স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কাজ না করা যাবে না। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল ছাত্র-জনতাকে অভিনন্দন জানান। তিনি দেশের এই পরবর্তীত পরিস্থিতিতে সকলকে ধৈর্য্যধারণ এবং সংযত আচরণ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতায় নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় তা হবে কিনা- এ সিদ্ধান্ত হবে আজ বুধবার (৭ আগস্ট)। আগামী ১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এছাড়া সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানিয়েছে। বার্গম্যান তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। ..বিস্তারিত
গাছগাছলিতে পরিবেষ্টিত চুনারুঘাটের গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের পরিবেশ বেশ ভালো লাগল আতাউর রহমান কানন ১৯ জুন ২০০৭, মঙ্গলবার। গত দুদিন বৃষ্টির পর আজ সকালে থেকেই রোদেলা আকাশ। সকাল ১০টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নবীগঞ্জ যাই। সেখানে ইউএনও অফিস, এসি (ল্যান্ড) অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস ও থানা পরিদর্শন করি। নবীগঞ্জ থেকে বিকেল ২টায় নিজ অফিসে ফিরে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এতে আরো বলা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ পদত্যাগের পর ভারতে ট্রানজিট নিয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে লন্ডন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাকে কোনো ধরনের আইনি সুরক্ষা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তাই শেখ হাসিনাকে আপাতত হয়তো ভারতেই থাকতে হবে। মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ পতন হওয়া শেখ হাসিনার সরকারের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা না থাকায় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা চলে এসেছে। তবে এই সময়ের মধ্যেই গঠন করতে হবে অন্তবর্তীকালীন সরকারও। সংবিধানের ১২৩ (৩)(খ) অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ দ্বিতীয় দিনের মতো শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং সাবেক পৌর মেয়র সালেক মিয়াসহ বেশ কয়েকজনের বাসা-বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয় রেল স্টেশনের কাউন্টারসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করে কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বিক্ষুব্ধ লোকজন। শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদারের লেঞ্জাপাড়াস্থ ..বিস্তারিত
\ এম এ মজিদ \ ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন হলেও রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন হওয়ার কোনো সুযোগ নেই। ঋণ করেই হোক আর ট্যাক্সের টাকায়ই গড়া হোক রাষ্ট্রের সব স্থাপনা জনগণের। ব্যক্তি এবং রাষ্ট্র যে এক নয় তা অনেক সময় আমরা ভুলে যাই। স্থাপনা কিংবা রাষ্ট্র আপনার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা চরিতার্থ করেনি। একনাগাড়ে ১৬/১৭ বছর যে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে হবিগঞ্জের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে। জানা যায়, পরিবার থেকে সাহস না করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। সোমবার (৫ আগস্ট) সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সৃষ্টি হয়। এ অবস্থায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ চলমান পরিস্থিতিতে চোরাগুপ্তা হামলা ও লুটপাটের আশঙ্কায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে পাহারা দিচ্ছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ইতিমধ্যে হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে শহরের ..বিস্তারিত
নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের লোকজন স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষে মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দ ছাত্র-জনতা কেন্দ্রীয় ছাত্রলীগের অটিজম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরীর বাসভবনে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ৫ আগস্ট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকা থেকে ভারতে পালিয়ে গেছেন। গতকাল সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ..বিস্তারিত
থানা ছেড়ে পালিয়েছে পুলিশ ॥ আহত শতাধিক পুলিশ মনে করে সোহেল আখঞ্জী নামে একজনকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও শতাধিক লোক। গতকাল সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বানিয়াচং উপজেলার ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে চুনারুঘাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, এরকম প্লেকার্ড ও দেশ স্বাধীনের গানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চুনারুঘাট উপজেলা সদর। বাদ্যযন্ত্র, বাঁশি, হাড়ি পাতিলে আওয়াজ তুলে মিছিলে মিছিলে শহর প্রদক্ষিণ করে শিশু, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে গতকাল সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সেনা, নৌ ও বিমান প্রধান, জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের ..বিস্তারিত
