সকল ভেদাবেদ ভুলে জাপা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ॥ বুলবুল চৌধুরী
নিজস্ব প্রতিনিধি ॥ কেন্দ্রের নির্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সহ-সভাপতি মীর জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা জাপার সভাপতি কাজল আহমেদ, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রকিব আহমেদ, প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মুহিত আহমেদ চৌধুরী, সহ-সভাপতি প্রাক্তন মেম্বার আব্দুল হাসিম, মাধবপুর উপজেলা সাধারণ সম্পাদক ফকির কাউছার আহমেদ, লাখাই উপজেলার সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, সাবেক মেম্বার সুতা মিয়া, মহরম আলী, ছান্দ আলী মেম্বার, মুখলিছ মিয়া, এম এ হান্নান, ফরিদ মিয়া, রঞ্জু দেব, রিপন আহমেদ, সায়েদ মিয়া, দিলীপ চন্দ্র বর্মন, রাহীম আহমেদ, রায়হান আহমেদ নায়েব, রইছ আলী মেম্বার, আব্দুল মন্নাফ, আয়াত আলী, কামরুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল আউয়াল, শাহাব উদ্দিন, বশির আহমেদ, শেখ আরজু মিয়া, বাবুল দত্ত, আরজু মিয়া, মোহাম্মদ আলী, সোহেল আহমেদ, ফুল মিয়া, লিটন মিয়া, কামাল, বিলাত মিয়া, অশেষ দাস, আফরোজ মিয়া, জাকির হোসেন, বাবুল আহমেদ, আফজল মিয়া, জসিম আহমেদ, ইসহাক মিয়া, হোসেন আলী, আক্কাছ মিয়া, মানিক মিয়া প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনের স্ব স্ব উপজেলা/পৌরসভার নেতৃবৃন্দের সমন্বয়ে ১ বা একাধিক এমপি প্রার্থী নাম রেজুলেশন করে দলীয় প্যাডে জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল এর বরাবর প্রেরণ করতে হবে। তিনি দলীয় এমপি প্রার্থীদের নাম কেন্দ্রে প্রেরণ করবেন।
সভায় সভাপতির বক্তব্যে এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন, জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর ছোট ভাই জাপার বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাপাকে সুসংগঠিত করে তুলতে হবে। সকল ভেদাবেদ ভুলে জাপার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।

