স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট নিহত ৯ শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা সদরের স্থানীয় শহীদ মিনারে আয়োজিত গণ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসেন মারুফ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ..বিস্তারিত
উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক আলহাজ্ব জিকে গউছ সুমন আহমেদ বিজয় ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ‘হঠাও জাবেদ আলী, বাঁচাও কলেজ’ ও ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা শেষে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ টাকার পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন। নগদ টাকা ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা-রূপার ..বিস্তারিত
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, নবীগঞ্জকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার লক্ষ্যে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে নবীগঞ্জ বাজারে চুরি, ডাকাতি রোধে পৌরসভার পক্ষ থেকে ১২ জন পাহারাদার নিয়োগ করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর নবীগঞ্জ মধ্যবাজারের গোল্ডেন প্লাজায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ বেসরকারি হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিল না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এসব বিল সরকার বহন করবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হন তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফারুক ই আজম বলেন, ভুয়া পরিচয় দিয়ে ও জাল সনদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উগ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমাস ভাদ্র পরিক্রমা উপলক্ষ্যে প্রথম দিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত ৮ টায় মধ্য বাজারস্থ প্রয়াত মিহির লাল সরকারের বাসায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, সদ গ্রন্থাদি পাঠ, নাম সংকীর্তন, ইস্ট প্রসঙ্গে আলোচনা ও ..বিস্তারিত
সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। হামলায় হরষপুর রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই উপজেলার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সরকার বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানদের-সদস্যদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসাতেও পারবে সরকার। এমন বিধান রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এজন্য শুক্রবার (১৬ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তাদের মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ..বিস্তারিত
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশ সদস্যরা জাবেদ তালুকদার ॥ টানা কয়েক দিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছেন নবীগঞ্জ থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। গতকাল শুক্রবার বিকেলে ডিউটিতে ফেরা পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নবীগঞ্জের ছাত্র জনতা। পরে ছাত্র-জনতাকে নিয়ে নবীগঞ্জ বাজার মনিটরিং করে পুলিশ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারের লোকজনকে হিমশিম খেতে হচ্ছে। গতকাল শুক্রবার সরজমিনে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, চাষী বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৪শ’ টাকা, আলু মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১৫০ থেকে ২০০ ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এক আইনজীবীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার আইনজীবী আবুল কালাম (৫৫), চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন (৩০), নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ (২৬) ও বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আলআমিন হোসেন (২৭)। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে চার মরদেহের ..বিস্তারিত
জুমার খুৎবায় মাওলানা ফুযায়েল আহমেদ মুমশাদ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা ফুযায়েল আহমেদ মুমশাদ বলেছেন- মানুষের মাঝে শুধু ধর্মের কারণে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু আখ্যায়িত করার কোনো সুযোগ নেই। ইসলাম তা সমর্থন করে না। সবাই মানুষ, মানুষ হিসাবেই প্রত্যেককে বিচার করতে হবে। ধর্মীয় কারণে কম সংখ্যক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট মসজিদে জুমার নামাজে সাংবাদিকসহ দুই মুসল্লীর মোবাইল চুরি হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর মাওলানা ইব্রাহিম এবং সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের মোবাইল ফোন চুরি হয়। জুমার নামাজ শেষে তারা মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতে পান তাদের মোবাইল ফোন চোরেরা কৌশলে নিয়ে গেছে। তারা জানান, নামাজ শেষে ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ ..বিস্তারিত
শত-শত শহীদের রক্তে অর্জিত গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়। জাতি মুক্তি পায় আওয়ামী দুঃশাসনের হাত থেকে। কিন্তু গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ধর্মীয় উপাসনালয়-মাজার-ভাস্কর্য সহ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। রক্ত¯œাত এই অর্জনকে তারা ম্লান করতে চায়। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে এই অর্জনকে আমরা ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ গণঅভ্যুত্থানের কারণে দেশের সরকার পরিবর্তন হয়েছে। উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলররা। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘিœত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণœ হচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় ..বিস্তারিত
হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ নেতাদের গুলিতে রিপন শীল নিহত হওয়ার ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহত রিপন শীলের মা রুবি রাণী শীল বাদি হয়ে ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর রানিগাঁওয়ে দুবাই প্রবাসী রাসেল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তার বাবা আব্দুল হামিদকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। বুধবার দিবাগত গভীর রাত ৩টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের উত্তর রানিগাও গ্রামে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ১৫ আগস্ট বিকেলে নবীগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দাবীতে নবীগঞ্জে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন নবীগঞ্জ ..বিস্তারিত
