পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলু, পেঁয়াজ, রসুনসহ মসলা জাতীয় পণ্যের দাম। এক কেজি আলু কিনতে ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। যা কিছুদিন আগেও ৫০ টাকা ছিল। এছাড়া ভারত পেঁয়াজ রপ্তানি শুরু করলেও প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে বেড়ে হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা। বেড়েছে সব ধরনের ..বিস্তারিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নয়া এডহক কমিটির অনুমোদন দিয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক পত্রে গত ৩ জুন হবিগঞ্জের জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা কালচারাল অফিসার হবিগঞ্জকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের আলোকে জেলা প্রশাসক মনোনীত প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ভিসি ড. জহিরুল হক শাকিল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নুরুল হক কবিরের পিতা আলহাজ্ব জবরু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সন্তানসহ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ১৫ দিন পর পারভিন বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পারভিন বেগম উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। গত ১৫ দিন পূর্বে সে একই ইউনিয়নের আলমপুর গ্রামের রুয়েল মিয়ার সাথে পালিয়ে যায়। ১৫ দিন পর ওই গৃহবধুর লাশ উদ্ধারকে কেন্দ্র করে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ১৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তাছাড়া চিনি পাচারে কারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ ..বিস্তারিত
ভিডিও কনফারেন্সে মেয়র আতাউর রহমান সেলিম প্রস্তাবিত ই-সার্ভিস চালু হলে পৌর নাগরিকগণ ঘরে বসেই বিভিন্ন প্রকার সনদ নিতে পারবেন স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকার সেবাকে ডিজিটালাইজড করে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ার লক্ষ্যে অনলাইন সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষ হতে এ ভিডিও ..বিস্তারিত
নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণসহ দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর পক্ষ থেকে ‘হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবীতে’ জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ..বিস্তারিত
হবিগঞ্জের মাধবপুরে দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে যায়যায়দিন মাধবপুর প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র উদ্যোগে কেক কাটা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর গোলাপ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক সানাউল হক চৌধুরী ..বিস্তারিত
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” শ্লোগানের মধ্য দিয়ে আলোর পথে সামাজিক সংগঠনের পক্ষ থেকে সারাদিনব্যাপী বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন- স্কুল, মাদ্রাসা ও মসজিদে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য ও নোয়া পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও যুবদল সভাপতি জালাল আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে সিএনজি অটোরিকশা উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের অভিযোগ ওই সময় চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর শাশুড়ি এবং হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির এর মা মেহেরুন নেছা ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার ..বিস্তারিত
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৯শ’ বস্তা ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৫ ট্রাক ভর্তি ৯শ’ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। এ সময় চোরা চালানের সাথে জড়িত ..বিস্তারিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব আলী মীর, চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ্ প্রান্ত, সদস্য নোমান মিয়া, চুনারুঘাট উপজেলা ছাত্রনেতা কৌশিক মিয়া ও রাসেল মিয়ার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্ট সংলগ্ন রাস্তায় বাদি ও বিবাদীর মাঝে সৃষ্ট সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত হাজি ফজল করিমের ছেলে ছফিল মিয়া আদালতে একটি সিআর মামলা করেন। গতকাল ওই মামলার হাজিরার দিন ধার্য্য ছিলো। উভয়পক্ষই হাজিরা দিতে আদালতে আসে। হাজিরা শেষে ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে “করবো ভূমিকা পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে স্থাপিত পরিবেশ বান্ধব কোম্পানী পাইওনিয়ার ডেনিম লিমিটেড এ পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ফলজ, বনজ, ভেষজ গাছের চারা রোপন ও বিতরণ করা ..বিস্তারিত
