নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডেভিল হান্টের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সংঘটিত কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।