স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের একজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলম (৩০)। তিনি বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের গাড়ি চালক মৃত আলফু মিয়ার পুত্র। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে মোঃ সেবলু মিয়া, অমূল্য সূত্রধর, মানিক সূত্রধর, যোগেন্দ্র সরকার, গবিন্দ সূত্রধর, বিজয় রায় লিখিত অভিযোগটি দাখিল করেন। অভিযোগে তারা বলেন- “বিগত ০১-০৮-২০২৩ইং তারিখে তথ্য কর্মকর্তা ও সচিব, ৩নং তেঘরিয়া ইউপি, ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে টিসিবির ডিলারের কাছে চাঁদা দাবীর অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত শাহীন তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডের করিম রেস্ট হাউজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শাহীন তালুকদার উপজেলা যুবদলের যুগ্ম ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯। র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এ ভবনের উদ্বোধন করেন। এসএমসির সাবেক সভাপতি তারেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার আসামী মোঃ আব্দুস সালাম মনুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মনু জেলার শায়েস্তাগঞ্জ চানপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ..বিস্তারিত
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন; আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি অঞ্চলে ভর্তি ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই-বামৈ সড়কে মোটর সাইকেল ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবণতি হওয়ায় সোহেল মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালালকে আটক করেছে পুলিশ-যৌথবাহিনী। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল পুলিশ ও যৌথবাহিনী যৌথ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের এলেমান মিয়ার ছেলে শামীম মিয়া (২৭), একই উপজেলার খাগাউড়া গ্রামের রফিক মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৩০), বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের বাসিন্দা বর্তমানে শহরের উত্তর শ্যামলী ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন ও একজনের তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত ৩ জন হলেন- ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ৪ টি ইউনিয়নের ৮ টি গ্রামীণ সড়কের কাবিখা প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাস্তবায়িত কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের পর তদন্তে সরেজমিনে মাঠে নেমেছেন সমন্বিত জেলা দুর্নীতি দমন কার্যালয় (দুদক)। ২১ অক্টোবর সোমবার উপজেলার ৪ নং বামৈ ইউনিয়নের ২ টি রাস্তা বামৈ খেলু মিয়ার বাড়ি থেকে ভাদিকারা ..বিস্তারিত
সিলেটে বিএনপির যৌথসভায় জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা ও মহানগর ইউনিট নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট বিভাগের ৪টি জেলা ও ১টি মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যৌতুকের দাবীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট করায় তৈয়ব আলী (২৮) নামে এক যৌতুকলোভী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মো: সারোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা যায়, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি তৈয়ব আলীর সাথে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানির নেতৃত্বে হামলায় ছাত্রদল কর্মী স্বাধীন মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। আহত স্বাধীন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় স্বাধীনের উপর হামলা চালালে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ৮জন ইউপি সদস্য। সোমবার ইউপি সদস্যরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়- বহরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত ..বিস্তারিত
এক সময় ঘাটিয়া এলাকার একাংশকে কাঠ পট্টি হিসেবেই সবাই চিনতো ॥ নারকেল হাটায় ছিল বড় নৌকাঘাট মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তাঁর স্মৃতিচারণে আরো বলেন- তৎকালে হবিগঞ্জ শহরের লতিফ হোটেল ছিল উল্লেখযোগ্য। ওই হোটেলে মাটিতে চাটাইয়ে বসে খেতে হতো। এক আনা দুই আনা দিয়ে তৃপ্তি সহকারে ..বিস্তারিত
সিসি ফুটেজে অসঙ্গতির দৃশ্য নিয়ে রহস্য সৃষ্টি নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে বাড়িঘরে ডাকাতির কাল্পনিক ঘটনা সৃষ্টি করে যুক্তরাজ্য প্রবাসীসহ এলাকার বিশিষ্টজনকে আসামী করে হয়রানীমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তপূর্বক কাল্পনিক ঘটনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়- কুর্শি ইউনিয়নের ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীর ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) ৪টি চা বাগানে বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে চা শ্রমিকরা। এতে এসব বাগানে কয়েক লাখ কেজি তৈরী চা আটকা পড়ার পাশাপাশি বাগানে নষ্ট হচ্ছে কাঁচা পাতা। শ্রমিকরা বাগান বন্ধ করে দেয়ায় এসব বাগানের ৩ হাজার শ্রমিক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি ব্রিজের কাছে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে নাঈম মিয়া (২২) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক ঘটনাস্থলেই নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুর্ঘটনায় নিহত নাঈম মিয়ার বোনের বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়েকে ঘিরে ..বিস্তারিত