ঘাতককে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয় স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শতক গ্রামে সন্তোষ কর্মকার নামে এক চা শ্রমিক সন্তানকে খুনের ঘটনায় মাসুম আহমেদ কাইসু (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। ..বিস্তারিত
মনুষ্য সৃষ্ট পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবি বাসযোগ্য পৃথিবীর দাবিতে শিশু-কিশোর সমাবেশ, আলোচনা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার হবিগঞ্জের বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গনে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে খোয়াই রিভার ওয়াটারকিপার, প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ..বিস্তারিত
কাইয়ুম তরফদার ভাইস চেয়ারম্যান ও চা কন্যা খাইরুন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা সহকারি রিটার্নিং ..বিস্তারিত
এরশাদ ভাইস চেয়ারম্যান ও আছমা মহিলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুরে ৪র্থ বারের মতো ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ এরশাদ ..বিস্তারিত
প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন চা কন্যা খায়রুন আক্তার স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফেরত পেতে প্রত্যেক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ৪র্থ ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোটগ্রহণ চলাকালীন সময় ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা। এ সময় কেন্দ্রে নিয়োজিত অফিসার-ফোর্সদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: ..বিস্তারিত
বাজেট ২০২৪-২৫ ডেস্ক রিপোর্ট ॥ আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে শুল্ক-করারোপ করা হতে পারে বেশকিছু পণ্য ও সেবায়। এতে বাড়তে পারে আইসক্রিম, বেভারেজ, ইট, এলইডি বাল্ব, তামাকজাতীয় দ্রব্য প্রভৃতি পণ্যের দাম। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি.এম সালামকে প্রাণ নাশের হুমকি ও সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশাহিদ আলী আশার বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। গতকাল বুধবার প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রেরিত এক বার্তায় সিনিয়র দুই সাংবাদিককে হয়রানী ও হুমকির প্রতিবাদ ..বিস্তারিত
বাজেট ২০২৪-২৫ ডেস্ক রিপোর্ট ॥ বাজেটে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কোন পণ্যের দাম কমতে পারে তার ওপর। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হবে আজ বৃহস্পতিবার। এবার নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে কর কমানো হয়েছে বেশকিছু পণ্যের। গুঁড়োদুধ, দেশে তৈরি মোটর সাইকেল, ল্যাপটপসহ অনেক পণ্যের দাম কমতে পারে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় আজ বুধবার ভোটগ্রহণ করা হবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে মাঠে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওড়ে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন- মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)। মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ সিলেটসহ দেশের ৩টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেয়া হয়েছে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, সিলেট, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এ কেমন বর্বরতা। মানুষের সাথে জেদ মেটাতে না পেরে অবশেষে দুই পশুকে বিষ খাইয়ে হত্যা করেছে পাষন্ডরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায়। জানা যায়, ওই এলাকার মনোয়ার হোসেন মনু মিয়া নামে এক ব্যক্তির একটি লাল ও একটি কালো ছাগল মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ ওই দুটি ছাগল মাটিতে ..বিস্তারিত
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সরদার সাদ্দাম হোসেন প্রকাশ কাজল মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুন রাত সাড়ে ১১ টায় উপজেলার আউশকান্দি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গত ৯ মে দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইয়াহিয়া আহমদ চৌধুরীর ..বিস্তারিত
গাড়ি ভাংচুর ও নগদ টাকা ছিনতাই’র অভিযোগ নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে হামলা চালিয়ে এক সিএনজি শ্রমিকের কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সিএনজি শ্রমিক মোঃ ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেভরন বাংলাদেশের সাথে বিবিয়ানা গ্যাসফিল্ডের করিমপুর অফিসে মতবিনিময় করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিককে উন্নত প্রশিক্ষণ, প্রেসক্লাবের জন্য নতুন ফার্নিচার, কম্পিউটার এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কৃত করার অনুরোধ জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। তাদের এ প্রস্তাবে শেভরন কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় আরও ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে কারাগারে যাওয়া আসামির সংখ্যা হলো ৩১ জন। মঙ্গলবার বানিয়াচং থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিটন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লার আদালতে হত্যা মামলার ২৯ আসামি ..বিস্তারিত
