স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ দিনে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকাসহ শ্রীমঙ্গলে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে ১০ (দশ) টি পৃথক অভিযান পরিচালনা করে দশ লক্ষ ঊনআশি হাজার দুইশত পঞ্চাশ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মদ, গাঁজা ও ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনশ্রী এলাকায় গৃহকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের সাথে থাকা সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বনশ্রী এলাকার মৃত নুরুল হক চৌধুরীর পুত্র মাহবুবুল হক চৌধুরী ও তার স্ত্রী জামিলা হক চৌধুরী। গতকাল বুধবার (১৮ জুন) প্রাইভেটকারযোগে তারা হবিগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে কাপড়ের রং মিশ্রিত শিং ও মাগুর মাছ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী নাসির মিয়া ও হিরো মিয়াকে অভিযুক্ত করে ২১ কেজি মাছ জব্দ ও তা জনসম্মুখে বিনষ্ট করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী দাবি ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে র্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর ..বিস্তারিত
এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জে নিষিদ্ধ মরণ নেশা ইয়াবাসহ রিশাদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পৌরসভার কাঠবাজার সংলগ্ন মুন সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে সিএনজি অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে এবং ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এসপি। জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যের অভিযোগে ইমরান মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। তবে ইমরান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ফাঁসানো হয়েছে। পুলিশ জানায়, ইমরানের বিরুদ্ধে এর আগে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া হাসপাতালের লোকজনও তাকে কোনোদিন ওই এলাকায় দেখেনি। গতকাল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ মাদক বহন না করায় জামাল মিয়া (২৫) নামে এক রিকশা চালককে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জামাল মিয়া শহরের উমেদনগরের মৃত আবু মিয়ার পুত্র। আহত সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে ছাবু মিয়ার পুত্র জামাল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ লাখাই উপজেলার সিংহগ্রামের জহির উদ্দিনের বাড়িতে আবিদুর রহমান (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে শ্রমিকের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঠিকাদার সুজন মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবিদুর রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার দক্ষিণ মহল্লার গাজি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন সোহাগকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে। পুলিশ জানায়, এক প্রবাসীর স্ত্রীর ..বিস্তারিত
হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে সেবা সহজীকরণ ও উদ্ভাবন বিষয়ক কর্মশালা। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালর আয়োজন করে। কর্মশালায় হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভা অংশগ্রহন করে। পৌরসভাগুলো হলো হবিগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ পৌরসভা, আজমিরীগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা ও মাধবপুর পৌরসভা। মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় সঞ্চালক ও প্রধান ..বিস্তারিত
হামিদুর রহমান ।।২০১১ সাল। তখন আমি স্নাতক (বিএসএস) ফাইনাল ইয়ারে পড়ি, মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। গ্রামের বাড়ি ভারতের সীমান্তঘেঁষা চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামে। একসময় এলাকার ঐতিহ্যবাহী চৌমুহনী বাজার ছিল সবজি বাজার হিসেবে প্রসিদ্ধ। সেই সময়টায় বই-পত্রিকা পড়ার প্রতি ছিল প্রবল আকর্ষণ। বন্ধু সেননের ফার্মেসি ও আলাবক্সপুর মদিনাতুল উলুম মাদ্রাসার পাঠাগার ছিল আমার ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি \ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুরে সুমাইয়া (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা। সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে। গতকাল সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে র্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর ..বিস্তারিত
ধর্ষক বাস চালককে আটক করেছে সেনাবাহিনী নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নবীগঞ্জের শেরপুর সড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। ১৫ জুন রাতে যাত্রীবাহি বাসে করে ওই এক কলেজছাত্রী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ধর্ষিতার শোর চিৎকার শোনে স্থানীয় জনতা সড়কের তিনতালাব পুকুর পাড় নামক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে প্রার্থী হিসেবে দেখতে চায় দুই উপজেলার নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা। তার শেষ বয়সে ভোটাররা চাচ্ছেন দলমত নির্বিশেষে তাকে সংসদ সদস্য নির্বাচিত করে অবহেলিত দুই উপজেলার উন্নয়নের তরী এগিয়ে নিতে। মাধবপুর ও চুনারুঘাট ..বিস্তারিত