এমপি আবু জাহির ও সাবেক এমপি আব্দুল মজিদ খানের বাসার আসবাবপত্র লুট স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণায় হবিগঞ্জ শহরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘স্বাধীন হয়েছে দেশ’ স্লোগানে বিজয় মিছিল বের করে। মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলে অংশ নেয়া বিক্ষুব্ধ জনতা জেলা পরিষদ প্রাঙ্গণ, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিক্ষুব্ধ জনতা ব্যবসা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি বাসায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল সোমবার শেখ হাসিনা এঁর পদত্যাগের ঘোষণার পর থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে। এ সময় তারা ‘স্বাধীন স্বাধীন’ স্লোগানে চারদিক মুখরিত করে তুলে। পরে একটি মিছিল বের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে বাহুবলে ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিজয় উল্লাস করেছেন। গতকাল সোমবার বেলা ৩ টার দিকে সরজমিনে দেখা যায়, উপজেলার মিরপুর, বাহুবল ও পুটিজুরী বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাঁধভাঙ্গা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে স্থানীয় জনতা। এ ছাড়াও ছাত্রনেতা খন্দকার খোরশেদ আলম সুজনের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। গতকাল সোমবার (৫ আগস্ট) তার ছেলে সজীব ওয়াজেদ জয় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন। জয় জানান, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেন, মা এতোটাই হতাশ যে সব পরিশ্রমের পরেও একটি সংখ্যালঘু তার বিরুদ্ধে ..বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের বাসা ও সরকারি গাড়ী ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। গতকাল সোমবার বিকেলে আন্দোলনকারীরা পৌর শহরের ওয়ার্কশপ এলাকায় অবস্থিত উপজেলা চেয়ারম্যানের বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, বাসায় থাকা সরকারি গাড়ীও ভাঙচুর করা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও আগামীকাল বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে এবং আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ সুপ্রিম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। সেনাবাহিনী দেশের দায়িত্ব নেয়ার পর রাতে এ সিদ্ধান্ত এলো। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ..বিস্তারিত
এমপি আবু জাহির ও সাবেক এমপি আব্দুল মজিদ খানের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট ॥ নিহত ১ স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিএনপি ও আন্দোলনকারি শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। ত্রিমুখি সংঘর্ষ চলাকালে রিপন শীল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা ..বিস্তারিত
জাবেদ তালুকদার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে গতকাল বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ শহরে এ কর্মসূচী পালন করা হয়। এসময় প্রায় দেড় ঘন্টা প্রধান সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। তবে কর্মসূচী শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল ..বিস্তারিত
ফাঁকা গুলি করে আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা পুলিশের ॥ সাব ইন্সপেক্টর রতন দেব আহত মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় রতন চন্দ্র দেব নামে পুলিশের এক সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। এসময় শিক্ষার্থীরা পুলিশের একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দেয়। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে বাহুবলের পুটিজুরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রনেতা খন্দকার খোরশেদ আলম সুজনের নেতৃত্বে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির সহস্রাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ ..বিস্তারিত
সাধারণ ছুটিকালীন সব সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পরে ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে গতকাল রবিবার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা ও ৩ দিন সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বার্তায় জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা ..বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে স্থাপনা ভাঙচুর করা হয়। রবিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে তারা রেলওয়ে পার্কিং এলাকায় যায়। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে হাজার হাজার ছাত্রজনতা শহরে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা শহরের মধ্যবাজারের পৌর মুক্তিযোদ্ধা চত্ত্বরের নামফলক ভাঙচুর এবং রাস্তায় টায়ার জালিয়ে অবস্থান নেয়। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর তারা ফিরে যায়। এর আগে চুনারুঘাট সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জনতা মিছিল নিয়ে চুনারুঘাট শহরে আসে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বর্তমান পরিস্থিতিতে আজ সোমবার (৫ আগস্ট) থেকে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে কোনো সময় বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন। রবিবার (৪ আগস্ট) এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারিক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অসহযোগ আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষে লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে তার অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর ভাগ্নে ইকবাল জানান, আন্দোলনকারীদের হামলায় তার মামা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার ও আগামী বুধবার ব্যাংক বন্ধ থাকবে। রবিবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল রবিবার বিকেলে দেশে চলমান উদ্ভূত ..বিস্তারিত
