সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ থেকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত (ভিজিএফ) ১০ বস্তা চাল পাচার করার অভিযোগ ওঠেছে। বুধবার (২৫ জুন) বেলা ৩টায় মোবাইলে চাল পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ এর মোটরসাইকেল এর গতিরোধ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নিয়ে যায় মনতৈল গ্রামের মিয়া হোসেন, রাসেল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনকল্যাণমূলক কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রধান কাজ। সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মায়া করে আমার হাতে বিএনপির পতাকা ..বিস্তারিত
মো: মামুন চৌধুরী ॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) পালিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। দিবসটি উপলক্ষে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ইউনিট সদরসহ আশপাশের ..বিস্তারিত
রাজু সরকার, বাহুবল থেকে ॥ বাহুবলের মিরপুরে প্রায় ৪৫ মিনিট দেরি করে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষা দিতে পারেনি ঝর্ণা আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থী। কর্তৃপক্ষের হাত-পা ধরেও পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি ওই শিক্ষার্থীর। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের শিক্ষার্থী। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেইট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন ৭নং নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর রেলগেইটের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার ..বিস্তারিত
ঊমা ব্যানার্জী নীতু হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব জগন্নাথ দেবের রথযাত্রা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। দীর্ঘ ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে চলে এ উৎসব। রথযাত্রার সূচনা প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো। ইতিহাস অনুযায়ী, গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা ভারতের পুরীতে রথযাত্রা চালু করেন। ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ রোড এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রায়হান মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই সুজন শ্যাম, প্রদীপ রায়, বিশ^জিৎ সরকার, সাইফুল ইসলাম ও ওয়াহেদ গাজির নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রাম থেকে পরোয়ানাভুক্ত আসামি আলাউদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে থানার ওসির নির্দেশে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে নিশাপট গ্রামের মৃত জমির আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদাতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) হবিগঞ্জ জেলায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১৮টি কেন্দ্রে ১০ হাজার ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৩৯২ জন। অনুপস্থিত ছিলেন ১৪৩ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৩৫ শতাংশ। এবার সিলেট বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রথম দিনেই ৩২৩টি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্ট এলাকায় আইনজীবী সহকারিকে হত্যা চেষ্টার ঘটনায় ৪ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দিনে দুপুরে প্রকাশ্যে আদালত পাড়ায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ ..বিস্তারিত
জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন মেয়ের চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মন্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট ..বিস্তারিত
২৫০ পিস ইয়াবা গাঁজা ও নগদ দেড় লক্ষাধিক টাকা উদ্ধার মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে সেনা অভিযানে নগদ টাকা, নিষিদ্ধ ঘোষিত ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমকে (৪২) আটক করেছে সেনাবাহিনী। বুধবার সকাল প্রায় সাড়ে ৮ টায় উপজেলার নোয়াপাড়া গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান চালায় মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে শাহ আলমের বাড়ি থেকে ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম-সেবা)। ২৩ জুন সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ..বিস্তারিত
হবিগঞ্জে ১১ হাজার ৮৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সিলেটসহ সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী ৮৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ১৫ জন এবং ..বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি ও সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের বাসিন্দা কবির মিয়া খন্দকারকে রাজধানী ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের একজন স্থানীয় নেতা তুহিনের সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন হাওরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার রতœা প্রতাপপুর হাওরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে বানিয়াচং থানা পুলিশের একটি টিম। ২০২৪/২৫ অর্থ বছরে হাওরে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর থানার মাদকের মামলায় ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- করেছেন আদালত। গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ আদেশ দেন। দন্ডিতরা হলেন, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নুর মোহাম্মদ ফকিরের পুত্র দুলাল মিয়া। মাদক আইনে দোষী সাব্যস্থ করে তাকে ৫ বছরের ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে এক কোটি ৭৩ লাখ টাকা মূল্যের মালামাল ও যানবাহন আটক করে জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি জানান- চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান ..বিস্তারিত
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় আজমিরীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া (৪০) সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় আজমিরীগঞ্জ শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে আবারও স্বীকৃতি পেলেন হবিগঞ্জ সদর কোর্টের দায়িত্বশীল কর্মকর্তা শেখ নাজমুল হক। ২৩ জুন সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন। ২০২৪ সালের ১৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ আজমিরীগঞ্জ থানা ও হবিগঞ্জ পুলিশ অফিস পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) মোঃ আজিজুল ইসলাম। মঙ্গলবার (২৪ জুন) তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা ও পুলিশ অফিস (ট্রাফিক অফিসসহ) পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে তিনি হবিগঞ্জ জেলায় পৌঁছলে জেলা পুলিশ-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফুল ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আরএফএল’র বাইসাইকেল ফ্যাক্টরীর শ্রমিক মোঃ সোহাগ আহমেদ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নুর আলীর ছেলে। সোমবার (২৩ জুন) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- রবিবার দিবাগত রাত প্রায় ৯টা ১৫ মিনিটে ফ্যাক্টরীতে কাজ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আলী আহমদ হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া গ্রামে গত ৯ জুন সোমবার জমিতে