নুর উদ্দিন সুমন ॥ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম-সেবা)। ২৩ জুন সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ..বিস্তারিত
হবিগঞ্জে ১১ হাজার ৮৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সিলেটসহ সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী ৮৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ১৫ জন এবং ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, পৌর ..বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি ও সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের বাসিন্দা কবির মিয়া খন্দকারকে রাজধানী ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের একজন স্থানীয় নেতা তুহিনের সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন হাওরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার রতœা প্রতাপপুর হাওরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে বানিয়াচং থানা পুলিশের একটি টিম। ২০২৪/২৫ অর্থ বছরে হাওরে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর থানার মাদকের মামলায় ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- করেছেন আদালত। গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ আদেশ দেন। দন্ডিতরা হলেন, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নুর মোহাম্মদ ফকিরের পুত্র দুলাল মিয়া। মাদক আইনে দোষী সাব্যস্থ করে তাকে ৫ বছরের ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে এক কোটি ৭৩ লাখ টাকা মূল্যের মালামাল ও যানবাহন আটক করে জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি জানান- চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান ..বিস্তারিত
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় আজমিরীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া (৪০) সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় আজমিরীগঞ্জ শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে আবারও স্বীকৃতি পেলেন হবিগঞ্জ সদর কোর্টের দায়িত্বশীল কর্মকর্তা শেখ নাজমুল হক। ২৩ জুন সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন। ২০২৪ সালের ১৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে ..বিস্তারিত
নুর উদ্দিন সুমন ॥ আজমিরীগঞ্জ থানা ও হবিগঞ্জ পুলিশ অফিস পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) মোঃ আজিজুল ইসলাম। মঙ্গলবার (২৪ জুন) তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা ও পুলিশ অফিস (ট্রাফিক অফিসসহ) পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে তিনি হবিগঞ্জ জেলায় পৌঁছলে জেলা পুলিশ-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফুল ..বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আরএফএল’র বাইসাইকেল ফ্যাক্টরীর শ্রমিক মোঃ সোহাগ আহমেদ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নুর আলীর ছেলে। সোমবার (২৩ জুন) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- রবিবার দিবাগত রাত প্রায় ৯টা ১৫ মিনিটে ফ্যাক্টরীতে কাজ ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ শেষ মুহূর্তে জমে উঠেছে। হাটে বাজারে চায়ের স্টলে প্রার্থীদের সমর্থকদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। কে হচ্ছেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পরবর্তী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। ভোটাররা বলছেন বুল্লা বাজার ব্যবসায়ীদের কল্যাণে যে কাজ করবেন এবং যারা যোগ্য প্রার্থী ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আলী আহমদ হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া গ্রামে গত ৯ জুন সোমবার জমিতে হালচাষ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আলী আহমদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিমহাটির বাসিন্দা প্রবীণ ব্যবসায়ী অরুণ চন্দ্র রায় (৮৪) পরলোকগমণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সপ্তাহখানেক আগে তিনি সেখানে ভর্তি হন। সন্ধ্যায় প্রয়াতের মরদেহ নিজ বাসভবনে আনা হয় এবং রাত ৮টায় হবিগঞ্জ পৌর শ্মশানঘাটে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন সহ মাধবপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অপরাধীকে আটক করেছে পুলিশ। গতকাল নিয়মিত অভিযানে মনতলা, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না। যাত্রী ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাকে শহরের একটি ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় ওই কিশোরীর পিতা পূর্ব ভাদৈ গ্রামের রিকশা চালক ফিরোজ আলী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকা ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মাধবপুর উপজেলার স্বাস্থ্য সহকারিরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় স্বাস্থ্য সহকারি টিপু সুলতান চৌধুরী, জসিমউদ্দিন, মাহমুদুল হাসান মামুন, জিয়াউর রহমান সুজন বক্তব্য রাখেন। দাবি আদায় না ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ হাজি বাড়িতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দুইটি বাড়ি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে হিরা মিয়ার ছেলে শাকিল আহমেদ এর বাড়ি ..বিস্তারিত
উত্তম কুমার পাল হিমেল ॥ বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন হারুনর রশীদ, দীপংকর ভট্টাচার্য দেবুল, ..বিস্তারিত
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের আলোচিত জাকির হোসেন (৩৮) হত্যা মামলার ৪৯ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) আসামীরা আজমিরীগঞ্জ চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. সোহেল ভুঁইয়া জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, গত রবিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে দেশসেরা হাফেজ আহমদ মনসুর তাহমিদের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটায় লাশ উদ্ধার করা হয়। তাহমিদ হবিগঞ্জ শহরের ঈদগাহ এলাকার সফিক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ সদর উপজেলার দারুল ইরশাদ মাদরাসা থেকে হাফেজি সম্পন্ন করে জামাত লাইনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়রা জানান, রবিবার ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন আমাকে ¯েœহ করে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত বিএনপি ছেড়ে যাইনি। হবিগঞ্জ তথা মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করছি। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নিশিরাতের সিইসি হিসেবে আলোচিত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিমান্ডের এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার সাবেক সিইসি কেএম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা বগলাখাল গ্রামের গোপালজি বাড়ির ৫শ’ বছরের পুরান মন্দিরে প্রতিদিন বখাটেরা অবস্থান নিয়ে মাদক সেবনসহ অসমাজিক কার্যকলাপ করছে। শুধু তাই নয়, বখাটেরা মন্দিরের উপরে উঠে মন্দির ভাংচুরও করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মন্দির ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল দেব জানান, দীর্ঘদিন ধরে ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানা পুলিশের অভিযানে মোঃ ওয়াহিদ মিয়া নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্র জানায়, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রোববার দিবাগত রাতে করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামে অভিযান চালিয়ে রাঢ়িশাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ ওয়াহিদ মিয়াকে গ্রেফতার করেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। বিশেষ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলা চলছিলো ঠিক সেই মুহূর্তে বিবেকের তাড়নায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল। ২০২৪ সালের ১৭ জুলাই তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেন ‘যে দলের সাথে সম্পর্ক রাখলে মানুষ মা ..বিস্তারিত
