স্টাফ রিপোর্টার ॥ ধানের খড় শুকানো নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর ও নিজামপুর গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সাথে ধানের খড় শুকানো নিয়ে পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের সফিক মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