পর্দানশীল শিক্ষিকাদের অসম্মান করার অভিযোগ সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে পর্দা নিয়ে কটূক্তি ও একাধিক স্কুলশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে টানা আন্দোলনের মুখে অবশেষে লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হককে বদলি করা হয়েছে। ২০ অক্টোবর রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। আদেশে তার পরবর্তী কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ..বিস্তারিত
সচেতন ও শিক্ষিত লোকজন ছিলেন শহর কেন্দ্রীক ॥ মামলা মোকদ্দমা ছাড়া গ্রামের মানুষ খুব একটা শহরে আসতেন না মঈন উদ্দিন আহমেদ ॥ যারা একটু সচেতন ও শিক্ষিত ছিলেন তারা প্রায় সকলেই ছিল শহর কেন্দ্রীক। জমিজমায় বিত্তশালীসহ সাধারণ লোকজন গ্রামীণ পরিবেশে বসবাসই বেশি পছন্দ করতেন। মামলা মোকদ্দমা ছাড়া গ্রামের মানুষ শহরে আসতেন না। হবিগঞ্জ শহরের বাসিন্দা, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী হলো- ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া (মুন্সিবাড়ী) এলাকার মৃত শাহজালাল মুন্সির মেয়ে মোছাঃ শারমিন আক্তার (৩৩)। পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের দিক-নির্দেশনায় ১৯ অক্টোবর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল-স্টেশন বাজার হতে মোছাঃ শারমিন আক্তাকে ..বিস্তারিত
জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমানের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অন্যদিকে, রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহের সন্ধান মিলে। এর আগে নিখোঁজ ছিলেন ..বিস্তারিত
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন দিনে ১৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি। বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মইনুল আলম আর্টিলারি জানান- রবিবার রাত সাড়ে ৯টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল সিমান্ত পিলার ১৯৯৬/৩২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল আলমের বিরুদ্ধে হবিগঞ্জ ডিবি পুলিশের দায়ের করা মাদক মামলা প্রত্যাহারের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজারে পুকড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি ..বিস্তারিত
বিশেষ প্রতিবেদন… মো. মামুন চৌধুরী ॥ মাচায় চাষ হয়েছে শিম, বরবটি ও চিচিঙ্গা। মাচার নিচে হলুদের গাছ। একই জমিতে ৪ ফসল চাষ করে ভালো ফলন পেয়েছেন বাহুবল উপজেলার ভৈরভীকোনা গ্রামের কৃষক মো. জুয়েল মিয়া। ফ্রিপ প্রকল্পের আওতায় মসলা (হলুদ) প্রদর্শনী মাচায় সবজি ও হলুদ চাষ করে এ ফলন পেয়েছেন ওই কৃষক। এসব ফসল চাষে তাকে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ উভয়পক্ষের অনন্ত অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পশ্চিমভাগ গ্রামের আলী আমজদ ও নুর মিয়া তালুকদারের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ পর্দা নিয়ে কটূক্তি ও বহু স্কুলশিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে লাখাই উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণ ও শাস্তির দাবিতে এবার আন্দোলনের ডাক দিলেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। অতিদ্রুত ওই কর্মকর্তাকে অপসারণ ও শাস্তির আওতায় আনা না হলে ‘রোববার’ থেকে জেলাজুড়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি। শুক্রবার ইসলামী সংগ্রাম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। ১৮ অক্টোবর সকালে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির দায়িত্বপূর্ণ মাধবপুর উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৯৭/১৫-এস হতে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। ..বিস্তারিত
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিন। শুক্রবার সকালে ২৫০ শয্যা হাসপাতালের দক্ষিণ প্রান্তে আবর্জনা অপসারণের মধ্য দিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ পৌরসভার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্বামী আব্দুল্লাহ আল মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে একদল পুলিশ মানপুর জিরুন্ডা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র। জানা যায়, একই গ্রামের মাসুক মিয়ার কন্যা সাফিয়া আক্তার স্মৃতিকে (২৫) বিয়ে করে মামুন। তাদের একটি পুত্র ও ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে ধর্ষণ মামলার আসামী ও ইয়াবা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পশ্চিম গ্রামের আব্দুল মালেকের ছেলে ধর্ষণ মামলার আসামী আবুল কালাম (২৭) ও ৪নং বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের নাছির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫)। পুলিশ জানায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ..বিস্তারিত
লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম ও ঢাকা রিজেন্সীর যৌথ উদ্যোগে সারা পৃথিবীর ন্যায় হবিগঞ্জেও ওয়ার্ল্ড অক্টোবর সার্ভিস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ অক্টোবর হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপের বিজয়ী ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে লায়ন্স ..বিস্তারিত
