স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই হরিধন দেবনাথ ওয়ারেন্ট তামিলের জন্য জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। বুধবার দুপুরে পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় তাকে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন পুরস্কৃত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