স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ আদেশ দেন। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানা পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে সুহেল দাস (২৫)। সূত্র জানায়, লাখাই থানা পুলিশের এসআই বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত মঙ্গলবার দিবাগত রাতে মোড়াকরি বাজারে অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের ..বিস্তারিত
পায়েছ আহমেদ সভাপতি আবু রায়হান চৌধুরী সাধারণ সম্পাদক হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর শহরের তিনকোনা পুকুর পাড়স্থ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাইফুদ্দিন জাবেদের সভাপতিত্বে ও পায়েছ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির বিগত দিনের কাজের বিবরণসহ ভবিষ্যতে করণীয় বিভিন্ন কর্মকান্ডের আলোচনা করা হয়। সভায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে প্রধান শিক্ষক কামাল উদ্দিনের অব্যাহতি কার্যকর ও একজন সৎ, নিষ্ঠাবান ও দুর্নীতিমুক্ত প্রধান শিক্ষক মনোনীত করার দাবী তুলে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দিয়েছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন। ৫ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল স্বাক্ষরিত আবেদন পত্রে ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সরকারের পট পরিবর্তনে লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিলের দাবির মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা সংশোধনের লক্ষ্যে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ ফল প্রকাশ করা হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, এইচএসসি ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ের পরীক্ষা ..বিস্তারিত
হবিগঞ্জ পৌরসভা আয়োজিত কর মেলার ২য় দিনে পৌরকর আদায় হয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৯শ ৪ টাকা। এর মধ্যে সরকারী হোল্ডিং হতে ৭ লাখ ৯৭ হাজার ৭শ ৭১ টাকা। বেসরকারী হোল্ডিং হতে আদায় হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ১শ ৩৩ টাকা। মেলার ১ম ও ২য় দিন মিলে পৌরকর আদায় হয়েছে ৬০ লাখ ৪৫ হাজার ৯ ..বিস্তারিত
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন বললেন স্টাফ রিপোর্টার ॥ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে যাতে ব্যবসায়ীরা ভূমিকা রাখতে পারেন, সেজন্য ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ভারতসহ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন না করতে বৈদেশিক মুদ্রা বিনিময়ের অথরাইজড ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব দেশের সঙ্গে শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ..বিস্তারিত
মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক যুবক নিহত ও অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চক হাবিজপুর প্রকাশিত বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী বিল্লাল মিয়া, ননদ সুরমা ও ননদের স্বামী সাইফুলকে আসামি করে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের ..বিস্তারিত
পৌরকর মেলায় জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান পৌর প্রশাসক প্রভাংশু সোম মহান বললেন- শারদীয় দুর্গোৎসবের আগেই ব্যাকরোডের গর্ত ভরাটসহ রাস্তা মেরামত করা হবে স্টাফ রিপোর্টার ॥ ‘হবিগঞ্জ পৌরসভার কর আদায়ের পরিধি দিন দিন বাড়ছে, আদায়ের পরিমাণও বাড়ছে। সময়মতো পৌরকর পরিশোধ করলে পৌরসভার কাজ করার সক্ষমতাও বাড়বে। ফলে সঠিকভাবে নাগরিক সেবা দেয়াও সম্ভব হবে।’ হবিগঞ্জ ..বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় বাম চোখে ঝাপসা দেখছে। শুধু তাই নয় তার মুখে আঘাতের কারণে দাঁতেও সমস্যা দেখা দিয়েছে। সুচিকিৎসার জন্য পুনরায় ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছে আহত হৃদয়। এখানে চিকিৎসকরা বলছেন হৃদয়ের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় বাম চোখে ঝাপসা দেখছে। যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে সে। অপরদিকে, তার দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আবুল কাশেম শিবলু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরেই বেড়াচ্ছেন না, তাকে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানাদিতে। গতকাল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের হারের গজা বিলে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও বালি উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৪ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জনৈক মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে বিলের নিম্নাংশে ড্রেজার মেশিন, মেশিন সংযুক্ত বালি উত্তোলনের সরঞ্জামাদি পরিচালনার ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাঁও বাজারে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ করা হয়েছে। অভিযানকালে ২ জনকে আটক করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এসময় ফুড অফিসারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট ..বিস্তারিত
মোঃ আব্দুর রকিব ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির (ইনক) পক্ষ থেকে হবিগঞ্জ জেলার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সভা কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ..বিস্তারিত
