স্টাফ রিপোর্টার ॥ জনকরাজ ধান বীজ অঙ্কুরোদগম না হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সূত্র জানায়, চলতি বোরো মওসুমে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার অসংখ্য কৃষক জনকরাজ হাইব্রিড ধানের বীজ ক্রয় করেন চারা উৎপাদনের জন্য। কৃষকরা ধান বীজগুলো অঙ্কুরোদগমের জন্য পানিতে ভিজিয়ে রাখলেও বীজ অঙ্কুরিত হচ্ছে না। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ১০৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আক্তার হোসেন (৪৫) ও হাফিজ উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার একটি খাবার হোটেল থেকে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস উল্লেখিতদের ইয়াবা ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মেম্বার রনজিৎ সূত্রধর ও তার ভাতিজা সরকারি চাকুরীজীবি পিযূষ সূত্রধরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা স্বপন সূত্রধর, নয়ন সূত্রধর, সঞ্জয় সূত্রধর ও সুমন মিয়া। ১৯ নভেম্বর এই অভিযোগটি দায়ের করা হয়। লিখিত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জগন্নাথপুরে আলোচিত অটোরিকশা চালক সুজিত দাস (৩০) হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, গাড়িটি থানায় আনা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিলাটেক প্রকল্পের আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি’র এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুন এর সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা সমন্বয়ক আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান ..বিস্তারিত
‘কাঠের কেল্লা’ আইডি শনাক্ত করেছে পিবিআই স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ‘কাঠের কেল্লা’ নামক ভূয়া ফেসবুক আইডি থেকে রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্কে মানহানিকর পোস্ট ও মিথ্যা তথ্য প্রচারণাকারীকে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই’র দীর্ঘ অনুসন্ধানী তদন্তে তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গত ১০ অক্টোবর ..বিস্তারিত
শিশু সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে মাদক ব্যবসায়ীর অনুদানের টাকা গ্রহণ না করায় এবং খাস জমি দখলে বাধা দেয়ায় মসজিদের সেক্রেটারীকে অপহরণ করে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে থানায় জিডি করতে গিয়ে নিগৃহীত হয়েছে ওই পরিবার। সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে ..বিস্তারিত
তেঘরিয়া ইউনিয়নে বিএনপির সভায় জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশের মানুষের সামনে মাথা উঁচু করে ফিরে আসতে পারবে না। এতটা অন্যায় করেছে, এত মানুষ খুনের রক্তে যার হাত রঞ্জিত সেই ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে শান্ত দেবনাথ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শান্ত দেবনাথ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ সহোদর সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তানভীর মিয়া (১৭) ও রাসেল মিয়া (৩৫) নামে গুরুতর আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে হাফিজিয়া মাদ্রাসার সাইন বোর্ড সংলগ্ন এ ঘটনা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্টেশন রোড রবিদাশ পাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে আঁধা কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৭ নভেম্বর) রাত ৮ টার দিকে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম ও হীরক চক্রবর্তী সহ একদল পুলিশ অভিযান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নানা আয়োজনে দীপ্ত টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক খান। বিশেষ অতিথি ছিলেন- ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর বাইপাস এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে দোকানপাট সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩জনের প্রত্যেককে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। দন্ডিতা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক মহিলা সহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) রাতে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আখড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নবীর আলী চৌধুরীর পুত্র নিজাম চৌধুরী এবং শৈলজুড়া গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী কুলসুমা খাতুনকে গ্রেফতার করে। গতকাল তাদের আদালতে সোপর্দ করা ..বিস্তারিত
তৎকালীন সময়ে শহরের বাণিজ্যিক এলাকা ‘ঢাকাইয়া পট্টি’ হিসেবে বেশি পরিচিত ছিল রাত ৮টার পরই শহর নিরব হয়ে পড়তো মঈন উদ্দিন আহমেদ ॥ শত বছরের স্মৃতিচারণ করতে গিয়ে হবিগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী বলেন- ১৯৮৪ সালে হবিগঞ্জ জেলা ও পরে শহরে পরিণত হয়। মূলত এর পরই শহরে অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর ব্যবহারের মাধ্যমে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় শাড়ী ও কসমেটিকস সামগ্রী হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক ..বিস্তারিত
নিজামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাম্পান ফাউন্ডেশন (ইউকে) এর বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে সাম্পান ফাউন্ডেশন (ইউকে) এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চক্রমোহনা তাকওয়া জামে মসজিদ কমপ্লেক্সে শামীম রশিদ এর পৃষ্ঠপোষকতায় বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম ..বিস্তারিত