মো. মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় মিটন দাস (২৪) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মিটন দাস ভারতের আসাম কাছার শিলচর টাউনের বাসিন্দা জহরলাল দাসের ছেলে। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র ও ঘনিষ্ঠজনদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসের মধ্যেই তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাতে পারেন। দলীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি নিজেও স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে দৃঢ় মনোভাব পোষণ করছেন। তার ফেরা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে নিরাপদ প্রসব নিশ্চিতকরণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অত্যাধুনিক ডেলিভারি টেবিল হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই অত্যাধুনিক ডেলিভারি টেবিল প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটে কলেজের ১০২ নং কক্ষে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ এর প্রবাসী শাখার উদ্যোগে এবং হবিগঞ্জ কমিটির সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন ..বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কুমেদপুরে আক্রোশের জেরে এক প্রবাসীর ৫ শতাধিক কাঁঠাল গাছের চারা কর্তন করেে ফেলেছে দুর্বৃত্তরা। জানা যায়, কুমেদপুর গ্রামের শাহ আহমেদুর রহমান সুফির মালিকাধীন বৃন্দার মৌজায় রয়েছে বিশাল রাবার বাগান। আহমেদুর রহমান সুফি দীর্ঘ ৫০ বছর ধরে স্বপরিবারে লন্ডনে বসবাস করে আসছেন। বছরে দুয়েক বার দেশে এসে কিছুদিন ..বিস্তারিত
কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক ডেস্ক রিপোর্ট ॥ করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল ..বিস্তারিত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের বাণিজ্যিক এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এনসিপির সিলেট বিভাগীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজ্জাদ আলী (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাজ্জাদ আলী শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের সজ্জব আলীর ছেলে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ বলেন-আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত এক জন, নিয়মিত মামলায় এক জন ও ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় এক জনসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মৃত হাসান উদ্দিনের ছেলে শিশু মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সৈয়দ আলীর ছেলে সোহাগ মিয়া ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকাপাড়া গ্রামে পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি দল পুুকুর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ইসমত আরা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকালে তিনি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহত নারী দেড় মাস আগে সাটিয়াজুরী ..বিস্তারিত
ম্যাজিস্ট্রেটের উপর হামলার আসামীরা প্রকাশ্যে জনতার বাজার চালাচ্ছে স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে পশুরহাট বসানো এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও আসামীদের রহস্যজনক কারণে গ্রেফতার করছে না পুলিশ। অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেই আসামীরা বাজার পরিচালনা করছেন। প্রশাসন ও সাধারণ জনগণের ..বিস্তারিত
পুলিশের অভিযানে নারীসহ ১০ জন আটক। বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে জাকির হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাছাড়া সংঘর্ষে গুরুতর আহত তজিমুল মিয়ার (৫৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত রুবেল মিয়া (২৭) ও উজ্জল ..বিস্তারিত
মুড়িয়াইক ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, দুর্বল যারা তারাই পুলিশের উপর সওয়ার হয়েছিল। বিএনপি দুর্বল না, বিএনপির সাথে মহান আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আছে। পুলিশের ভোট নিয়ে বিএনপি সরকার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনে টিকেট না পেয়ে ট্রেনের ছাদে করে ভ্রমণ করতে গিয়ে দুই শ্রমিক দুর্ঘটনার শিকার হয়েছেন। গতকাল রবিবার দুপুরে টিকেট না পেয়ে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুই যুবক অলিপুর রেল গেইট এলাকায় ডিশ লাইনের তারে পেছিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তবে অল্পের জন্য তারা নিশ্চিত মৃত্যুর ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ স্ত্রীকে মারপিট ও যৌতুকের মামলা এবং টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরিদ আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আহমেদ চুনারুঘাট পৌরসভার বাল্লারোড এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে। রবিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৈমুর ..বিস্তারিত
নবীগঞ্জে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভায় মলয় ভূষন চক্রবর্তী ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া খেলার মাঠে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা। রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩ টায় ইউনিটি ফর সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডি) ও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত ২ জন, সিআর মামলার ১ জন এবং ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়। গতকাল সকলকেই ..বিস্তারিত
এ বছর তাসনুভা শামীম ফাউন্ডেশন এর পরিচালনায় হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের জন্য একটি গরু ও ১৬টি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৫ জুন) শহরের মাহমুদাবাদ, মাছুলিয়া ও শায়েস্তানগরের বিধবাদেরকে আমন্ত্রণ করে কোরবানির মাংস দিয়ে তাদের মাঝে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের উদ্যোগে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জের করগাঁও গ্রামে মরহুম আবদুল হাকিম ও তার স্ত্রী মরহুমা জায়েদা খাতুন হাকিম এবং এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে হানিফ এন্ড হাকিম ভিলা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে হাকিম ফাউন্ডেশন ইউএসএ। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শামসুল উলামা হযরত আল্লামা কিবলাহ ফুলতলী (রঃ) ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে কুমিল্লার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে। রবিবার (১৫ জুন) পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজিজুল হক রবিন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা ..বিস্তারিত
