নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে জিআর মামরায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সুজন মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুজন শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম। এর আগে বিকেলে থানার ওসির দিকনির্দেশনায় এসআই মোঃ কাউছার আহমেদ, এএসআই তাজুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, এএসআই ইব্রাহিম ভূঁইয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

