স্টাফ রিপোর্টাার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত ডাকাত সর্দার এমদাদুলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি টিম। ডাকাত সর্দার এমদাদুল হক (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের আবু জাহেরের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানা এবং সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে হবিগঞ্জের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।