একটি উপজেলায় এত দেশীয় মারণাস্ত্র থাকতে পারে তা অবিশ্বাস্য বটে! হবিগঞ্জ তথা হাওড় এলাকার ঘরে ঘরেই এইসব দেশীয় অস্ত্র সংরক্ষণ করা হয়। আর তুচ্ছ বিষয় বা ছুতানাতার অজুহাতে সংঘর্ষে লিপ্ত জনগণ এই অস্ত্র অহরহ ব্যবহার করে থাকে। এসব অস্ত্রে প্রতিবছরই অনেক হতাহত হয় আতাউর রহমান কানন ৭ সেপ্টেম্বর ২০০৭, শুক্রবার। আজ সকাল থেকেই আকাশে ভারি ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে মারামারি ঘটনায় গত ১৬ অক্টোবর একটি মামলা হয়েছে। ওই মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও এক বিএনপি নেতাকে আসামী করায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা কাজি সুফি মিয়ার পুত্র কাজি শামীম আহমেদ বাদি হয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মাহিসহ ৪২ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচজন জেনারেল ম্যানেজারকে চাকরিচ্যুত এবং সমিতির ১০ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার কারণে গোটা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাসমূহ ছিল বিদ্যুৎবিহীন। এ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিখোঁজের একদিন পর হোসাইনুর রহমান নাহিদ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে শহরের তিনকোনা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাহিদ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মিছবাহউর রহমান ফরহাদের পুত্র। সে শহরের একটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্র। জানা যায়, বুধবার ..বিস্তারিত
চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে. কে. এন্ড এইচ. কে.) হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রধান কার্যালয় উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের ঘরদাইর গ্রামে ইনসান মিয়া (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পুকুরের পানিতে ইনসান এর দেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের উজ্জল ..বিস্তারিত
হবিগঞ্জ জেলা জমিয়তের কনফারেন্সে বক্তারা স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাইখুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা জমিয়ত সভাপতি, আল্লামা হবিগঞ্জী রহ. এর সুযোগ্য সন্তান, হাফিজ মাওলানা মাসরুরুল হক। জেলা জমিয়ত সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দিন দুপুরে ফল ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই’র ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। পরে আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরজন রয়েছে পুলিশ হেফাজতে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে সালমান (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। তালিকা অনুযায়ী, আগামী বছরে সরকারি ছুটি পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতরে পাঁচ দিন করা হয়েছে। এছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। ঈদের আগে ও পরে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বাড়ির জায়গা নিয়ে বিরোধে জের ধরে যুবলীগ নেতা আমির হামজা ও তার সহযোগি আলমগীরের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের উপর হামলা অভিযোগ উঠেছে। হামলায় আহত সুজিত সূত্রধরকে চিকিৎসা করা হয়েছে। এ ব্যাপারে সূজিত সূত্রধর আজমিরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার শুক্রবাড়ী এলাকার প্রয়াত চন্দ্র কুমার সূত্রধরের ছেলে ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ একাধিক নারী শিক্ষিকাকে হেনস্তা ও ইসলামের ফরজ বিধান হিজাব নিয়ে কটুক্তি করা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে এবার কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন সচেতন নাগরিক কমিটি। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় আলেম সমাজ, শিক্ষক ও তাওহিদী জনতার উপস্থিতিতে শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলা হয়- ‘আগামী রোববার (২০ ..বিস্তারিত
জালাল স্টেডিয়াম ছিল হবিগঞ্জ শহরের খেলাধুলার প্রাণকেন্দ্র বাসাবাড়ির টয়লেটের ময়লা মহিষের গাড়ি নিয়ে যেতো ময়লার ভাগারে মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ শহর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে হবিগঞ্জ কালীবাড়ি পূজা কমিটির সভাপতি বিমল জ্যোতি চক্রবর্তী রঞ্জু জানান- তৎকালীন সময়ে হবিগঞ্জ আদালতের সামনে ছিল বাসস্ট্যান্ড। আর বাসের মালিক ছিলেন বীর কুমার চক্রবর্তী, মন্টু রায়, ফটিক মিয়া, ওয়ারিশ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (১৬ অক্টোবর) বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা পালন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সেজন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। হিন্দু শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার মাধ্যদিয়ে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও কালবেলার জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সাকিব মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। এর আগে দুপুরে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের ..বিস্তারিত
জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুম্পা খাবার নিয়ে তার মায়ের সাথে অভিমান করে ..বিস্তারিত