বিএনপির অবস্থান কর্মসূচীতে জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ছাত্র-জনতা রক্ত দিয়ে ২য় বারের মতো বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। থানা ভবনটি দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা পরিষদের একটি ভবনে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় থানায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘœ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক ..বিস্তারিত
জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সেনাবাহিনীর টহল দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর তল্লাশী অভিযান পরিচালনাকালে শহরের রাজভোগ রেস্টুরেন্ট, নাইস বেঙ্গল এন্ড চায়নিজ রেস্টুরেন্ট ও নাইস পিৎজা হাউজকে সতর্ক করা হয়। তাছাড়া শহরের ওসমানী রোডস্থ নাইস পিৎজা হাউজ থেকে ২ তরুণ-তরুণীকে আটক করা হয়। যদিও পরবর্তীতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জায়গা দখলের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিমকে বহিস্কার করা হয়েছে। দলীয় পদ এবং সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, দল এ বিষয়ে ..বিস্তারিত
জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ২য় দিনের মতো হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ পরিস্থিতিতে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে সরকার। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি ..বিস্তারিত
স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপশি স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলেয়া আক্তার। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই মঙ্গলবার থেকে আমি ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের দু:স্থ অসহায় পরিবারের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট দুপুরে বুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দু:স্থ অসহায় ৯শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার কেএম আব্দুস ..বিস্তারিত
আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর ২০২৪-২৫ বর্ষের ১ম মাসিক সাধারণ সভা গত ১০ আগস্ট স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী। প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং সেক্রেটারি অ্যাডভোকেট তাহমিনা খানের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত, প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ক্লাব ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসে ৩ লাখ ৩৪ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার আব্দুর রহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান- অন্যান্য দিনের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকারের সময়ে করা শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (১৩ আগস্ট) পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ও ১৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। গতকাল মঙ্গলবার রাতে শহরের শায়েস্তানগর থেকে মিছিলটি বের করা হয়। পরে তিনকোনা পুকুড়পাড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে আহত ৫ জনকে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার শহরতলী আলমপুর গ্রামে আহত প্রত্যেকের বাড়িতে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। গত ৫ আগস্ট আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে বাদী ..বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন ও খাবার নিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগ শোনেন। হাসপাতালের ডাক্তার শূন্যতাসহ বিভিন্ন সমস্যাও শোনেন চেয়ারম্যান। বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে চেয়ারম্যান হাসপাতালে দায়িত্বরত আরএমও ডাক্তার আবুল হাসনাত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। দেশের প্রচলিত আইনেই সকল অপকর্মের বিচার হবে। কেউ রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতিমধ্যে দেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূছ এর নেতৃত্বে অন্তর্বর্তীকালিন সরকার এ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে। আমাদের উচিৎ ..বিস্তারিত
বানিয়াচং থানায় নতুন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে ॥ পুলিশ সুপার স্টাফ রিপোর্টার ॥ দেরীতে হলেও অবশেষে শুরু হচ্ছে পুলিশী কার্যক্রম। হবিগঞ্জ জেলার ৯টি থানার মধ্যে ইতোমধ্যে ৮টি থানার অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়েছে। সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে তা বাড়ছে। আর থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সদস্যরা। ..বিস্তারিত
সেনাবাহিনীর সাথে সভায় হিন্দু নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পূজা উদযাপন পরিষদের ১৫টি ইউনিয়নের নেতৃবেন্দর সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মাহি আহমেদ চৌধুরী। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মেজর মাহি ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশ অধিবাসী এবং সবার নাগরিক অধিকার অধিকার সমান” শীর্ষক সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নৌপথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ..বিস্তারিত
দুর্বৃত্তদের লুটতরাজের শিকার সাংবাদিক হারুন চৌধুরীর বাসা পরিদর্শন করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের নিষ্ঠুর আক্রমণ ও লুটতরাজের শিকার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে তারা হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ তার ভাড়া বাসায় লুটতরাজের আলামত ও ধ্বংসস্তুপ দেখে বিষ্ময় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামে নদীতে গোসল করার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সুকুমার দাস (৩০) নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সেই ওই গ্রামের নীল দাসের পুত্র। জানা যায়, গতকাল দুপুরে বাড়ীর পাশর্^বর্তী নদীতে গোসল করতে যায় সুকুমার। এ সময় নদীর পাড়ে কস্টেপ মোড়ানো একটি ..বিস্তারিত
বানিয়াচং জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৮ জন সাধারণ মানুষ নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা থানায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে। এতে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের ..বিস্তারিত
কয়েক মাস পরই দক্ষিণ আফ্রিকায় পড়াশোনার জন্য যাওয়ার কথা ছিল স্টাফ রিপোর্টার ॥ আর কয়েক মাস পরই দক্ষিণ আফ্রিকায় পড়াশোনার জন্য যাওয়ার কথা ছিল নাহিদের। অথচ এখন তার পরিবারে চলছে শোকের মাতম। ৫ আগস্ট ঢাকায় বিজয়োল্লাসে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন হবিগঞ্জের মাদরাসাছাত্র নাহিদ বিন আব্দুল আজিজ (১৭)। পরিবারের চাওয়া তাকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর ও মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জের সনাতনী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভূ, শঙ্খ শুভ্র রায় প্রমূখ। সমাবেশে এসে সংহতি প্রকাশ ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