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ওলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম, আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। মোফাস্সিরে কোরআন মাওলানা লোকমান ছাদী এর সভাপতিত্বে ও মাওলানা আবু মুসা সাদ ও আলহাজ্ব ..বিস্তারিত
উপজেলা পরিষদ নির্বাচন চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাচনে জয়লাভে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির পদত্যাগী প্রার্থী। চলছে শেষ মুহূর্তের প্রচারণা ও কর্মকৌশল। প্রচারণার শেষ দিকে উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের প্রচারের মূল কেন্দ্র হয়ে উঠেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবং ২৩টি চা বাগান। উপজেলার ২ লাখ ৪৮ হাজার ভোটারের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ৬৫ হাজারেরও বেশি। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সরকারি বরাদ্দের অর্থ অপচয় না করে পরিকল্পনা মাফিক গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি। জনসংখ্যার আনুপাতিক হারে সরকারি বরাদ্দ সমান ভাবেই দেয়া হয়। কে সরকারি দল আর কে স্বতন্ত্র সেটা সরকার বাহাদুরের কাছে ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করে এক অসহায় নারীর জমি দখলের চেষ্টা করায় ছমির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ছমির হোসেন পুর্ব উবাহাটা এলাকার মৃত নজির হোসেনের পুত্র। উবাহাটা গ্রামের নাহার বেগম চৌধুরী বলেন, ২০০০ সালে তিনি ও তার স্বামী সামছু মিয়াসহ তাদের ..বিস্তারিত
নিতেশ দেব ॥ লাখাইয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে উপজেলার মোড়াকরি টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইকুল ইসলাম উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলীর ছেলে এবং মোড়াকরির জামিয়া রশিদীয়া মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর জয়-পরাজয়ের ফ্যাক্টর হবে চা শ্রমিক ভোটার। কারণ উপজেলায় চা বাগান রয়েছে ৫টি। মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৫৭ জন। মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। রয়েছে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ তরুণ শিল্পপতি, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- মাধবপুর উপজেলাবাসীর সাথে আমাদের পরিবারের সম্পর্ক এক দিনের নয়। শত বছরের ভালবাসার সম্পর্ক বিদ্যমান। আজীবন উপজেলাবাসীর সাথে আমাদের এ ভালবাসার সম্পর্ক বিদ্যমান থাকবে। আমাদের পরিবারের সদস্য হিসেবে সৈয়দ মোঃ শাহজাহানকে আপনারা মূল্যবান ভোট দিয়ে ৩ বার উপজেলা চেয়ারম্যান ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকাা স্টার সিরামিক কোম্পানির সুপারভাইজার নাদিম হাসানকে (৩২) মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। গত রবিবার রাত ১০ টার দিকে কোম্পানীর ৩নং গেইটে এ মারধোরের ঘটনাটি ঘটে। আহত নাদিম হাসান কুমিল্লা জেলার লালমাই থানার করতি গ্রামের আবুল হোসেনের পুত্র। ..বিস্তারিত
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে প্রচার প্রচারণা গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এরপর কোনো প্রার্থী প্রচার চালালে পড়তে পারেন প্রার্থিতা বাতিলের ঝুঁঁকিতে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান জানান, আগামী ৫ জুন সকাল ৮টায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ নং-এস১২০৬৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ মে কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লাখাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন কল্পে বাহাদুর আলম মাসুকের সভাপতিত্বে ও আল আমীন সোহাগের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আলোচিত জুয়াড়ি বাবুল রায়সহ তার ৩ সহযোগীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে তাদের জামিন আবেদন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে একদল ডিবি পুলিশ বাবুলের বাসায় অভিযান চালিয়ে ৪ সহযোগিসহ তাকে আটক করে। আটককৃতরা হলো- হবিগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেটসহ দেশের দু’টি বিভাগে ৩ দিনের জন্য অতিভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশের ওপর বিস্তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বুধবার হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে জেলা নির্বাচন অফিস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। গতকাল গভীর রাত থেকেই সকল ধরণের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা ..বিস্তারিত