‘পৌরবাসীর উন্নয়নে/ কর দেব খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২৪’ উদ্বোধন করলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ নয়মৌজা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মুজিবুর রহমান ও নবীগঞ্জ ইউসিবিএল ব্যাংক শাখার ব্যবস্থাপক মুশফিক উস সালেহীন। নবীগঞ্জ পৌর কর নিরূপণ কমিটির আহ্বায়ক ও ৭ ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীর ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) চন্ডিছড়া, সাতছড়ি ও পারকুল চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চন্ডিছড়া চা বাগানে সাড়ে ৯শ’ চা শ্রমিক বাগানে কাজ বন্ধ রেখে মানববন্ধন পালন করে। এসময় বাগান পঞ্চায়েত সভাপতি রনজিত কর্মকার, পুস্প বাউড়ি, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্ব¡র এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, মঙ্গলবার ভোররাতে বিজিবি’র একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ১০ হাজার কেজি ভারতীয় চিনি ..বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা ॥ ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ব্যাংক প্রাঙ্গনে শাখা ব্যবস্থাপক ও এভিপি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আবদুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইসলামি ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিএনপি নেতা জিকে গউছ, শেখ সুজাত মিয়া ও তালহা চৌধুরীর ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। নবীগঞ্জ ..বিস্তারিত
বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রঙ্গু মিয়া। রবিবার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের উপস্থিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান-১ রঙ্গু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। রঙ্গু মিয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নের সকল মেম্বার, মহিলা মেম্বারসহ ..বিস্তারিত
৩৯ জন অবৈধ দখলদার চিহ্নিত ॥ দ্রুতই শুরু করা হবে উচ্ছেদ অভিযান সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বিভিন্ন সরকারি খাল ও হাটবাজারের ভূমি অবৈধভাবে দখলদারদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন। জানা যায়, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বেকীটেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সরকারি খাল ও উপজেলার বিভিন্ন হাটবাজারে ..বিস্তারিত
তীব্র গরমে এক সপ্তাহে ১৯ নবজাতক ও দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তীব্র গরমের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত শিশুদের হাসপাতালটিতে এনে ভর্তি করছেন অভিভাবকরা। রোগীর সংখ্যা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে নবজাতকদের বিশেষায়িত সেবা কেন্দ্র (স্ক্যানুতে) শয্যার বিপরীতে ১০ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা বুল্লা ইউপি ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি পৌর বিএনপি’র সম্পাদক আলাউদ্দিন আল রনি। অন্যান্যের মধ্যে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেই সাথে জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোঃ ফখরুল ইসলাম ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ করেছে। সোমবার হবিগঞ্জের বানিয়াচং এর নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এসব ধানের চারা বিতরণ করা হয়। এগুলো বিতরণ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্মন ও এসেড হবিগঞ্জের প্রধান জাফর ইকবাল চৌধুরী। উল্লেখ্য, আগস্ট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার ৬নং আসামি সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) বিজিবি’র টাস্কফোর্স এর গ্রেফতারের বিষয়টি গুজব বলে দাবি করা হয়েছে। এদিকে সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে বিজিবি’র টাস্কফোর্স গ্রেফতার করেছে এমন একটি সংবাদ মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে সামাজিক ..বিস্তারিত
ছারছীনা দরবার শরীফের গদ্দিনশীন পীর ও আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন বলেছেন, মুমীন মুসলমানের ঈমানের পরিপূর্ণতা লাভ করবে তখনই যখন তাঁর আক্বিদা হবে বিশুদ্ধ এবং জীবন হবে নেক আমলে ভরপুর। মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি, নৈকট্য ও তার দিদার লাভের জন্য সহীহ্ আক্বিদা এবং নেক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে ৩দিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এক বিজ্ঞপ্তিতে বলেন- হবিগঞ্জ পৌরসভার সম্মানিত পানির গ্রাহক ও পৌর করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং উদ্বুদ্ধকরণে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রোজ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় স্থানীয় বাড্স কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি তাহমিনা বেগম গিনি। সভায় বক্তৃতা করেন বাপা জেলা কমিটির ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনঃ বিবেচনার জন্য মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমম্বয় কমিটি। সোমবার দুপুরে শহরে পিডিবির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমরেড পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যকসের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ৭ থানার ওসি ও এক ইন্সপেক্টরকে বদলী করা হয়েছে। গতকাল সোমবার (২৩ সেপ্টম্বর) পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়। আদেশে হবিগঞ্জ সদর থানার ওসি মো. নূরে আলমকে নৌ-পুলিশ, লাখাই থানার ওসি মো. আবুল খায়েরকে পিবিআই, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোবারক হোসেন ভূইয়াকে হাইওয়ে পুলিশ, আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দিনদুপুরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনা ঘটেছে। এতে শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বাণিজ্যিক এলাকাস্থ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ছিনতাইর ঘটনা ঘটে। জানা যায়, ঢাকার বাদামতলী এলাকার ফলের পাইকারী ব্যবসায়ী বাবুল রায় গতকাল শনিবার হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ফলের টাকার জন্য তাগাদা ..বিস্তারিত
প্রায়ই বন্ধ থাকে বুল্লা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ॥ জনগণ সেবা বঞ্চিত সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত বুল্লা বাজারে অবস্থিত বুল্লা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জনবল সংকটের কারণে প্রায়ই বন্ধ থাকে। প্রতিনিয়ত সেবা বঞ্চিত হচ্ছেন হাজার হাজার স্বাস্থ্য সেবাগ্রহীতা সাধারণ জনগণ। বছরের পর বছর বুল্লা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এর স্বদেশ আগমন উপলক্ষে হবিগঞ্জে দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। বিএনপির অত্যন্ত জনপ্রিয় এই নেতা প্রায় ১৪ বছর পর দেশে ফিরলেন। শনিবার দুপুরে হবিগঞ্জ ..বিস্তারিত
সৈয়দ মিজান ইব্রাহীম ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ “স্বাধীন উদ্যোক্তা পরিবার”-এর দ্বিতীয় মিট আপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরতলীর র্গ্যান্ড নবাব রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিট আপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গ্রুপ এডমিন এ.এইচ.এম শিবলী খানের সভাপতিত্বে ও এম সেকুল ইসলাম সর্দারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ..বিস্তারিত
লস্করপুরে ত্রাণ বিতরণকালে জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ নেতারা জনগণের রক্তচুষা টাকা দিয়ে গাড়ি বাড়ি বানিয়েছিল। কিন্তু সেই বাড়ি গাড়ি ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছে, সন্ধ্যায় বাতি জ্বালানোর মত কেউ নেই। পাপ বাপকেও ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি রাজিব দেব রায় রাজু’র পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সনজিত দেব রায় সুবল (৬৫)’র মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, নির্বাহী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পাহাড়ি টিলা কেটে মাটি নেওয়ার অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধার ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও’র বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গেদু মিয়ার ছেলে রাজু মিয়া ও একই গ্রামে মৃত নওয়াব ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানের সামনে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মুখে এলোমেলোভাবে গড়ে উঠেছে ব্যাটারী চালিত ইজিবাইক টমটম স্ট্যান্ড। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। শায়েস্তাগঞ্জ একটি ব্যস্ততম প্রথম শ্রেণির পৌর শহর। এই শহরের পাশ ঘেষে বয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক। তবে মহাসড়কের দেউন্দি রাস্তা মোড় থেকে ..বিস্তারিত
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের প্রধান উপদেষ্টা মীর নেওয়াজ আলী নেওয়াজ, তরুণ দল এর উপদেষ্টা প্রফেসর ডক্টর জাকারিয়া লিংকন। এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীর ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) ৪টি চা বাগানের সাড়ে ৩ হাজার শ্রমিক গত ৪ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছে না। গত ২২ আগস্ট সাপ্তাহির মজুরির অর্ধেক করে টাকা দেওয়ার পর আর্থিক সংকটে তাদের মজুরি প্রদান বন্ধ হয়ে যায়। শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১২ সেপ্টেম্বর বকেয়া না দিয়ে এক সপ্তাহের মজুরি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাইফুল মিয়া (২৫) নামে চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজিজুল হক। সেই সাথে সাইফুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় দেন। স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ২০১৬ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর সার্কেল অফিসের কম্পাউন্ডের ভিতর থেকে ছালার ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার সার্কেল অফিসের ভিতরে দেয়ালের কাছে শর্টগানটি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে মোড়ানো ব্যাগটি খুলে দেখতে পান একটি শর্টগান। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরের হাফিজুল ইসলাম খান নামে এক মাদক ব্যবসায়ীকে প্রবেশনাল সাজা দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজিজুল হক এ আদেশ দেন। রায়ে উল্লেখ করা হয়- হাফিজুল ইসলাম ৩ দিন আদালতের আশপাশের ময়লা আবর্জনা পরিস্কার করবে। আদালতের পেশকার বাবলু মিয়া এ তথ্য নিশ্চিত ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