বিলের সৌন্দর্যের আকর্ষণে ভোর থেকেই ছুটে যান তরুণ তরুণীরা আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ চারদিকে সবুজ সারি সারি চা গাছ। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঝখানে লাল শাপলার বিল। বিলের কালচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। সব কিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন রংতুলির আঁচড়ে। ..বিস্তারিত
সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “ডায়াবেটিস ঃ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”। এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সকাল ৯টায় হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অফিস সহকারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুমনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার আলী হোসেনের পুত্র। শুক্রবার দিবাগত রাতে শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল মওলা ও এএসআই জুয়েল হক সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক, চুরি সহ বিভিন্ন মামলা ..বিস্তারিত
চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীর ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) ৪টি চা বাগান ৪ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে চা শ্রমিকদের রেশন, মজুরি প্রদান ও স্টাফদের বেতন ভাতা। মজুরি না পেয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে বাগানগুলোর সাড়ে ৩ হাজার চা শ্রমিক। অন্যদিকে বাগান বন্ধ থাকায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রাম থেকে ফাহমিদা আক্তার (১৮) নামে এক যুবতীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের ..বিস্তারিত
আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মনিপুরীদের মহারাসলীলা। উপজেলার উত্তর ছয়শ্রী মহাপ্রভু ম-পে শুক্রবার সকাল ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় এই উৎসব। চলে শনিবার ভোররাত পর্যন্ত। এটি ছিল ছয়শ্রী আশ্রমের ১৮১তম রাস উৎসব। গভীর রাতে মনিপুরী শিল্পীরা নিপুন দক্ষতায় নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় রাধা ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয়ে হজের টাকা ফেরতের নামে হাজিদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। একাধিক প্রতারক চক্র এ অপকর্ম করছে। এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারক চক্র হজের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি, হজ এজেন্সির মালিক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ৬ মাসের পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে থানার এসআই মিজানুর রহমান পৌর এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পৌর এলাকার হোসেন আলী শিকদারের ছেলে সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছেন। অপরদিকে উত্তর বেজুড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়া(৩৮)কে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়ায় মোটর সাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি আলাউদ্দিনকে আটক করেছে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গতকাল দুপুরে আলাউদ্দিন নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে যায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর থানার ওসি তদন্ত সজল সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শাহানুর ও মোহাম্মদ আলী নামে দুই চোরকে আটক করে। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা চোরাই ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ শিক্ষাই জাতির মেরুদন্ড আর মেধাবীরাই দেশের সম্পদ। শিক্ষার্থীদেরকে মেধাবী করে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার সরকারি/বেসরকারি মিলে ৩০টি প্রতিষ্ঠানের ১৮১ জন ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার ..বিস্তারিত
সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কিভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সরকারি প্রণোদনার বীজ দোকানে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা ও বীজ জব্দ করা হয়েছে। সূত্রে জানা যায়, চলতি বোরো ..বিস্তারিত
জলবায়ু ন্যায্যতার দাবিতে হবিগঞ্জে সাইকেল শোভাযাত্রা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয় এবং প্রাণ-প্রকৃতি, জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যত এর কথা চিন্তা করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হতে হবে। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। ঋণ নয়, আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় ..বিস্তারিত
হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাতঃকালীন ভ্রমণকারীদের জন্য স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। শুক্রবার (১৫ নভেম্বর) এ কর্মসূচীর আওতায় পিটিআই রোডস্থ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্লাড প্রেসার পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়। প্রাতঃকালীন ভ্রমণ সম্পর্কিত সামাজিক সংগঠন ডিএইচপি উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করে। সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদে রাস্তা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, একটি রাস্তা নিয়ে নাতিরাবাদ এলাকার আব্দুল আলীর সাথে একই এলাকার ইদ্রিস আলীর বাকবিতন্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দুই শূন্য শূন্য ছয়’ তের বছর অতিক্রম করে চৌদ্দ বছরে পা দিয়েছে। ১৩ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আছর পৌর এলাকার রেড ক্রিসেন্ট ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, মিলাদ, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতার ..বিস্তারিত
