এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পৃথক দুটি স্থানে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও মাদক উদ্ধার করেছে। সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের অভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বানিয়াচং সেনা ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ৪ পাচারকারীকে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জালাল আহমদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা সড়ক থেকে সমন্বয়ক পরিচয়ে একদল যুবক ট্রাক চালক ও মালিককে মারধোর করে চিনি বোঝাই ট্রাক ছিনতাই করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ট্রাক উদ্ধার করলেও চিনির বস্তা উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে। জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) বেলা ২ ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ দীর্ঘ একযুগ পর দেশে ফিরে এয়ারপোর্ট থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছেন মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের আনিফুল (৪২) নামে এক মালদ্বীপ প্রবাসী। এ ব্যাপারে ওই প্রবাসীর স্ত্রী মোছা: মর্জিনা বেগম মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। মর্জিনা বেগম জানান, বারো বছর আগে তাঁর স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যান। সেখানে গিয়ে কিছুদিন পর অবৈধ হয়ে যাওয়ার ..বিস্তারিত
সেনা বাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীদের স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকার অ্যাম্বুলেন্স স্ট্যান্ডটি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। এতে নিরূপায় হয়ে পড়েছেন সাধারণ চালকরা। জানা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালের রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা-সিলেট বহনকারী অ্যাম্বুলেন্স বহুদিন যাবত চলাচল করে আসছে। অভিযোগ রয়েছে, অ্যাম্বুলেন্স চলাচলে সিরিয়াল ঠিকমতো না মেনে একটি ..বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (১ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটককৃত নোমান হোসেন উপজেলার লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিস্কৃত সদস্য। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সংবাদ ..বিস্তারিত
হবিগঞ্জে এনজিওগুলোর মধ্যে কাজের কোনো সমন্বয় নেই বললেই চলে সবাই মাইক্রোক্রেডিট জালে দরিদ্রদের আটকে ফেলে দরিদ্রদের আরও দরিদ্রতর করে ফেলছে আতাউর রহমান কানন ২১ অক্টোবর ২০০৭, রবিবার। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। আমি সারাদিন বাসাতেই ছিলাম। সকালে ঢাকা থেকে আমার ভাতিজী শিপুর শ্বশুর আসেন। তিনি মূলত এসেছেন তাঁর বড় ছেলের বিবাহজনিত বিষয়ে পাত্রীপক্ষের ..বিস্তারিত
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোঃ আজিজ মিয়া (৪৫) ও বাস চালক রাজু মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাস যাত্রীসহ আরো অন্তত ৭ জন আহত হন। নিহত ট্রাক চালক মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ..বিস্তারিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা দেশের পৌরসভাগুলোর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায় ও নাগরিক সেবা গতিশীল করার বিষয়ে দেশের বিভিন্ন পৌরসভার প্রশাসকদের সাথে জুম মিটিংয়ে আলোচনা করেন। তিনি প্রশাসকদের কথা ও পৌরসভাগুলোর সার্বিক ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ৫৩ বছরে মানুষ নানা তন্ত্র মন্ত্রের স্লোগান শুনেছে। বিভিন্ন মতবাদ মতাদর্শের বাস্তবায়ন দেখেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। বোঝা গেল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে কাক্সিক্ষত শান্তি সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বুধবার (৩০ অক্টোবর) রাতে মুফতি ..বিস্তারিত
জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩ সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন অগ্নিদগ্ধ বাবুল মিয়াও। নিহত বাবুল মিয়া নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০৮০৬৯৬৪। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০১৪৪৩৭০। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। অভিযানকালে গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০ ..বিস্তারিত
বাদীর স্বাক্ষর যাচাই করার আদেশ দিয়েছেন আদালত নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার বাদী কাজী শামীম আহমেদের স্বাক্ষর যাচাই করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দিয়ে তিনি মামলাটি দায়ের করেননি জানালে বিজ্ঞ বিচারক ফখরুল ইসলাম এ আদেশ দেন। একই দিন মামলার আসামী মোঃ সনু মিয়া ও মোঃ ..বিস্তারিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ বাহুবল উপজেলার খোঁজারগাওয়ে শিশুকে হত্যার দায়ে এক কিশোরকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক। গতকাল বুধবার বিকেল ৪টায় এ রায় প্রকাশ করা হয়। মামলায় এক শিশুকে খালাস এবং অপর একজন সম্পর্কে সমাজসেবাকে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়। জানা যায়, ২০১৫ সালে খোঁজারগাও ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল থানার ওয়াহিদ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়াকে (৪৫) ফেনীর সোনাগাজী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ছগির বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরিফ উল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ..বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে চুরি করা বাচ্চাসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। ওই নারীর নাম আকলিমা বেগম। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) ২-৩ বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। বাচ্চার হদিস বের করতে সবাই তাকে চাপ দিতে থাকে। সকলের চাপের মুখে ওই ..বিস্তারিত
