মো. মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে করাতকল স্থাপন ও পরিচালনার দায়ে একটি করাতকল উচ্ছেদ ও ২টি করাতকলকে জরিমানা করা হয়। শুক্রবার রাতে এ তথ্য জানান শায়েস্তাগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ও রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ অভিযান পরিচালনা করেন। ..বিস্তারিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ মহিলার লাশ দাফন করেছে। গতকাল জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া। প্রসঙ্গত, ২ জানুয়ারি আজমিরীগঞ্জ পৌরসভার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের আলোচিত জুয়াড়ি পবলু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ইনাতখানী মহল্লার চনু মিয়ার বাড়ী থেকে জুয়া খেলারত অবস্থায় বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পবলু মিয়া উপজেলার মজলিশপুর মহল্লার কদ্দুছ উল্লার পুত্র। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়া খেলারত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সালমান তালুকদার জুনাইদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান এর নির্দেশে শয়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এসআই নয়নমনি দেব সহ একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে দেউন্দি এলাকায় ..বিস্তারিত
সংবাদদাতা ॥ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাজী আব্দুল বারিক কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফডিইবি’র হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ..বিস্তারিত
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল মাধবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক শফি কাইয়ূম ও সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়। তাঁতীদল মাধবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটিতে আহ্বায়ক মোঃ কামাল মিয়া, যুগ্ম-আহ্বায়ক মোঃ শহিদ মিয়া সরদার, আল এমরান মুন্না, মোঃ হুমায়ুন কবির, মোঃ ..বিস্তারিত
তিন বন্ধু মোটর সাইকেলে সিলেট যাবার পথে ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অশ্লীল নাচ-গান বন্ধের দাবি জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বামৈ কাটিহারা গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে মোঃ ওবাইদুল ইসলাম টিটু, নিজবা হোসেন মিঠু, মোঃ আতিক হাসান, মোঃ ইউনুস মিয়া সহ ৬ জন একটি লিখিত অভিযোগ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শুরুর পূর্বে ২৪ এর আন্দোলনে হবিগঞ্জে ছাত্রদলের শহীদ রিপন শীলের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীটি হবিগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে সমাপ্ত হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৩ জন শিক্ষক-কর্মচারির মধ্যে ২০ জনেরই নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠেছে। কারও বিএড সনদ অগ্রহণযোগ্য, কারও নিয়োগে নেই কমিটির অনুমোদন, আবার কেউ পুরুষ হলেও মহিলা কোটায় নিয়োগ পেয়েছেন। শুধু তাই নয়, জাল সার্টিফিকেটে চাকরি পেয়েছেন একাধিক কর্মচারিও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্তকৃত) মো. ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে হবিগঞ্জের জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ভবঘুরে কিংবা শ্রমজীবী, পাহাড় ও গ্রামের নিম্নআয়ের মানুষগুলো ঠান্ডায় কাবু হয়ে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপদে আছেন পরিবারের সদস্যরা। শীতের দাপটে শহর, পাহাড় ও গ্রামাঞ্চলের ..বিস্তারিত
উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায় (৮৫) পরলোকগমন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরের বীর সেনানী বিজয় ভূষন রায় বিজয়ের মাসের শেষদিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার নববর্ষের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম রেজাউল কবীর, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এ জেড এম ইকবাল, স্কুলের দাতা সদস্য হাজী মোঃ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাব এর ২০২৫ সালের নয়া কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাইফুল ইসলামকে সভাপতি ও দৈনিক খোলা কাগজ এর চুনারুঘাট প্রতিনিধি আঃ রাজ্জাক রাজুকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ কদ্দুছ আলী (করাঙ্গী নিউজ ..বিস্তারিত
আশিস দাশ সভাপতি ও লিটন গোপকে সাধারণ সম্পাদক করে ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভাপতি আশিস দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন গোপ। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি রাসেল তালুকদার, কাওসার আহমেদ চৌধুরী ও স্বাক্ষর চক্রবর্তী, যুগ্ম সাধারণ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ সড়কে এক ফার্মেসিতে আমোদফূর্তি করার সময় জনতার হাতে ধরাশায়ী হয়েছে যুবক-যুবতী। