স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল। কেউ ভোট দিতে পারেনি, আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সুষ্টি হয়েছে। আমরা নির্বাচনে ..বিস্তারিত
আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের ওপারে ত্রিপুরার খোয়াই মহকুমার গৌড়নগর এলাকায় উদ্ধার বাংলাদেশী জহুর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া তিনি লাঞ্চে ইনফেক্শন এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। তবে তার শরীরে সামান্য আঘাত পাওয়া গেছে। খোয়াই হাসপাতালের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত একটি ..বিস্তারিত
হবিগঞ্জ সদর উপজেলার রামপুর যুব সঙ্ঘের পক্ষ থেকে ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব মো: রুবেল মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি মো: সালাম, সাধারণ সম্পাদক মোঃ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো: রাজন, প্রচার সম্পাদক মো: জাহির ও সকল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ থেকে অব্যাহতি নেয়া সাংবাদিক সাইফুল জাহান চৌধুরী ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার ও সাংবাদিকবৃন্দ। নবীগঞ্জের সাংবাদিকবৃন্দ ও সাইফুল জাহান চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিলুপ্ত সংসদের এমপি অ্যাডভোকেট আবু জাহির এবং সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ নওয়াজ গাজী মিলাদের সাথে বিরোধের ..বিস্তারিত
হবিগঞ্জ সদর উপজেলার রামপুর যুব সঙ্ঘের পক্ষ থেকে ইংল্যান্ড প্রবাসী ইদু মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি মোঃ সালাম, সাধারণ সম্পাদক মোঃ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন, প্রচার সম্পাদক মোঃ জাহির ও সকল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ সুরবিতানে শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মধ্যে নগদ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে তরুণ উদ্যোক্তা তানভীর তোহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ..বিস্তারিত
২০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকাস্থ রূপম দাসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় ৩৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত ..বিস্তারিত
মোহাম্মদ কামরুল হাসান ॥ শায়েস্তাগঞ্জে সন্ধ্যা রাতে বিকাশ ব্যবসায়ীকে অজ্ঞান করে ক্যাশ বাক্স থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্টেশন রোডের ধন মিয়া মার্কেটে মনসুর টেলিকমে এ ঘটনা ঘটেছে। বিকাশ ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, তার ছেলে আশিক মিয়া মসজিদে এশার নামাজ পড়ে দোকান খোলে বসে। এসময় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামি সফিক মিয়াকে (৪৫) আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের হরিপুর এলাকা থেকে তাকে আটক করে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সফিক হবিগঞ্জের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডজনের অধিক মামলা রয়েছে। তাছাড়া আদালত থেকে মাদক মামলায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এসআই সুজন শ্যামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল শহরতলীর বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র। পুলিশ জানায়, নজরুল স্ত্রীকে মারধোর করে বাড়ি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগরের বাসিন্দা সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ ও হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের পুরাতন হাসপাতাল সড়কে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে এক সালিশ বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি হয়। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে উমেদনগরের মৃত তমিজ আলীর পুত্র সাংবাদিক উজ্জল আহমেদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি টিম নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোঁফকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বানিয়াচং সেনা ক্যাম্প। অভিযানে ২০ বোতল বিদেশী মদ, ৫ লিটার বাংলা মদ, ৭টি স্মার্ট ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিনের ভাঙাচোরা চলাচলের অনুপযোগী নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে লাল-সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক নবীগঞ্জ-রুদ্রগ্রামের এই সড়কটি। এ উপজেলার পানিউমদা, গজনাইপুর, দেবপাড়া ..বিস্তারিত
বিএসএফ বিজিবিকে জানিয়েছে ভারতে পোস্ট মর্টেম রিপোর্টে বলা হয়েছে জহুর আলী হার্টএ্যাটাকে মারা গেছেন ॥ বাংলাদেশে পুনরায় পোস্ট মর্টেম ছাড়াই দাফন আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারতে উদ্ধার হওয়া জহুর আলীর লাশ হস্তান্তর করেছে দেশটির খোয়াই থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাল্লা সীমান্তের নোম্যান্সল্যান্ডে চুনারুঘাট থানা পুলিশের ..বিস্তারিত
হবিগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার পৌরভবন সভাকক্ষে অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনে নানা মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা হয়। শহরের রাস্তায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ নানা বিষয়ে সভায় গুরুত্বারোপ ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ ক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, শাহ সুলতান আহমেদ, এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, মো. ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন ..বিস্তারিত