হালচাষ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আলী আহমদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিমহাটির বাসিন্দা প্রবীণ ব্যবসায়ী অরুণ চন্দ্র রায় (৮৪) পরলোকগমণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সপ্তাহখানেক আগে তিনি সেখানে ভর্তি হন। সন্ধ্যায় প্রয়াতের মরদেহ নিজ বাসভবনে আনা হয় এবং রাত ৮টায় হবিগঞ্জ পৌর শ্মশানঘাটে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন সহ মাধবপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অপরাধীকে আটক করেছে পুলিশ। গতকাল নিয়মিত অভিযানে মনতলা, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না। যাত্রী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাকে শহরের একটি ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় ওই কিশোরীর পিতা পূর্ব ভাদৈ গ্রামের রিকশা চালক ফিরোজ আলী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে দেশসেরা হাফেজ আহমদ মনসুর তাহমিদের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটায় লাশ উদ্ধার করা হয়। তাহমিদ হবিগঞ্জ শহরের ঈদগাহ এলাকার সফিক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ সদর উপজেলার দারুল ইরশাদ মাদরাসা থেকে হাফেজি সম্পন্ন করে জামাত লাইনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়রা জানান, রবিবার ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন আমাকে ¯েœহ করে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত বিএনপি ছেড়ে যাইনি। হবিগঞ্জ তথা মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করছি। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নিশিরাতের সিইসি হিসেবে আলোচিত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিমান্ডের এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার সাবেক সিইসি কেএম ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। বিশেষ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলা চলছিলো ঠিক সেই মুহূর্তে বিবেকের তাড়নায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল। ২০২৪ সালের ১৭ জুলাই তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেন ‘যে দলের সাথে সম্পর্ক রাখলে মানুষ মা ..বিস্তারিত
উত্তপ্ত মুরারবন্দ-ঘরগাঁও চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুরারবন্দ গ্রামে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে নরপতি গ্রামের আব্দুল্লাহ নামে এক যুবক ছুরিকাহত হন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘরগাঁও মাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে এক নারী মাজার জিয়ারতের জন্য মুড়ারবন্দ মাজারে আসেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজার রাবার বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হাবিব মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। হাবিব মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানে কর্মরত শ্রমিকরা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন এর নির্দেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, হরিপুর এলাকার সফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০) ও একই এলাকার জীবন মিয়া (২৫)। রবিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ।। হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রজেক্ট স্বপ্নপূরণ এর আওতায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের স্বামীহারা দরিদ্র রেনু বেগমকে একটি ঘর উপহার দেয়া হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘরটি উপহার দেওয়া হয়। ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিদা সিরাজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান সৈয়দ মিয়া, সদস্য কাউসার তালুকদার, আব্দুল হাকিম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশনে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। তাদের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। প্রতিনিয়তই টাকা-পয়সা, মোবাইল ফোনসহ স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে। গত শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জে ঢাকাগামী একটি ট্রেনে ছিনতাইকালে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দুরইন গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র ..বিস্তারিত
মাধবপুর-চুনারুঘাটের জনগণ সৈয়দ মোঃ ফয়সলকে এমপি হিসেবে দেখতে চায় স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শত নির্যাতন, মামলা-হামলাকে সহ্য করেছি তবুও বিএনপি ছেড়ে যাইনি। আমার বড় ভাই সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সার সাহেবকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আবুল ফজলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে থানার ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি মহিবুল ইসলাম বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে এ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাটখাল গ্রামের এরাজত মিয়ার ভাই আপ্তাব মিয়া দীর্ঘদিন ..বিস্তারিত
জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রাসেল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার (২২ জুন) সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লা এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার হাসান এন্টারপ্রাইজের সামন থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। পরে তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ছাত্তার চকদারের ছেলে অপু চকদার (৩২) ও নুরু মৃধার ছেলে মোহন মৃধা (৩০)। গত রবিবার বিকেলে র‌্যাব-৯ এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবাধ চলাচল না করতে অনুরোধ করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের পাশের পরিত্যক্ত গাড়িগুলোও অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। এ সময় তিনি মাঠ ..বিস্তারিত
মানবতাবাদী কবি ফখরউদ্দিন ঠাকুরের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে কবির পরিবারের পক্ষে আজ বাদ আছর সরকারি শিশু পরিবার ও বাদ মাগরিব বায়তুল আমান মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, কবি ফখরউদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর মৌলভীবাজারের মোস্তফাপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মামাবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাগ্রহণ শুরু ..বিস্তারিত
বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। রাজধানী ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মিন্টু রোডে আয়োজিত এ অনুষ্ঠানে গোল্ড প্রেসিডেন্ট ও রোটারিয়ান অব দ্য ইয়ার হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী এবং রোটারী ক্লাব ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লাদিয়ায় গ্রাম পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী জানান, তার স্বামী গ্রাম পুলিশ। তাকে কাজের কারণে বাইরে থাকতে হয়। এ সুযোগে একই গ্রামের রাজন মিয়া নামে জনৈক যুবক তাকে উত্যক্ত করতে থাকে। কিন্তু ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট বিদ্যালয়ের ৮ শিক্ষক ও ৬ জন কর্মচারী লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়- প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করার পর অত্যন্ত সুকৌশলে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন ..বিস্তারিত