আক্রমণ প্রতিরোধে এমপি আবু জাহিরের বাসার সামনে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অবস্থান ॥ কোর্ট মসজিদ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ॥ শহরের প্রধান সড়কের দুই এলাকায় দুপক্ষের অবস্থান দেখে মানুষজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ॥ অপরদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে আজ রোববার হবিগঞ্জসহ সারাদেশে সর্বাত্মক অসহযোগ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খড়ায় পুড়েছে চা বাগানগুলো। একই সাথে আক্রান্ত হয়েছিল নানা রোগে। এ অবস্থায় নতুন কুড়ি না আসায় উৎপাদনে বড় ধরণে ঘাটতি দেখা দেয়। তবে সাম্প্রতিক সময়ের পর্যাপ্ত বৃষ্টিতে ঘুরে দাঁড়াচ্ছে হবিগঞ্জের চা শিল্প। এরই মধ্যে নতুন কুড়িতে ভরে ওঠেছে বাগানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষমাত্রা ছাড়িয়ে ..বিস্তারিত
‘আমরা কারও উপর আক্রমণ করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিস, দোকানপাট ও সরকারি স্থাপনায় ফের যদি আক্রমণ করা হয় তাহলে আওয়ামী লীগ তাদের প্রতিরোধ করবে।’ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবন, সরকারি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরকারী বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওই উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় শান্তি স্থাপনে সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। শনিবার বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে বাজার কমিটিসহ সর্বদলীয় নেতৃবৃন্দদের সাথে চলমান অস্থিতিশীল অবস্থায় শান্তি স্থাপন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের দুইটি ব্রিজের সংযোগ সড়কে মাটি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। পূর্ব বুল্লা গ্রামের স্কুলপড়–য়া ছাত্রছাত্রী সহ প্রায় ৩ হাজার মানুষ প্রতিদিন উপজেলাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় এই সড়ক দিয়ে কিন্তু ব্রিজের সংযোগ সড়কে মাটি না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন হবিগঞ্জ ॥ ব্রিটেনের দ্বিতীয় বাংলাদেশি ব্যবসায়ী লন্ডন ট্র্যাডিশন কর্ণধার কুইন অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোঃ মামুন চৌধুরী চুনারুঘাটে এই প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। কলেজটি তিনি তার স্ত্রী জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ নামে নামকরণ করেন। কলেজটি শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৮ এপ্রিল অনুমতি লাভ করে। এরই ধারবাহিকতায় শনিবার (৩ আগস্ট) জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ আনুষ্ঠানিক উদ্বোধন ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে দ্বিতীয় শ্রেণির ২০/২২ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন এক শিক্ষিকা। এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে দ্রুত শিশুদের নিয়ে এলাকা ত্যাগ করেন তিনি। খবর পেয়ে চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনাস্থলে গিয়ে তাদের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গত শুক্রবার হবিগঞ্জ শহরে তান্ডবের ঘটনার পর দুদিন ধরে কারফিউর সময় বাড়ানো হয়েছে। হবিগঞ্জ জেলায় ৩ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে ৪ আগস্ট সকাল ৭টা পর্যন্ত কারফিউ বলবৎ। আজ ৪ আগস্ট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ থাকছে না। ৪ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার থেকে আগস্ট মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল শনিবার (৩ আগস্ট) টিসিবির যুগ্ম-পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ সাপ্তাহিক বেতন, রেশন ও বোনাস এর মধ্যে দুটি বকেয়া পাওনা প্রদান করায় দেউন্দি টি কোম্পানির চারটি বাগানের মাঝে লালচান্দ ও দেউন্দি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। সূত্র জানায়, শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের দুর্গা মন্দিরে লালচান্দ চা বাগানের সভাপতি সাগর ..বিস্তারিত
বায়তুস সালাম জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ সৈয়দ মিজান ইব্রাহীম ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার (গোসাইপুর) এলাকাস্থ বায়তুস সালাম জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা ইরশাদ করেছেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে ..বিস্তারিত