উত্তপ্ত মুরারবন্দ-ঘরগাঁও চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুরারবন্দ গ্রামে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে নরপতি গ্রামের আব্দুল্লাহ নামে এক যুবক ছুরিকাহত হন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘরগাঁও মাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে এক নারী মাজার জিয়ারতের জন্য মুড়ারবন্দ মাজারে আসেন। ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র রায় এর স্ত্রী নবীগঞ্জ হালিতলা সরকারি প্রাইমারি স্কুলের সিনিয়র শিক্ষিকা রমা রায় রবিবার বিকেল ৫টায় ভারতের ব্যাঙ্গালোরের নারায়না হাসপাতালে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে নবীগঞ্জের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষিকা রমা রায় ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজার রাবার বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হাবিব মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। হাবিব মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানে কর্মরত শ্রমিকরা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন এর নির্দেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, হরিপুর এলাকার সফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০) ও একই এলাকার জীবন মিয়া (২৫)। রবিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ।। হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রজেক্ট স্বপ্নপূরণ এর আওতায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের স্বামীহারা দরিদ্র রেনু বেগমকে একটি ঘর উপহার দেয়া হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘরটি উপহার দেওয়া হয়। ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিদা সিরাজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান সৈয়দ মিয়া, সদস্য কাউসার তালুকদার, আব্দুল হাকিম ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, ছাত্রছাত্রীদের নকল মুক্ত পরিবেশে পরীক্ষার বিধিবিধান মেনে পরীক্ষা দিতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি পয়দা করতে হবে। একজন খাঁটি মুসলমান হিসেবে রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম। দ-প্রাপ্ত ব্যক্তি হলেন চৌমুহনী ইউনিয়নের জয়পুর এলাকার আমির হোসেন (২৬)। অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে এই সাজা প্রদান করেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশনে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। তাদের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। প্রতিনিয়তই টাকা-পয়সা, মোবাইল ফোনসহ স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে। গত শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জে ঢাকাগামী একটি ট্রেনে ছিনতাইকালে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দুরইন গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র ..বিস্তারিত
মাধবপুর-চুনারুঘাটের জনগণ সৈয়দ মোঃ ফয়সলকে এমপি হিসেবে দেখতে চায় স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শত নির্যাতন, মামলা-হামলাকে সহ্য করেছি তবুও বিএনপি ছেড়ে যাইনি। আমার বড় ভাই সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সার সাহেবকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ‘বিশেষ সুবিধার’ আওতায় আগামী ১ জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে এ ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হবে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা এবং অবসর ভাতাভোগীদের ৭৫০ টাকা বাড়বে। গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আবুল ফজলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে থানার ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি মহিবুল ইসলাম বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে এ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাটখাল গ্রামের এরাজত মিয়ার ভাই আপ্তাব মিয়া দীর্ঘদিন ..বিস্তারিত
জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রাসেল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার (২২ জুন) সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লা এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার হাসান এন্টারপ্রাইজের সামন থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। পরে তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ছাত্তার চকদারের ছেলে অপু চকদার (৩২) ও নুরু মৃধার ছেলে মোহন মৃধা (৩০)। গত রবিবার বিকেলে র‌্যাব-৯ এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবাধ চলাচল না করতে অনুরোধ করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের পাশের পরিত্যক্ত গাড়িগুলোও অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। এ সময় তিনি মাঠ ..বিস্তারিত
মানবতাবাদী কবি ফখরউদ্দিন ঠাকুরের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে কবির পরিবারের পক্ষে আজ বাদ আছর সরকারি শিশু পরিবার ও বাদ মাগরিব বায়তুল আমান মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, কবি ফখরউদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর মৌলভীবাজারের মোস্তফাপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মামাবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাগ্রহণ শুরু ..বিস্তারিত
বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। রাজধানী ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মিন্টু রোডে আয়োজিত এ অনুষ্ঠানে গোল্ড প্রেসিডেন্ট ও রোটারিয়ান অব দ্য ইয়ার হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী এবং রোটারী ক্লাব ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লাদিয়ায় গ্রাম পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী জানান, তার স্বামী গ্রাম পুলিশ। তাকে কাজের কারণে বাইরে থাকতে হয়। এ সুযোগে একই গ্রামের রাজন মিয়া নামে জনৈক যুবক তাকে উত্যক্ত করতে থাকে। কিন্তু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে একটি বাউল গানের আসর পন্ড করে দিয়েছে পুলিশ। গত শনিবার রাতে একটি চক্র উচাইল বাজারে বাউল গানের আসর বসায়। আসরে ডিজে সাউন্ড বক্স দিয়ে গান পরিবেশন করায় স্থানীয় লোকজনের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করলে সদর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বাউল গানের ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট বিদ্যালয়ের ৮ শিক্ষক ও ৬ জন কর্মচারী লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়- প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করার পর অত্যন্ত সুকৌশলে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন ..বিস্তারিত