায় অভিযোগ দিতে গিয়ে সাইফুর রহমান চৌধুরী সৌরভ (৩৫) নামে এক ফার্মেসী ব্যবসায়ী আটক হয়েছেন। সৌরভ ছাত্রলীগের সাবেক নেতা, দাবী পুলিশের। শনিবার রাতে নবীগঞ্জ থানা এলাকা থেকে সাইফুর রহমান চৌধুরী সৌরভকে আটক করে পুলিশ। সাইফুর রহমান চৌধুরী সৌরভ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আজিজুর রহমান চৌধুরী মামুনের ছেলে ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার কক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা আলহাজ্ব সাহিদুর রহমান চৌধুরী সাফি নিজ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্টের অভিযানে পুলিশ আওয়ামীলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোররাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা হলো- বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন (৩৬), একই ইউনিয়নের রিয়াজনগর গ্রামের উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা (৪০) এবং চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী নেওয়াজ মিয়া (৪৫)। ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ বাহুবলে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ট্রেনের ৫ ঘন্টা শিডিউল বিপর্যয় ঘটে। ফলে শায়েস্তাগঞ্জে শত শত যাত্রী আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ওই সড়কে আটকা পড়ে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি বেলা দেড়টার দিকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের দোসর ও তাদের সমর্থকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। সম্প্রতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার হলেও আওয়ামী লীগ নেতা মহিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা অবাধে নবীগঞ্জ শহর এবং তাদের নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধরের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের টি আর ১ম পর্যায়ের সাধারণ সরকারি বরাদ্দের এক লক্ষ ষাট হাজার টাকা আত্মসাতের তদন্ত দাবি করেছেন তেঘরিয়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য রাজিব মিয়া। এর আগে তিনি রঞ্জিত সূত্রধরের ..বিস্তারিত
বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকের পিতা হাজী মাওলানা আলাউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। শোক ..বিস্তারিত
তাহমিনা বেগম গিনি প্রতিদিনই ভাবি আজ লিখবো, কিন্তু প্রতিদিনই দেশে এমন সব ঘটনা ঘটে চলেছে যা কলমের কালিতে লিখতে নিজেরই খারাপ লাগে। কিন্তু সত্যকে তো অস্বীকার করার উপায় নেই। রবিবার থেকে যে “ডেভিল হান্ট” শুরু হয়েছে এটা হওয়া উচিত ছিল বর্তমান উপদেষ্টাদের কার্যক্রমের শুরুতেই। তাহলে এত অসৎ রাজনীতিবিদরা দেশ ছাড়তে পারতেন না। দেশের মধ্যে ও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠেছে। অগ্রিম ট্যাক্স আদায়, ভুয়া প্রকল্প তৈরি, মেম্বারদের ভাতা, পূজা ম-পের বরাদ্দ, মেম্বারদের সিল স্বাক্ষর জালিয়াতি করে অস্থিত্বিহীন প্রকল্প দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এমনকি নিজের ক্ষমতাবলে শিল্পপ্রতিষ্ঠান ..বিস্তারিত
যুগান্তরের রজত জয়ন্তীতে অধ্যক্ষ জিল্লুল বারী নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী বলেছেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের কোন স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস যদি থাকে তবে মেডিকেল কলেজের সাথে একটি হাসপাতাল হবে। মানুষের সেবার মান আরও প্রসারিত হবে। জনমানুষের উন্নয়নে আমরা যেন সবাই একসাথে কাজ করি। দৈনিক যুগান্তরের রজত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ৯ মার্ডার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুল আলীম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হবিগঞ্জ জেলা আওয়ামী ..বিস্তারিত
বাহুবলে পতিত জমি আবাদ করে সরিষা চাষে কৃষকের সফলতা মো. মামুন চৌধুরী ॥ সরিষার মধ্যে অন্যতম বিনা সরিষা-৯। অন্যান্য সরিষা চাষের থেকে বিনা সরিষা-৯ চাষে খরচ কম। অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। এজন্য জেলার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের কৃষক বিশ্বজিৎ ভট্টাচার্য সরিষার চাষের প্রস্তুতি নেন। সরিষা চাষে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালত থেকে নিজের পাসপোর্ট ফেরত পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই পাসপোর্ট ফেরত দেন। এর আগে আলহাজ্ব জি কে গউছ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র শিবির নেতা হাফিজুর রহমানের দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের নাতিরাবাদস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ ঠাকুর বানিয়াচং ..বিস্তারিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা ২৫/২৬ বছর বয়সী এক বেওয়ারিশ পুরুষ এর লাশ দাফন করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর করস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, ছামাদ মিয়া, বাহাউদ্দিন চৌধুরী, দুলাল মিয়া, মারাজ মিয়া, ওয়াহিদ ও পুলিশ সদস্য। জানাজার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে প্রবাসী কাজী দিপু নিহতের ঘটনায় প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িতে অব্যাহত ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হলেও লুটপাট থামছে না। লুটপাটের মামলার আসামীদেরও রহস্যজনক কারণে গ্রেফতার না করায় বাদীপক্ষের মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার লুৎফুর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৪ মাদক সেবনকারীকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে জনপ্রতি ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নিশাপট গ্রামের আব্দুল মতিনের পুত্র এনামুল হক, সুদিয়াখলা গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র আরিফ বিল্লাহ, দাউদনগর বাজারের আব্দুল খালিকের ..বিস্তারিত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী সফর মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)। ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