শেখ জামাল মিয়া প্রেসিডেন্ট ও প্রশান্ত কুমার দাশ সেক্রেটারী রোটারিয়ান শেখ জামাল মিয়াকে প্রেসিডেন্ট ও রোটারিয়ান প্রশান্ত কুমার দাশকে সেক্রেটারী করে রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে ক্লাবের বোর্ড মিটিং এ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ড মিটিং সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট এএসএম মহসিন চৌধুরী। সভায় ক্লাব ..বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ক্লুলেস একটি ডাকাতি মামলায় আক্তার হোসেন (৩৬) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজে শতং গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আক্তার হোসেন চুনারুঘাট উপজেলার বাজে শতং গ্রামের মৃত ছুরত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গত ১২ জুন বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে পিউরিয়ার দ্বিতীয় তলায় সাকসেস আইটি সেন্টারে কওমী উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। কওমী উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম মোতালিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহবুব মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা আলাউদ্দিন শায়খে করিমপুরী। এছাড়াও ..বিস্তারিত
রাজু সরকার ।। বাহুবল উপজেলার উত্তর স্নানঘাট গ্রামে কবরস্থান নিয়ে দু’পক্ষের লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সালিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর স্নানঘাট গ্রামের কবর¯’ান নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফ উদ্দিন শামীম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। যখন হৃদয়ে জেগে ওঠে নতুন আনন্দের সুর, ভালোবাসা ও সহমর্মিতার আলো ছড়িয়ে পড়ে চারপাশে- এমন এক পরিপ্রেক্ষিতে শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন শব্দকথা লেখক পাঠক ফোরাম আয়োজন করে হৃদয়গ্রাহী অনুষ্ঠান ‘গানে গানে ঈদ আড্ডা’। শনিবার (১৪ জুন) বিকেল ৪ টায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমিতে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ শহরের ওসমানী রোড এলাকায় এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৭ লাখ টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। জানা যায়, নবীগঞ্জ শহরের মোবাইল ও ইলেক্ট্রনিকস পণ্যের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। চুনারুঘাট উপজেলার পাকুরিয়া খোয়াই ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৪ জুন) দুপুরে পৌরসভার বরাইল গ্রামের সিয়াম আহমেদ (১৫) নামের ওই ছাত্রকে নদী থেকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে তার শ্বাস-প্রশ্বাস চলছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে তামান্না আক্তার চৌধুরী (২৫) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি কদু মিয়া চৌধুরীর কন্যা ও রায়হান মিয়া চৌধুরীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে পরিবারের সকলের অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতা ও সাবেক মেম্বার আলী আজগরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৪ জুন) ছাত্রীর পিতা আমির আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন মামলা রুজু করে তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদকে দায়িত্ব দেন। এদিকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। নবীগঞ্জের দীঘলবাক গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইজাজুল মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী। শনিবার (১৪ জুন) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইজাজুল মিয়া দীঘলবাক গ্রামের মৃত রসিক মিয়ার ছেলে। তার তিন ছেলে রয়েছে, যারা সবাই এখনও পড়ালেখায় যুক্ত। স্থানীয়রা জানান, শনিবার সকালে তিনি প্রতিদিনের ন্যায় নাস্তা করেন। দুপুরের দিকে ..বিস্তারিত
এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে।। আজমিরীগঞ্জে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। একই সময়ে ওই এলাকার আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে বাড়ীর পাশে জমিতে গরু চড়াতে যান আলমগীর মিয়া। ওই সময় মুষলধারে বৃষ্টির মধ্যেই বজ্রপাত শুরু হয়। আলমগীর মিয়া ঘাস চাষকৃত জমিতে গরু বেঁধে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। চুনারুঘাটের রাজার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যা”েছ একটি প্রভাবশালী মহল। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অপরদিকে এলাকার রাস্তা ঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছ। এলাকাবাসী জানান স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে থৈগাঁও মৌজার নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর পাড়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক রাশেদা বেগম বলেছেন আমার সাথে অনেক অন্যায় করা হয়েছে। আমাকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমার সম্মান নিয়ে টানাটানি করা হয়েছে। হবিগঞ্জবাসীর কাছে আমাকে ছোট করা হয়েছে। আমাকে লাঞ্চিত করা হয়েছে। আমাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। আমাকে সাইবার দুনিয়ার শিকার হতে হয়েছে। বাজে বাজে পোস্ট করা হয়েছে। ..বিস্তারিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