সাংবাদিক মোহাম্মদ শাহ আলম ও সাদিয়া আক্তার প্রিয়ার একমাত্র পুত্র আরহাম বিন আলম আজ এক বছর পূর্ণ করে দুই বছরে পা রাখলো। ২০২৩ সালের ১৬ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বারাপইত গ্রামে জন্মগ্রহণ করে আরহাম তার পিতা-মাতার ঘর আলোকিত করে। আরহামের পিতা সাংবাদিক মোহাম্মদ শাহ আলম জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলা বাজার এলাকা থেকে উজ্জল মিয়া (৩৫) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ওসি কামাল হোসেনের নেতৃত্বে এসআই শুভ দে সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে এনাতাবাদ গ্রামের আমজদ উল্লার পুত্র। গতকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কামাল ..বিস্তারিত
গ্যাসফিল্ডের পিছনের দিকের রাস্তাটি রাবার বাগানের ভেতর দিয়ে এঁকেবেঁকে গহীন বনে চলে গেছে ॥ দিনের বেলায়ই ওই রাস্তায় চলাচলে গা ছমছম করে আতাউর রহমান কানন ১৪ নভেম্বর ২০০৭, বুধবার। আজ সকাল ১০টায় চুনারুঘাট উপজেলার উদ্দেশে বের হই। বের হওয়ার সময় ঢাকার বাসা থেকে আমাকে জানানো হয়েছে, আজ তাঁরা নতুন বাসায় ওঠতে যাচ্ছে। মালপত্র টানার জন্য ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে প্রায় ৫০ বছর দায়িত্ব পালন শেষে এক ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও পূর্ব সিংহগ্রামবাসী। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার পূর্ব সিংহগ্রাম জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদের মুতাওয়াল্লি ছফিল মেম্বারের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ছায়েদুর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে সিরাজ মিয়া নিহতের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২২ আগস্ট হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ ঃ ৪) আদালতে এই মামলাটি দায়ের করেন নিহত কাঁচামাল ব্যবসায়ী সিরাজ মিয়ার স্ত্রী শাহেনা বেগম। মামলাটি আমলে নিয়ে বানিয়াচং থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বিশ্ব সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধনের মা সায়মনা বিবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকাল সাড়ে ৪ টায় নোয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সায়মনা বিবির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বিভিন্ন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের বেনু মিয়া মেম্বার ও তার লোকজনের সাথে অলিদ মিয়া ও তার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার স্বজনগ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সুভাষ দাশ গুপ্তের স্ত্রী, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত এর মা রেনু বালা দাশ গুপ্ত (৮৫) পরলোকগমণ করেছেন। বৃহস্পতিবার বিকেল ২টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ..বিস্তারিত
নিজামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাম্পান ফাউন্ডেশন (ইউকে) এর বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে সাম্পান ফাউন্ডেশন (ইউকে) এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৩ টায় চক্রমোহনা তাকওয়া জামে মসজিদ কমপ্লেক্সে শামীম রশিদ এর পৃষ্ঠপোষকতায় বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানকালে পলিথিন রাখা ও বিক্রির অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম শহরের চৌধুরী বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান ..বিস্তারিত
আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরীদের আবাসস্থলে মহারাস উৎসব নিয়ে সাজ সাজ রব বিরাজ করছে। শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সেখানে অনুষ্ঠিত হবে ১৮১তম রাস উৎসব। চুনারুঘাট উপজেলার উত্তর ছয়শ্রী মহাপ্রভু ম-পে শুক্রবার সকাল ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে এই উৎসব। শনিবার ভোররাত ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন মাধবপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাজী অলিউল্লাহ’র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদল নেতা মোঃ সিরাজুল ইসলামের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মোঃ বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় থানার এস.আই সাইদুল রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন সদস্য হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১১ জন সদস্য গোপন ভোটের মাধ্যম নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি মো. ..বিস্তারিত
হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া। শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া এবং দুর্যোগ মোকাবেলার কৌশল অবহিতকরণ কর্মসূচীর অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত চতুর্থ দফায় এ মহড়া বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর সহযোগিতায় হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