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সরকারি বৃন্দাবন কলেজের বিএ ১ম বর্ষের ছাত্রী বাদি হয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। সূত্র জানায়, বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাঙ্গর ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগান নিয়ে বানিয়াচংয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবময় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় বানিয়াচং স্মৃতিসৌধ এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বড় বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে সূর্যতরুণ ইউনাইটেড ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের শাকিরমোহাম্মদ বাজারে এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মহিন তরফদার উজ্জলকে সভাপতি ও মোঃ মাহবুবুর রহমান জাহেদকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- শাহিন তালুকদার সিনিয়র ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএসটিআই এর লাইসেন্স না থাকায় বাহুবলের ৩ ইট ভাটাকে ৭৫ হাজার টাকা এবং হাইওয়ের পাশে অবৈধভাবে বালু স্তুপ করে রাখায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বাহুবল উপজেলায় বিভিন্ন আইনে একাধিক ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক-এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা ..বিস্তারিত
বৃন্দাবন দাসের মা মহামায়া দাস বলেছিলেন আমার ছেলের নামে কলেজের নামকরণ করা হলে এর মাঝেই আমি বেঁচে থাকবো মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ শহরের প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য আরো জানান, নদীয়া চাঁদ চৌধুরী বিথঙ্গল যাওয়ার পর আখড়ার মোহন্তের কাছে বৃন্দাবন দাসের পরিবার সম্পর্কে জানতে চান। তখন মোহন্ত আখড়ার পশ্চিম পাশের বাড়িটি বৃন্দাবন ..বিস্তারিত
স্কোয়াশে লাভবান কৃষক সানু মিয়া মো. মামুন চৌধুরী ॥ বাহুবল উপজেলার ভুলকোট গ্রামে হলুদ ও সবুজ রঙের স্কোয়াশ চাষ করে লাভবান কৃষক মো. সানু মিয়া। সড়কের পাশ দিয়ে যাতায়াতকালে তাকালেই নজর আটকে যাবে। মাত্র ৮ শতক জমিতে সবুজ ও হলুদ রঙের স্কোয়াশের বাম্পার ফলন হয়েছে। কৃষক মো. সানু মিয়া স্কোয়াশের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে প্রায় সব শ্রেণিতে পরীক্ষা বাতিল করা হয়েছিল। তৃতীয় শ্রেণি পর্যন্ত ছিল শুধুই শিখনকালীন মূল্যায়ন। তবে চতুর্থ ও পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালুর আগেই তা বাতিল ঘোষণা করা হয়। ফলে এ দুই শ্রেণিতে চলতি বছরও নিয়ম অনুযায়ী হয়েছে বার্ষিক পরীক্ষা। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শেষ সময়ে তড়িঘড়ি বার্ষিক ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সরকারি কর্ম কমিশন পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধ-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষা ফি কমিয়েছে সরকার। সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে একাধিক বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন সংগঠনের নেতারা। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, বাস ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলি ডে। আজ সকল ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে, নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। সেগুলোতে শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বর্ষের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো ..বিস্তারিত
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ ডেস্ক রিপোর্ট ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির বাইরে স্কুল বন্ধ থাকবে ৭৬ দিন। সোমবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিরাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটির মধ্যে ২ মার্চ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) জমকালো আয়োজনে জেলার সকল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব মিলনায়তন। সাংবাদিকদের পদচারণায় প্রেসক্লাব ও তার আশপাশ মুখরিত হয়ে উঠে। সকাল ১১ টায় জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকদের টি শার্ট ও খাবার কুপন তুলে দেয়া ..বিস্তারিত
মানুষের কৌতুহল মিটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এর ফলে সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। তবে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার বলেছেন- দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মফিল মিয়া চৌধুরী হত্যাকান্ডের দুদিনের মধ্যেই এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলমের নির্দেশে এসআই ফয়সাল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুছিকান্দি পূর্ব পাহাড়স্থ ছোটজাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৬ বছরে দেশের সবগুলো প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জে মানুষের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিয়েছে। পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে। ভাইয়ে ভাইয়ে রাজনীতি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করেছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের আগেও আমরা একে অপরের সাথে মিলে মিশে থেকেছি। ..বিস্তারিত
দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কায়সার রহমান এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তার প্রতি অনাস্থা দিয়েছেন ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া অনাস্থায় তারা উল্লেখ করেন- ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সরকার মনোনীত ৬/৭ বছরের অভিজ্ঞ উদ্যোক্তা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগঞ্জ বাজারে সরকারি রাস্তা ও রাস্তার পাশের ফুটপাত দখল করে দোকানঘর নির্মাণ করেছেন যুবলীগ নেতা দুলন মুসারফ। এতে ওই রাস্তায় চলাচলকারী গাড়ি চালক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীসহ হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে কাজীরগঞ্জ বাজারের মার্কুলী রোডে যুবলীগ নেতা দুলন মুসারফ দলীয় ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ঘুরাবই গ্রামে পুরুষশূন্য বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৬ টা থেকে ৭ টার মধ্যে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সৌদি ফেরত ছায়েদ মিয়া। ছায়েদ মিয়া জানান, হামলাকারীরা ঘরের দরজা জানালা আসবাবপত্র ভাংচুর করে পাসপোর্ট, মোবাইল, স্বর্ণালঙ্কার, বিদেশি কম্বল, পানির পাম্প, ৫০ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মুক্তিযোদ্ধা ও সেনা পরিবারের ফিসারির ভূমিসহ ভিটা দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পলাশ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ওইদিন উপজেলার সৌলরী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শায়েস্তাগঞ্জ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- শায়েস্তাগঞ্জ (সিপিসি-৩) ক্যাম্পের একটি আভিযানিক দল গত শুক্রবার রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন বিরামচর ও কাজিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে। ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের ধর্ষণ মামলার আসামী শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার এসআই সজল চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামী বস্তি কদমতলী গ্রামের মৃত জয়নাল মিয়ার পুত্র শাহিন মিয়া (৪০) কে গ্রেফতার করে। গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগান কদমতলী এলাকায় ধর্ষণের ঘটনাটি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকা থেকে গরু চুরি করে সিএনজিতে করে পালিয়ে যাওয়ার সময় বেলঘর এলাকায় দুই গরু চোরকে জনতার সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকশাইর গ্রামের টুকেন দাস তার একটি গরু পাশের রাস্তায় ঘাস খাওয়ার জন্য দিয়ে আসেন। রাস্তা নির্জন দেখে উপজেলার চৌমুহনী ..বিস্তারিত
হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রানার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহীদের ইন্তেকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির শোক প্রকাশ করেছেন। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ শাহীন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত শাহীন মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান- রবিবার বেলা সোয়া ১ টার দিকে র‌্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশত লোক আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ভাদিকারা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ও নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা (দাসপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, গত বুধবার ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে আরিফের সাথে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে একই বাড়ির কুনু মিয়ার কথা কাটাকাটি হয়। এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর নিখোঁজ রয়েছেন। তাকে না পেয়ে পরিবারে বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। বৃহস্পতিবার রাতে উপবন ট্রেনে ঢাকায় যাবেন বলে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে পরিবারের লোকজনের মাঝে সন্দেহ সৃষ্টি ..বিস্তারিত
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সহযোগিতা কামনা স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার জায়গায় আবারও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আখড়ার জায়গা উদ্ধারের জন্য আখড়া কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ ..বিস্তারিত
নাফিসা ইসলাম বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জের ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ‘বেস্ট অব দ্য স্টুডেন্ট’ এর মর্যাদা অর্জন করেছে। মাউন্ট এভারেস্ট কেজি এন্ড হাই স্কুলের শিশু শ্রেণির এই ছাত্রী বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় বেস্ট অব দ্য স্টুডেন্টের ২য় স্থান অর্জন করে। সে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা ও দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার নজরুল ..বিস্তারিত
বানিয়াচংয়ে মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চলের তরুণদের মাদক ও মোবাইল আসক্তিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও গ্রামবাসীরা। এ লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট। বিতরণ করা হয়েছে ফুটবল, জার্সিসহ খেলার বিভিন্ন সামগ্রী। এতে উৎফুল্ল হাওরপাড়ের কিশোর ও তরুণরা। হাওরাঞ্চলের বিভিন্ন ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ছালেক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)। বৃহস্পতিবার দিবাগত রাতে লাখাই থানার একদল পুলিশ মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে ..বিস্তারিত
অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকাবাসীর উদ্যোগে অপরাধমূলক কর্মকা- বন্ধ করতে কমিটি করা হয়। এরপর থেকে এলাকাবাসীর নেতৃত্বে যুবসমাজ সম্মিলিত কমিটির মাধ্যমে মাদক সেবন, বিক্রয় ও চুরি ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এছাড়াও অপকর্মের সাথে জড়িত এক ডজনেরও বেশী মাদক কারবারী ও সেবনের সাথে জড়িতদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ..বিস্তারিত