ডেস্ক রিপোর্ট ॥ আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটির খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মাধবপুর সীমান্তে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম এলাকার রাধাগোবিন্দ সরকারের পুত্র রতন সরকার ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে হয়রানির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে চুনারুঘাট থানা গেইটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মাহবুবুর রহমান তানিম (২৭)। তিনি উত্তর উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূ সুমাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনায় স্বামী ও শাশুরির নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সুমাইয়ার পিতা মোঃ ওমর দাবি করেন, তার মেয়েকে যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ায় ঝুঁলিয়ে রাখা হয়েছে। তাই এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন ..বিস্তারিত
বিয়ের ৩ দিনের মাথায় প্রাণ হারালেন সোহান ॥ পরিবারে চলছে শোকের মাতম এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সোহান আহমদ (২৩) নামে এক যুবক নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে ..বিস্তারিত
২ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন জয়ফুল বিবি (৪৫) নামে এক গৃহবধূ। এ ঘটনার ২ ঘন্টার মধ্যেই ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ..বিস্তারিত
আমি অবগত হয়েছি যে, জুলকারনাইন সায়েম (সামি) নামে জনৈক সাংবাদিক তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে গত ১৭ অক্টোবর বিশেষ একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি পোস্ট দিয়েছেন আমি নাকি বাস স্টেশন এবং সিএনজি স্টেশন দখল করেছি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পনা প্রসূত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও দখলসহ কোন ধরণের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ..বিস্তারিত
এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ ও চুরির মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই সুমন মিয়া, এসআই আব্দুল কাদের, এসআই শুভ দেব নাথ ও এসআই আনিসুল ইসলাম ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার গোলাম কিবরিয়ার নেতৃত্বে র‌্যাব এর একটি টিম হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাতে তাকে সদর থানায় সোপর্দ করা ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামে সোহান মিয়া নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে ঘরের তীরে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোহানকে ঝুলতে দেখে পরিবারের লোকজন শোর চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ..বিস্তারিত
বাইকে ও শরীরে পেচানো ছিল ১০ কেজি গাঁজা জাবেদ তালুকদার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এসময় নিহতের দেহ ও বাইক থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। নিহত আরোহী চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র ..বিস্তারিত
এসএম সুরুজ আলী ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুড়ী গ্রামের ৩ সন্তানের জনক কৃষক মানিক মিয়া শ্বশুরবাড়িতে মারা গেছে। তার মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিবারের দাবি মানিক মিয়াকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। অপরদিকে পুলিশ বলছে বিষপানে আত্মহত্যা করেছে মানিক মিয়া। এ ঘটনায় নিহত মানিক মিয়ার স্ত্রীকে আটক করেছে পুলিশ। সূত্র জানায়, ..বিস্তারিত
যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। প্রতিনিয়ত তার রেখে যাওয়া প্রশাসন ও আওয়ামী লীগের লোকজন সমস্যা সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ২ লাখ ৪৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত নগদ টাকা ও মোবাইল ফোন তুলে দেন। এর ..বিস্তারিত
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে সাব রেজিস্ট্রারের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগে কাউছার আহমেদ নামে এক দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা রেজিস্ট্রার দলিল লেখক কাউছার আহমেদকে এক চিঠির মাধ্যমে এই আদেশ দিয়েছেন। এ বিষয়ে লাখাই সাব রেজিস্ট্রার হিরেশ চক্রবর্তী জানান- হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার এ কে এম রফিকুল কাদির ১১২৪ নং স্মারক মূলে আমাকে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের ওপর হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার কর্মী ইফতি মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ইফতি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক গ্রামের কাউছার মিয়ার ছেলে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামাত নেতা আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় লাখাই থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- করাব গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ সাদেকুর রহমান ও রাঢ়িশাল গ্রামের ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড বার লাইব্রেরী মার্কেটের দ্বিতীয় তলায় চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে চোরেরা। তবে চোরের দল কিছু নিতে না পেরে সিসি ক্যামেরা ভেঙ্গে নিয়ে গেছে। সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রধান সড়কের বার লাইব্রেরীর দ্বিতীয় তলায় ইউসিবি এজেন্ট ব্যাংক শাখায় চুরির চেষ্টা করে অজ্ঞাত চোরের ..বিস্তারিত