আঞ্জুমান মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা ৮০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষ এর লাশ দাফন করেছে। গতকাল জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া। প্রসঙ্গত, ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করায় মাধবপুর সীমান্তে দালাল ও নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে বারোটায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় নোম্যান্সল্যান্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করেন। ধৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকা থেকে ভারতীয় ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আলমগীর কবির ওই এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো-ট-২৪-৬৫৪৩) নম্বরের একটি ট্রাক আটক করেন। এ সময় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলডুকি গ্রামের হাবিবুর রহমানের ..বিস্তারিত
বৈধ ব্যবসায়ীদের দিতে হবে না কোন চাঁদা বা টাকা ॥ থাকবে না জুয়া স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী পইল মাছের মেলা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মেলা উদযাপন উপলক্ষে এক বিশেষ সভা বৃহস্পতিবার বিকেলে পইল ঈদগাহে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, মেলায় কোন ধরনের চাঁদা কিংবা বা টাকা নেয়া হবে না। এ ছাড়া সব ধরনের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাসার মালিক বেনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বেনু মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধুলিয়া গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়- যমুনা স্পিনিং মিলের কর্মচারী জনৈক মহিলা (৩৪) বড়ধুলিয়া গ্রামের বেনু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ সুযোগে বিভিন্ন সময় ভাড়া উত্তোলনের অজুহাতে বাসায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি রুজু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি আলমগীর কবির এজাহারের ভিত্তিতে মামলা রুজু করেন। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি। এছাড়াও মামলায় ভাদেশ^র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান সাহেদ, উবাহাটার সাবেক চেয়ারম্যান রজব আলী, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে নিরীহ ব্যক্তির পুকুর দখলের অভিযোগ উঠেছে সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামী মো. জামাল উদ্দিন এর বিরুদ্ধে। আর তার সাথে থেকে সহযোগিতা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি রফিক মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের নেতৃত্বে একই গ্রামের ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সৎসঙ্গের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জনের আয়োজনে বুধবার রাত সাড়ে ৭ টায় নবীগঞ্জ পৌরসভার শিবপাশাস্থ বাসায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান, ইস্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দবাজারে ভান্ডারা বিতরণ। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি ..বিস্তারিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলা থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের রক্ষা করতে উৎকোচ গ্রহণের অভিযোগ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৯ জন শহীদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে রক্ষা করতে ..বিস্তারিত
বিজিবি জানিয়েছে জহুর আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন ॥ মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তের ওপারে ভারতের গৌরনগর এলাকায় বাংলাদেশী এক ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে গেছে খোয়াই থানা পুলিশ। স্থানীয়দের ধারণা তাকে সেখানে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সূত্র জানায়, মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল বাশারের ছেলে আবু মুছার নিকট থেকে ২২ লাখ টাকা নেয় উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চকরাজেন্দ্রপুর গ্রামের সেলিম আহামেদ (আলীম) মিয়ার স্ত্রী মোছাঃ রুনা ..বিস্তারিত
যুবদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বরাবরই মানুষের সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করে। বিএনপি সব সময় মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করে। এ জন্য বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, ..বিস্তারিত
শহরে চুরি রোধ ও বিদ্যমান ভ্যাট বহাল রাখার দাবি হবিগঞ্জে দিন দিন চুরি বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যমান ভ্যাট বহাল রাখার দাবিতে হবিগঞ্জ জেলা বস্ত্র মালিক সমিতি প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশের পর জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান ও পুলিশ সুপার রেজাউল হক খান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা বস্ত্র মালিক সমিতির পক্ষ ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়স্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেছেন- খেলাধুলা শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেয়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের আকন্দ মহল্লায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা গউছ লস্করের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। জানা যায়, আখন্দ মহল্লার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গউছ লস্করের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে রাসেল মিয়া গংদের বিরোধ চলে আসছে। সোমবার এ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঘুরাবই গ্রামের তাউছ মিয়ার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জমিতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাউছ মিয়া ঘটনাটি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেছেন। তাউছ মিয়া জানান- পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর প্রাইমারী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত কামাল উদ্দিন খানকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল প্রতিপক্ষকে কুপিয়ে গুরুতর জখম করার এজাহারভূক্ত আসামী। প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে পুলিশ গ্রেফতার করছে না। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি দলবল নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার বিবরণে জানা যায়, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল তার প্রতিপক্ষ শামসুদ্দিন আহমেদকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি কুপিয়ে গুরুতর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের লতিফ ট্যুরিজম এর স্বত্ত্ব¡াধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন মুরাদ এর পিতা মেসার্স মুন্সী এন্ড সন্স এর স্বত্ত্ব¡াধিকারী হাজি মোহাম্মদ মহিউদ্দিন মুন্সী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ জোহর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর প্রেসক্লাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে হঠাৎ প্রেসক্লাব ভবনে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর প্রেসক্লাব ভবনের ছাদে কে বা কারা পুরাতন কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে দাউ দাউ করে আগুন জ¦লে উঠলে ফায়ার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উবাহাটা গ্রামের মকবুল হোসেনের পুত্র শাহ মোস্তফা (৪০) ও দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র সুমন মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৫০ ..বিস্তারিত
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বিষয়টি জানানো হয়েছে। শিক্ষক কামাল হোসেন অভিযোগ করেন- আওয়ামী সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসন ক্যাডারে পদায়নকৃত কর্তা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসির নেতৃত্বে এসআই আবুল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সুরাবই গ্রামের কালা মিয়ার পুত্র রুবেল মিয়া। তার বিরুদ্ধে একটি মামলায় দেড় বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা ..বিস্তারিত
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। পাহাড়ি অঞ্চল, চা বাগান, নদীপাড় ও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি হয়। সাম্প্রতিক বছরগুলোতে শীতের সময় ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষজন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, চা বাগানের বয়স্ক নারী-পুরুষ, শিশু ও ভাসমান মানুষ শীতে বেশি কষ্ট পায়। এইসব শীতার্ত মানুষের ..বিস্তারিত
এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিএনপি নেতা আজমত আলী ঢাকায় পুলিশের ছোড়া গুলিতে মারা যান। ৫ আগস্ট সোমবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ প্রায় ৫ মাস অতিবাহিত হলেও এখনও কান্না থামছে না শহীদ আজমত আলীর পরিবারের। অভাব অনটনের মাঝে ছোট ছেলে-মেয়ে নিয়ে ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ..বিস্তারিত
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ উৎপাদন মৌসুমে দেশের অন্যতম ন্যাশনাল টি কোম্পানির (এনটিসির) ১২টি বাগানে টাকার অভাবে শ্রমিক কর্মচারীদের মুজুরি বেতন দিতে না পারায় গত আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বাগান বন্ধ ছিল। এর প্রভাব পড়েছে দেশের জাতীয় চা উৎপাদনে। এছাড়া টাকার অভাবে সব বাগানে সময়মতো সার দিয়ে পরিচর্যা না করতে পারায় গত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের গোপালপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শুক্রবার বিকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে কিশোরদের ক্রিকেট ..বিস্তারিত
অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে ৭২ ঘন্টা মধ্যে বাহুবলের মিরপুর হতে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জানা যায়, গত বুধবার (১ জানুয়ারি) হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজীব অপহৃত হন। তার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় আব্দুল ..বিস্তারিত
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনের নেতৃত্বে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দাউদনগর বাজার রেলওয়ে গেইট এলাকা থেকে এ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনের সভাপতিত্বে ও এমএ মান্নান বকুলের পরিচালনায় আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি টিপু সুলতান, ..বিস্তারিত
নবীগঞ্জ বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দারুল হিকমা মাদ্রাসার অন্তর্ভূক্ত বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাওলানা মাহদী হাসান বলেছেন- জানি না বলে ফরজ কাজ তরক করার বা এড়িয়ে চলার সুযোগ নেই। আপনি যদি বিয়ে করতে চান তাহলে বিয়ের ফরজ সম্পর্কে আপনাকে জানতেই হবে। কোনো মহিলার ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জে শিল্পদূষণ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পথসভা করে এ দাবি করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার্স। শুক্রবার (৩ জানুয়ারি) ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিলের নেতৃত্বে জেলার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া এলাকা পরিদর্শন ও পথসভা করা হয়। এতে উপস্থিত ছিলেন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সর্বাগ্রে প্রয়োজন সংস্কার। এরপর ২৪ এর হতাহতদের বিচার। তারপর হবে নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানে এত আত্মত্যাগের পর আমরা কোন ভাবেই চাই না দেশে আবারও ২৪ ফিরে আসুক। গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করে নষ্ট পচা রাজনীতিকে ঝেটিয়ে বিদায় করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা প্রয়োজন। ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর নতুন আরেকটি গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। ..বিস্তারিত