হবিগঞ্জের বিশিষ্টজনেরা বিদায়ী সেনা কর্মকর্তা কর্নেল মনিরের কৃতিত্বপূর্ণ জীবনালেখ্য অনুষ্ঠানে তুলে ধরেন আতাউর রহমান কানন ১২ অক্টোবর ২০০৭, শুক্রবার। আজ ২৯ রোজা চলছে। আমি সারাদিন বাসাতেই ছিলাম। আসন্ন ঈদুলফিতর উপলক্ষ্যে গতকাল ঢাকা থেকে আমার স্ত্রী-পুত্র-কন্যা এসেছে। এসপি সাহেব তাদের আগমনেরই অপেক্ষায় ছিলেন। আজ তাঁর বাসায় ইফতারের আয়োজন করেছেন। সেখানে সেনা ইউনিটের সিও কর্নেল মনিরও সপরিবারে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মকবুল হাসান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মকবুল হাসান নয়ানগরের (নতুনবাড়ি) বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল মিয়ার ওরপে মনকুশ এর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি এবি এম মাঈদুল হাছান জানান, মকবুল ফেরি করে আচার বিক্রি ..বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সাত বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে কান্দু কর্মকার (৫৫) নামে তিন সন্তানের জনককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাকে ৫৪ ধারায় রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় দেওরগাছ ইউনিয়নের চানপুর জোয়ালভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে। কান্দু ..বিস্তারিত
স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে চোরেরা চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক স্কুল শিক্ষিকার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার সংঘবদ্ধ চোরেরা ওই শিক্ষিকার ঘরে থাকা মালামাল চুরি করে নিয়ে গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চাকুরিজীবী মোহাম্মদ সফিকুর রহমান ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা দিলরুবা শিকদার ডাক্তার দেখাতে স্বপরিবারে ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চ-িছড়া চা-বাগানের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের দাবি, ছয় সপ্তাহ ধরে তাদের নিয়মিত বেতন বন্ধ রাখা হয়েছে এবং রেশনসহ অন্য সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে। দীর্ঘদিন ..বিস্তারিত
জেলা শ্রমিকদলের সমাবেশে জি কে গউছ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র সমাজের আহ্বানে যে ঐক্য গড়ে উঠেছিল, ছাত্র-শ্রমিক-জনতা’র সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি গতকাল শুক্রবার রাতে শহরের শায়েস্তানগরস্থ বিএনপির ..বিস্তারিত
শত্রুতার জের ধরে প্রবাসীর পরিবারে ডাকাতি স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর মা মৃত মাহমুদ মিয়ার স্ত্রী রাহেনা বেগম বাদী হয়ে গত ২২ অক্টোবর হবিগঞ্জ কোর্টে ..বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে রয়েছে ঘন ঝোপঝাড়। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে। যার কারণে সড়ক কিছুটা সংকুচিত হয়ে এসেছে। সব মিলিয়ে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে সড়কটি দিয়ে। গাড়ি আসলে পাশে দাঁড়ানোর জায়গা ..বিস্তারিত
বিশেষ প্রতিবেদন… মো. মামুন চৌধুরী ॥ আকারে ছোট, গোলাকার। টকটকে হলদে বর্ণ। রসে ভরপুর। খেতেও ভারী মিষ্টি। দেখে যে কারোরই জিভে জল আসবে। নাম তার জলডুবি। নাম জলডুবি হলেও এটি আসলে আনারস। বৃহত্তর সিলেটের নামকরা এই আনারস ছড়িয়ে চলেছে শ্রীমঙ্গলের খ্যাতি। বিক্রেতারা এ আনারস শ্রীমঙ্গল থেকে ক্রয় করে নিয়ে আসেন। এরপর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ..বিস্তারিত
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে এমবিবিএস ডাক্তার হিসেবে কর্মরত আছেন ৪ ডাক্তার। কিন্তু বাস্তবে তারা কেউ মাধবপুর হাসপাতালে কর্মরত নেই। ডাক্তার না থাকায় উপজেলাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ২০১৯ সালে থেকে অনুপস্থিত আছেন ডাক্তার বিশাখা মাশুক। তাকে কাগজে কলমে নোয়াপাড়া উপ স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন দেখানো হয়েছে। কিন্তু ..বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৩৩) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোররাতে ১নং ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি গ্রেফতারকৃত ব্যক্তির বসতঘরে নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রেখে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীসহ সম্মিলিতভাবে গাঁজা ক্রয়-বিক্রয়ের ..বিস্তারিত
এতিমদের সাথে ইফতারে শরিক হয়ে নিজের ভেতরটা বেশ আবেগী হয়ে ওঠে আতাউর রহমান কানন ২০ সেপ্টেম্বর ২০০৭, বৃহস্পতিবার। সকালে যথারীতি অফিসে যাই। অফিসের কাজকর্মে একরকম ব্যস্ত হয়ে পড়ি। আমার পারিবারিক প্রয়োজনে সাপ্তাহিক বন্ধ ঢাকায় কাটানোরা জন্য এ সপ্তাহের শুরুতে একটি ছুটির দরখাস্ত মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেছিলাম। আজ দুপুরে জানতে পারি, মান্যবর বিভাগীয় কমিশনার আজিজ হাসানের ..বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের পূর্ব লেঞ্জাপাড়া ও আলাপুরে খোয়াই নদীর বাঁধ রক্ষায় বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টর চলাচল বন্ধ করেছে স্থানীয় লোকেরা। বন্ধ করার পরও রাতের আঁধারে ট্রাক্টরে বালু বোঝাই করে বিক্রির আপ্রাণ চেষ্টা করছে প্রভাবশালী বালু খেকোরা। তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি ওঠেছে। জানা গেছে, শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ভাঙন আতঙ্ক কাটতে না ..বিস্তারিত